বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন
প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৫
সাংবাদিকদের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন
# তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত বেইজিং # পাঠ্যবই ও ওয়েবসাইটে মানচিত্র নিয়ে আপত্তি
বাংলাদেশে প্রতিযোগিতা করে অস্ত্র বিক্রি করতে চায় চীন। কারণ বাংলাদেশের জাতীয় অবস্থার সঙ্গে চীনের অস্ত্র উপযুক্ত। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, বাংলাদেশে তিস্তা প্রকল্পে সহায়তা দিতে প্রস্তুত চীন। এ ব্যাপারে চীনের প্রস্তাবের ব্যাপারে বাংলাদেশের সাড়া পাওয়ার অপেক্ষায় আছে তার দেশ। চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের পাঠ্যবই ও ওয়েবসাইটে আঞ্চলিক মানচিত্রে চীনের অবস্থান দেখানো নিয়েও আপত্তি জানিয়েছেন। তিনি আশা করেন, বাংলাদেশ মানচিত্র পরিবর্তন করবে।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সম্প্রতি চীন সফর করেছেন। এই সফরের নানা দিক তুলে ধরতে ঢাকায় চীনা দূতাবাসে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক অত্যন্ত বিস্তৃত। এই সম্পর্কের মধ্যে ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ প্রভৃতি যেমন আছে; তেমনি আছে সামরিক সহযোগিতা। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে বিনিময় কর্মসূচির পাশাপাশি রয়েছে প্রশিক্ষণ। বাংলাদেশে সামরিক সরঞ্জাম ও অস্ত্র বিক্রির জন্য অন্য দেশগুলো এগিয়ে এলেও চীন উদ্বিগ্ন নয়। কারণ আমরা প্রতিযোগিতা করে বাংলাদেশে অস্ত্র বিক্রি করতে সক্ষম। আমাদের অস্ত্র বাংলাদেশের অবস্থার জন্য উপযুক্ত। এক্ষেত্রে বাংলাদেশকে আমরা সবচেয়ে ভালো সহায়তা দিতে পারব বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।
তিস্তা প্রকল্পে সহায়তার ব্যাপারে চীনের অবস্থান কী জানতে চাইলে রাষ্ট্রদূত ওয়েন বলেন, তিস্তা প্রকল্পের জন্য ২০২১ সালে বাংলাদেশের তদানীন্তন সরকারের কাছ থেকে অনুরোধ পেয়েছি। তারপর আমরা প্রকল্পের প্রস্তাবও পেয়েছি। প্রস্তাবের ব্যাপারে আমাদের মূল্যায়ন হলো, প্রকল্পটি বিশাল এবং এটি বিভিন্ন পর্যায়ে বাস্তবায়ন করতে হবে। আমরা আমাদের মূল্যায়ন ২০২৩ সালে জমা দিলেও দুই বছর পর এখনো বাংলাদেশ সরকারের কাছ থেকে কোনো সাড়া পাইনি। আমরা মনে করি, বাংলাদেশের সাড়া পেলে যত দ্রুত সম্ভব প্রকল্পটি বাস্তবায়ন করতে পারব। এ ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কারণ প্রকল্পটি বাংলাদেশের নিজস্ব।
অপর এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, ভারতের সঙ্গে চীনের সীমানা এবং চীনের তাইওয়ান এবং হংকং সম্পর্কে বাংলাদেশের পাঠ্যবইয়ে ও ওয়েবসাইটে মানচিত্রে যা উল্লেখ আছে তা সঠিক নয়। আমরা মনে করি, বিশ্বব্যাপী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক এক চীন নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। হংকং ও তাইওয়ান চীনের অবিচ্ছেদ্য অংশ। আমি বিশ্বাস করি, মানচিত্র সংশোধন করে বাংলাদেশ চীনের অবস্থান অন্তর্ভুক্ত করবে।
