বাংলাদেশের সম্ভাব্য ঝুঁকিগুলো কী
প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৫
জাতিসংঘের তত্ত্বাবধানে মিয়ানমারের রাখাইন রাজ্যে একটি ‘হিউম্যানিটারিয়ান প্যাসেজ’ বা মানবিক করিডর স্থাপনের প্রস্তাবে নীতিগতভাবে সম্মতি দিয়েছে বাংলাদেশ সরকার। মার্চ কিংবা এপ্রিলে গৃহযুদ্ধে জর্জরিত রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা থাকায় জাতিসংঘ মানবিক সহায়তা পাঠাতে এই করিডরের প্রস্তাব দেয়। তবে এ সিদ্ধান্ত ঘিরে রাজনৈতিক ও নিরাপত্তাজনিত নানা ঝুঁকির প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। বিবিসি বাংলায় গতকাল একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গত রবিবার এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন জানান, বাংলাদেশ নীতিগতভাবে করিডরের বিষয়ে সম্মত হয়েছে। তবে কিছু শর্ত রয়েছে, যা এখনও প্রকাশ করা হয়নি। শর্তগুলো পূরণ হলে বাংলাদেশ জাতিসংঘের সঙ্গে সহযোগিতা করবে বলেও তিনি জানান। বিশ্লেষকরা বলছেন, জাতীয় নিরাপত্তা ও কৌশলগত বিষয়ের মতো স্পর্শকাতর বিষয়ে দেশের অভ্যন্তরে রাজনৈতিক ঐকমত্য ও আঞ্চলিক সমন্বয় ছাড়া একটি অন্তর্বর্তী সরকারের এমন সিদ্ধান্ত গ্রহণ যুক্তিসঙ্গত নয়। বিশেষ করে মিয়ানমারের জান্তা সরকার, আরাকান আর্মি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক শক্তিগুলোর অবস্থান না বুঝে পদক্ষেপ গ্রহণ ভবিষ্যতে বাংলাদেশের জন্য সামরিক ও নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে।
সাবেক কূটনীতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে, জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলো বঙ্গোপসাগরের মিয়ানমার উপকূল বা সিতওয়ে বন্দর ব্যবহার করতে পারলেও বাংলাদেশকে করিডরে জড়ানো রাজনৈতিক কৌশল হতে পারে। এমনকি পশ্চিমা চাপের ফলেও এ সিদ্ধান্ত হতে পারে। তাদের আশঙ্কা, করিডরটি মানবিক সহায়তার বাইরেও অস্ত্র, মাদক পাচার বা সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হতে পারে, যেমনটি অতীতে মধ্যপ্রাচ্য বা আফ্রিকার যুদ্ধক্ষেত্রে দেখা গেছে।
গবেষক আলতাফ পারভেজ বলেছেন, জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট এমন সিদ্ধান্তে জনগণ ও রাজনীতিবিদদের অন্ধকারে রাখা উচিত নয়। তিনি রোহিঙ্গা প্রত্যাবাসনের নিশ্চয়তা না থাকলে করিডরের কোনো প্রয়োজন নেই
বলেও মন্তব্য করেন। অন্যদিকে সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ মনে করেন, করিডরের মাধ্যমে সহায়তা দেওয়ার পাশাপাশি রোহিঙ্গা প্রত্যাবাসনের সুযোগ থাকলে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান শক্তিশালী হবে। তবে আন্তর্জাতিক শক্তির ভূমিকায় সতর্কতা বজায় রাখার আহ্বান জানান তিনি।
সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) এমদাদুল ইসলাম প্রশ্ন তোলেন, বঙ্গোপসাগর বা সিতওয়ে দিয়ে রুট খোলা গেলে বাংলাদেশকে কেন জড়ানো হচ্ছে? অন্যদিকে, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. বায়েজিদ সরোয়ার বলেন, মানবিক করিডরের মাধ্যমে আপাতত অনুপ্রবেশ কমলেও যুদ্ধক্ষেত্রে এর মাধ্যমে নিরাপত্তা সংকট দেখা দিতে পারে, যেমনটি বসনিয়া বা ইউক্রেনে দেখা গেছে।
আরাকান আর্মির নিয়ন্ত্রণে রাখাইন যাওয়ার পর মানবিক সংকট তীব্র হয় এবং জাতিসংঘ একে দুর্ভিক্ষ-সদৃশ পরিস্থিতি হিসেবে উল্লেখ করে। এর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সেমিনারে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাহফুজুর রহমান মানবিক করিডরের প্রস্তাব দেন। মানবাধিকার সংস্থা ফরটিফাই রাইটস ও জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসও এ বিষয়ে সমর্থন দেন। খলিলুর রহমান জানান, বাংলাদেশই একমাত্র ব্যবহারযোগ্য চ্যানেল এবং জাতিসংঘ বাংলাদেশ, আরাকান আর্মি ও মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
এই প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করে জামায়াতে ইসলামীর একটি প্রস্তাব। চীনা কমিউনিস্ট পার্টির দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক পেং জিউবিনের নেতৃত্বে ঢাকায় সফররত একটি চীনা প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দলটি আরাকানে রোহিঙ্গা সংখ্যাগরিষ্ঠ এলাকায় একটি স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেন, মিয়ানমারের সঙ্গে চীনের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় তারা বিষয়টি তাদের সরকারের কাছে তুলে ধরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- ইরানে হামলার সিদ্ধান্ত থেকে পিছু হটলেন ট্রাম্প
- মাথাপিছু আয়ে ভারতকে পেছনে ফেলছে বাংলাদেশ
- ১২৪৩ কোটি টাকা আত্মসাৎ
- রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেপ্তার
- বারাক ওবামা ‘চরম অযোগ্য’: ট্রাম্প
- চারদিনের রাষ্ট্রীয় সফরে টোকিও`র পথে প্রধানমন্ত্রী
- সাজেক সড়কে অবরোধ অব্যাহত, মাটিরাঙ্গায় অস্ত্র নিয়ে মহড়া
- বিসিবি থেকে চাকরি হারালেন আশরাফুল
- ফিলিস্তিনি কর্তৃপক্ষের জন্য ‘বড় চমক’ অপেক্ষা করছে: নেতানিয়াহু
- সৌদি রুটে ১৪৪ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ২২ হাজার যাত্রী
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
