বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফের উইপোকার সাথে তুলনা অমিত শাহ`র
প্রকাশিত: ৮ মে ২০১৯
ভারতে অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এক-একজন করে চিহ্নিতকরণ করে তাদের বিতাড়ন করা হবে বলে জানিয়েছেন দেশটির কেন্দ্রের ক্ষমতাসীন দল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। তার অভিমত, বাংলাদেশি অনুপ্রবেশকারীরা উইপোকার মতো দেশটাকে খেয়ে ফেলেছে।
মঙ্গলবার দুপুরে রাজ্যটির পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে দলের প্রার্থী ভারতী ঘোষের সমর্থনে এক নির্বাচনী জনসভা থেকে বিজেপি সভাপতি বলেন, ‘গোটা দেশেই অনুপ্রবেশকারীদের তাড়ানোর জন্য আওয়াজ উঠেছে। দর্শক আপনারাই বলুন এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানো উচিত কি না? উত্তর এল হ্যাঁ।’ এরপর অমিত আবার বলেন, ‘আমরা এই অনুপ্রবেশকারীদের দেশ থেকে বিতাড়ন করতে চাইছি, কিন্তু মমতা দিদি বলছেন শরণার্থীদেরকেও তাড়িয়ে দেওয়া হবে। মমতা দিদি শরণার্থীদের ভয় দেখাবেন না। আমি স্পষ্ট করে বলে দিতে চাই যে নরেন্দ্র মোদি নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে আসছেন। যত হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, খ্রিস্টান শরণার্থী এসেছেন-তাদের সকলের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কাজ ভারত সরকার করছে। আমরা প্রথমে নাগরিকত্ব (সংশোধনী) বিল নিয়ে আনবো, এরপর অনুপ্রবেশকারীদের এক-একজন করে চিহ্নিত করে বাংলার বাইরে বের করে দেবো। এই অনুপ্রবেশকারীরা উঁইপোকার মতো দেশটাকে খেয়ে ফেলেছে। দেশের সুরক্ষার ক্ষেত্রে এরা খুবই ভয়ানক। আমরা ওদের বিতাড়িত করবোই।’
তবে এবারই নয়, এর আগেও অনুপ্রবেশকারীদের উইপোকার সাথে তুলনা টেনে বিতর্কে জড়িয়েছিলেন অমিত শাহ।
এদিন, মমতার সরকারকে উন্নয়ন বিরোধী বলে অভিযোগ করে তিনি বলেন, এ রাজ্যে কোন নতুন শিল্প হচ্ছে না। বোম বানানোর সরকার কেবল বাংলার মানুষকে ভয় দেখানোর কাজ করছে। আপনারা একবার নরেন্দ্র মোদিকে ২৩টি আসনে জিতিয়ে দিন, এ রাজ্যের মানুষকে মমতার সন্ত্রাসের হাত থেকে মুক্ত করে দেবো।’
মোদি সরকার বাংলার উন্নয়নে অনেক কাজ করেছেন বলেও এদিন জানান অমিত শাহ। তার অভিমত, ‘সোনিয়া-মনমোহনের ইউপিএ সরকার বাংলার উন্নয়নে ১ লাখ ৩২ হাজার কোটি রুপি দিয়েছিল। কিন্তু গত পাঁচ বছরে মোদি সরকার এ রাজ্যকে ৪ লাখ ২৪ হাজার ৮০০ কোটি রুপি দিয়েছে।’
সভায় উপস্থিত সকলের কাছে অমিতের প্রশ্ন এই রুপি কি মানুষের কাছে পৌঁছেছে? উত্তর এল, না। তারপরই অমিতের অভিযোগ এই রুপি সিন্ডিকেট খেয়ে নিয়েছে। এখানে সবকিছুতেই সিন্ডিকেট ট্যাক্স দিতে হয়। আগে এই ট্যাক্সের রুপি তৃণমূলের গুণ্ডাদের কাছে, আর এখন ট্যক্সের রুপি ভাতিজার (অভিষেক ব্যানার্জি) কাছে চলে যাচ্ছে। ভাতিজা সেই অর্থ বিদেশে পাঠিয়ে দিচ্ছেন।’
ভগবান রামের নাম শুনে মমতা ব্যানার্জির রেগে যাওয়া প্রসঙ্গটিও এদিন উত্থাপন করেন অমিত শাহ। তিনি বলেন, ‘আমি তিনদিন ধরে দেখছি যে, এ রাজ্যে জয় শ্রী রাম বললেই মমতা দিদির রাগ হচ্ছে। আপনারাই বলুন যে, ভারতের কোন প্রান্তে দেশের সংস্কৃতির প্রতীক, যার জীবন দেশের মানুষের প্রতি সমর্পিত করেছিলেন সেই রাজা রাম চন্দ্রের নাম নেওয়া কি আটকাতে পারে? আমি মমতা দিদিকে জিজ্ঞাসা করতে চাই যে, রামের নাম ভারতে নেবো না তো কি পাকিস্তানে গিয়ে নেবো?’ এ সময় জয় শ্রী রাম ধ্বনি দিয়ে অমিত শাহ বলেন, ‘মমতা দিদি আমি এই মঞ্চ থেকে রামের নাম নিয়েছি। আমার বিরুদ্ধে আপনার যে কোন আইনে মামলা চাইলে আপনি করতে পারেন। কিন্তু আমাদের সংস্কৃতির বিরোধিতা করতে পারেন না।’
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