তিনি আরও বলেন, চীনের সাউদার্ন এয়ারলাইন্স ৯/১০টি পুরোনো বিমান নিলামে বিক্রি করবে। নিলামটি এপ্রিলে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ বিমানকে এই নিলামে অংশ নিতে অনুরোধ করা হয়েছে।
চীনা রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে চীন মেডিকেল সহায়তা দেবে। চীনের তিনটি বড় হাসপাতাল বাংলাদেশের রোগীদের চিকিৎসার জন্য চালু করা হবে। বাংলাদেশের রোগীদের যাওয়ার জন্য একদিনেই ভিসা দেওয়া হবে। বাংলাদেশেও চীনের বিনিয়োগে একটি অত্যাধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। বাংলাদেশ যদি ঢাকায় কোনো জায়গা দিতে পারে তবে চীন এ দেশে হাসপাতাল নির্মাণ করে দেবে। তিনি বলেন, চীন ও বাংলাদেশ খুব ভালো প্রতিবেশী। আমরা পরস্পরের বিশ্বস্ত অংশীদার। দুই দেশের সম্পর্কের ভিত্তি খুবই মজবুত। রোহিঙ্গা সংকট নিরসনেও চীন আন্তরিকভাবে কাজ করছে।
- সংঘাত নিরসনে জাতিসংঘের কোনো ভূমিকা নেই: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- যুক্তরাষ্ট্রে শিখ নেতা হত্যার কথা স্বীকার ভারতীয় নাগরিকের
- ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র
- ক্যালিফোর্নিয়ায় কিশোরকে লক্ষ্য করে গুলি, তদন্তে পুলিশ
- এপস্টেইনের সঙ্গে যোগসাজশ: ডিপি ওয়ার্ল্ড প্রধান সুলায়েমের পদত্যাগ
- দেশ ছেড়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যব
- ডা. শফিকুর রহমান ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান
- ৩০ আসনে কারচুপির অভিযোগ, পুনর্গণনা ও শপথ স্থগিতের আবেদন জামায়াতের
- নতুন মন্ত্রিপরিষদ সচিবের অতিরিক্ত দায়িত্বে সিরাজ উদ্দিন মিয়া
- হাতিয়ায় তিন সন্তানের মা‘কে ধর্ষণের অভিযোগ হান্নান মাসউদের
- নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ মঙ্গলবার
- পারলেন না ডা.তাসনিম জারা
- জিতলেন বিএনপির ফজলুর রহমান
- পীর পরাজিত ও মান্নার জামানত নেই
- তিন আসনের ফল ঘোষণা হচ্ছে না
- বর সেজে ভোট ও বিয়ে
- ১২০ মিলিয়ন ডলারের মেডিকেয়ার-মেডিকেইড জালিয়াতি
- ধণীদের ওপর ট্যাক্স বাড়াতে মামদানির আহবান
- তারেক রহমানকে যুক্তরাষ্ট্রের শুভেচ্ছা
- হেরে গেলেন জামায়াতের সেই কৃষ্ণ নন্দী
- জামায়াত-এনসিপির হেভিওয়েটদের ভরাডুবি
- ভোট সুষ্ঠু হওয়ায় ইউনূসের কৃতজ্ঞতা
- নির্বাচন ছিল ‘সুপরিকল্পিত প্রহসন’ঃ হাসিনা
- বিজয় মিছিল নয়।। দোয়ার নির্দেশ তারেক রহমানের
- যুক্তরাজ্যে প্রথম মুসলিম প্রধানমন্ত্রী শাবানা মাহমুদ!
- তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী
- আজকাল ৯০৯
- তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা
- জাতিকে যে ওয়াদা দিয়েছিলাম, তা পরিপূর্ণ করতে পেরেছি: সিইসি
- ভোটকেন্দ্র, ভোটার স্লিপ ও সিরিয়াল নম্বর জানবেন যেভাবে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকালের আজকের সংখ্যা ৮৮৩
- আজকাল ৮৯২
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
