বাংলাদেশ ব্যাংকের কার্যক্রমে সংসদীয় কমিটির ক্ষোভ
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ৯ মে ২০১৯
শেয়ার বাজারে ধস, রিজার্ভ চুরি, দেশের ব্যাংকগুলোর সঠিক তদারকি করতে ব্যর্থ হওয়া, ঋণখেলাপিদের বিশেষ সুবিধাসহ নানা বিষয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। কেন্দ্রীয় এ ব্যাংকটির কাজ কী তা নিয়েও প্রশ্ন তোলা হয়।
সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত সরকারি প্রতিশ্রুতি সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এ ক্ষোভ প্রকাশ করা হয়। আগামীতে বাংলাদেশ ব্যাংক নিয়ে আলাদা করে একাধিক বৈঠকও করবে বলে কমিটি ব্যাংকটির কর্মকর্তাদের জানিয়ে দেয়।
বৈঠক শেষে কমিটির সভাপতি অধ্যাপক মো. আলী আশরাফ সাংবাদিকদের বলেন, ‘বৈঠকে বাংলাদেশ ব্যাংকের প্রকল্প বাস্তবায়ন নিয়ে জানতে চাওয়া হয়েছে। খেলাপি ঋণ সম্পর্কে জানতে চাওয়া হয়। একজন এমডি বাংলাদেশ ব্যাংক থেকে ৩৫ কোটি টাকা নিয়েছেন। এর কোনো স্বচ্ছতা বা জবাবদিহিতা আছে কিনা? আমি তাদের কাছে জানতে চাই আপনারা কি জানেন বাংলাদেশ ব্যাংকের কাজ কী? আমরা ঋণখেলাপি কমিয়ে আনার কথা বলেছি। আর বিলখেলাপিদের আইনের আওতায় আনার জন্য বলেছি।’
তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছি একটি কোম্পানির মূলধন পাঁচ কোটি টাকা। অথচ তারা শেয়ার ছাড়ে ১০০ কোটি টাকার। এটা কীভাবে তারা করে? এ ছাড়া আমরা ট্যাক্সের আওতা বাড়ানোর জন্য বলেছি। এসবের জবাবে কর্মকর্তারা বলেছেন- এসব বিষয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন ও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।’
কমিটির সদস্য ফখরুল ইমাম সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের কাজ নিয়ে কমিটি সন্তুষ্ট নয়। এ জন্য সবাই ক্ষোভ প্রকাশ করেছেন। শেয়ারবাজারের দিকে রাষ্ট্রীয় ব্যাংকটির আরও নজর দেয়া দরকার।’
বৈঠকে উল্লেখ করা হয়, ২০১৮-২০১৯ অর্থবছরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের আওতায় মোট ৬টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ প্রকল্পে মোট বরাদ্দ ৩৬.৯৭ কোটি টাকা।
বৈঠকে জানানো হয়, চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার পরিবহনে নদীপথের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধির জন্য বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ ‘বাংলাদেশ আঞ্চলিক অভ্যন্তরীণ নৌপরিবহন প্রকল্প-১’ নামক একটি প্রকল্প বাস্তবায়ন করছে।
এ ছাড়াও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আর্থিক খাতে শৃঙ্খলা আনতে বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানকে আরও সক্রিয়ভাবে কাজ করতে সুপারিশ করেছে কমিটি।
কমিটির সদস্য মো. দবিরুল ইসলাম, মো. মুজিবুল হক, আব্দুল মান্নান, ফখরুল ইমাম এবং ফজিলাতুন নেসা বৈঠকে অংশ নেন।
- ভাঙনের পথে যুক্তরাজ্য
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- এআই নিয়ে সমালোচকদের কড়া হুঁশিয়ারি ট্রাম্পের
- ট্রেনে রুশ ড্রোন হামলা পুতিনের পরিকল্পিত উসকানি
- সিন্ডিকেটে বন্দি খাদ্যগুদাম
- ৮৯৩ বন্ডেড প্রতিষ্ঠানের নথি গায়েব!
- নেতার মোটরসাইকেল আটক,পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও
- বিদেশে ১ পয়সা বিনিয়োগের প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দিবো
- তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার
- মমেকে আগুনের পর ৬ মৃত্যু নিয়ে ধোঁয়াশা
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
