বাংলাদেশ নিয়ে স্টেট ডিপার্টমেন্টের সর্বোচ্চ সতর্কতা
হাসান মাহমুদ
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৪
ঢাকার মার্কিন দূতাবাসে কনসুলার সেবা বন্ধ
বাংলাদেশে সহিংস পরিস্থিতিতে মার্কিন স্টে ডিপার্টমেন্টের জারি করা ‘লেবেল ৪ সতর্কতা’ এখনও বলবৎ রয়েছে। ছাত্র সমাজের কোটা সংস্কার আন্দোলনে শতশত শিক্ষার্থীর প্রাণহানির ঘটনায় উত্তাল হয়ে ওঠা বাংলাদেশ নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই সতর্কতা জারি করে। সহিংস পরিস্থিতিতে ঢাকাস্থ মার্কিন দূতাবাসে কর্মরত ‘নন ইমার্জেন্সি’ এমপ্লয়ি এবং তাদের পরিবারের সদস্যদের দ্রুত বাংলাদেশ ত্যাগ করার নির্দেশনা দেওয়া হয়। দূতাবাস ভিসা সংক্রান্ত সকল সেবামূলক কার্যক্রম অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে। জনগুরুত্বপূর্ণ এই পরিষেবা আবার কবে চালু হবে সে সম্পর্কে কোন তথ্য জানানো হয়নি।
ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ‘কম গুরুত্বপূর্ণ’ দায়িত্বে থাকা সরকারী কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের জরুরীভাবে বাংলাদেশ ত্যাগ করার নির্দেশনার ফলে ৫ আগস্টের আগে-পরে তারা বাংলাদেশ ত্যাগ করেছেন বলে জানা গেছে। ফলে বাংলাদেশে ভিসা পরিষেবামূলক সব ধরনের কাজ বন্ধ হয়ে গেছে বলে স্টেট ডিপার্টমেন্টের এক বিবৃতিতে জানানো হয়েছে। ঢাকাস্থ মিশন কর্মীদের গুলশান বারিধারার মার্কিন দূতাবাসের সীমানায় ‘ডিপ্লোমেটিক অ্যানক্লেভ’-এ সীমাবদ্ধ চলাচলের মধ্যে থাকতে হচ্ছে বলে দূতাবাসের নোটিশে জানানো হয়েছে।
স্টেট ডিপার্টমেন্টের নোটিশে বলা হয়েছে, ঢাকায় চলমান নাগরিক অস্থিরতার কারণে ভ্রমণকারীদের বাংলাদেশে যাওয়া উচিত নয়। ঢাকা শহর, তার আশপাশের অঞ্চল এবং সারা বাংলাদেশ জুড়ে সহিংস সংঘর্ষ হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীকে দেশব্যাপী মোতায়েন রাখা হয়েছে। গত ৫ আগস্ট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। এখন আংশিকভাবে তা চালু করা হয়েছে।
সতর্কতায় মার্কিন নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, নাগরিক অস্থিরতা, অপরাধ এবং সন্ত্রাসমূলক কার্যক্রমের কারণে বাংলাদেশ ভ্রমণ করবেন না। পর্যটন স্থান, পরিবহন কেন্দ্র, বাজার, শপিংমল, রেস্তোরাঁ, উপাসনালয়, স্কুল ক্যাম্পাস এবং সরকারী সুবিধাগুলির মতো সার্বজনীন এলাকাগুলিকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলা যে কোন সতর্কতা ছাড়াই ঘটতে পারে।
বাংলাদেশের খাগড়াছড়ি, রাঙামাটি এবং বান্দরবান পার্বত্য জেলাগুলিতে সাম্প্রদায়িক সহিংসতা, অপরাধ, সন্ত্রাস, অপহরণ এবং অন্যান্য ধরনের ঝুঁকির সম্মুখিন হবার আশংকা রয়েছে। বিভিন্ন বিরোধ ছাড়াও ধর্মীয় সংখ্যালঘুদের লক্ষ্যবস্তুসহ এই অঞ্চলে অপহরণের ঘটনা ঘটেছে।
বিচ্ছিন্নতাবাদি সংগঠন এবং রাজনৈতিক সহিংসতা এই অঞ্চলে দর্শনার্থীদের জন্য অতিরিক্ত হুমকি সৃষ্টি করে এবং সাম্প্রতিককালে আইইডি বিস্ফোরণ এবং সক্রিয় গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পার্বত্য ওই এলাকায় ভ্রমণের পরিকল্পনা থাকলে বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পূর্ব অনুমোদন প্রয়োজন দরকার হবে বলে নোটিশে জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে- ‘ঢাকাসহ দেশজুড়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে এবং সংখ্যালঘু জনগোষ্ঠিকে সহিংসতা ও হয়রানির লক্ষ্যবস্তু করা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। বিচ্ছিন্ন সহিংস ঘটনা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি অত্যন্ত অপ্রত্যাশিত পর্যায়ে অবস্থান করছে।
সারাদেশে সেনাবাহিনী মোতায়েন রয়েছে, পুলিশ সদস্যরা ধীরে ধীরে তাদের পদে ফিরতে শুরু করেছে। দূতাবাসের নোটিশে ঢাকাস্থ মার্কিন নাগরিকদের ব্যাপারে সতর্কতা জারি করে বলা হয়েছে, বিক্ষোভ এড়িয়ে চলুন। যে কোন বড় সমাবেশের আশপাশে সতর্কতা অবলম্বন করুন। ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করুন। স্থানীয় অনুষ্ঠানসহ আপনার আশপাশের ব্যাপারে সর্বদা সচেতন থাকুন’।
- আমার এখনও বিয়ে হয়নি: পূজা চেরি
- প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যার আহ্বান ইসরায়েলি মন্ত্রীর
- র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের চূড়ান্ত অনুমোদন
- ওমানে বোমা হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
- তারেক রহমানের ভারত সফর নিয়ে কঠিন শর্ত বাংলাদেশের
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
