বন্দরের শ্রমিক-কর্মচারীরা পাচ্ছেন ২১ কোটি টাকার বিশেষ বোনাস
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১৬ মে ২০১৯
বন্দর তহবিল থেকে ২১ কোটিরও বেশি টাকা ব্যয় করে চট্টগ্রাম বন্দরের ছয় হাজারেরও বেশি কর্মকর্তা কর্মচারীকে বিশেষ উৎসাহ বোনাস প্রদান করা হচ্ছে। ঈদের আগ দিয়ে স্বাভাবিক বেতন-বোনাসের বাইরে এককালীন ৩৫ হাজার টাকা করে ‘বিশেষ বোনাস’ হিসেবে এই টাকা প্রদান করা হচ্ছে।
বন্দরের চেয়ারম্যান থেকে শুরু করে সর্বনিম্ন স্তরের কর্মচারী পর্যন্ত সকলেই এই বিশেষ উৎসাহ বোনাস পাচ্ছেন। একই সাথে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট উপসচিব থেকে নিচের পদমর্যাদার কর্মকর্তা কর্মচারীদেরকেও বন্দরের টাকায় এই বিশেষ বোনাস প্রদান করা হচ্ছে। ১৫ মে অর্থ মন্ত্রণালয় থেকে এই সিদ্ধান্ত প্রদান করা হয়েছে। এর আগে আরো দুই দফায় এই ধরনের বিশেষ বোনাস দেয়া হয়েছিল।
ঈদের আগ দিয়ে এককালীন ৩৫ হাজার টাকা করে হাতে পাওয়ার খবরটি প্রচার হওয়ার সাথে সাথে বন্দরের শ্রমিক কর্মচারীসহ সংশ্লিষ্টদের মাঝে উৎসবের আমেজ দেখা দিয়েছে।
চট্টগ্রাম বন্দরের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, বর্তমানে বন্দরে ছয় হাজারেরও বেশি শ্রমিক কর্মচারী কর্মরত রয়েছেন। এদের প্রত্যেকের আন্তরিক কর্মকাণ্ডের ফলে চট্টগ্রাম বন্দর বেশ ভালো অবস্থানে রয়েছে।
২০১৮ সালে বন্দরে জাহাজ জট, পণ্য জট এবং জাহাজের অবস্থানকাল বহুলাংশে উন্নীত হয়েছে। এর ফলে লয়েডস এর তালিকায় চট্টগ্রাম বন্দর কয়েক ধাপ এগিয়ে ৭০ তম স্থানে ঠাঁই পেয়েছে। বিশ্বের একশটি কন্টেনার হ্যান্ডলিং করা পোর্টের তালিকায় চট্টগ্রাম বন্দরের ৭০তম স্থান অর্জনকে শ্রমিক কর্মচারীদের সমন্বিত এবং আন্তরিক প্রচেষ্টার ফসল বলেও মনে করা হচ্ছে। এ অবস্থায় শ্রমিক কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকেই বিশেষ উৎসাহ বোনাস প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সকলকেই এককালীন ৩৫ হাজার টাকা করে বন্দরের তহবিল থেকে উৎসাহ বোনাস প্রদান করা হবে।
এই উৎসাহ বোনাস দিতে গতকাল অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে স্মারক নম্বর-০৭.০০.০০০০.১২৬.০০.১৫.১২২ তারিখ-১৫-০৫-২০১৯ মূলে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের সহকারী সচিব লিলি বেগম স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা আছে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যেসব কর্মকর্তা থেকে কর্মচারী বন্দরে কর্মরত ছিলেন কেবল তাঁরাই এই বোনাস পাবেন। বন্দরের নিজস্ব তহবিল থেকে এই ব্যয় মেটানো হবে। এতে সরকারের কোন আর্থিক সংশ্রব থাকবে না।
অর্থবিভাগের প্রবিধি শাখা-৩ এর ২৯/০৮/২০০৭ তারিখের অম/(অবি)/প্রবি-৩/সম্মানি-০১/২০০৭/১৪১ নম্বর স্মারক মূলে উপসচিব তদনিম্ন কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে বিশেষ উৎসাহ বোনাস প্রযোজ্য হবে।
মন্ত্রণালয়ের ঠিক কতজন কর্মকর্তা কর্মচারী এই বোনাস পাবেন তা জানা যায়নি। প্রত্যেক কর্মকর্তা কর্মচারীর ব্যাংক হিসেবে ‘বিশেষ উৎসাহ বোনাস’ চলে যাবে। এর আগে ২০১৬ সালে প্রথম চট্টগ্রাম বন্দর বিশেষজ্ঞদের মতামত ভুল প্রমাণ করে ধারণাকৃত সময়ের এক বছর আগে ২০ লাখ টিইইউএস কন্টেনার হ্যান্ডলিং করায় বন্দরের শ্রমিক কর্মচারীদের প্রত্যোককে ৩৫ হাজার টাকা করে এই ধরনের বিশেষ উৎসাহ বোনাস দেয়া হয়েছিল। এর আগে চট্টগ্রাম বন্দরের ১২৫ তম বর্ষপূর্তি উপলক্ষেও প্রত্যেককেই বিশ হাজার টাকা করে উৎসাহ বোনাস দেয়া হয়েছিল।
এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এমএ লতিফ এমপি বলেন, চট্টগ্রাম বন্দর একটি বিশেষায়িত জায়গা। এখানের কাজ কর্মের সাথে বাইরের একটি প্রতিষ্ঠানের কাজকর্মের মিল পাওয়া কঠিন। অনেকটা সমন্বিতভাবে কাজ করতে হয়। রাতে দিনে কাজ করতে হয়। তাদেরকে উৎসাহ দেয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী এই বিশেষ উৎসাহ বোনাস দেয়ার নিয়মটি চালু করেছিলেন। ওই নিয়মের ধারাবাহিকতায় এবারও বোনাস দেয়া হচ্ছে। এই সিদ্ধান্ত বন্দরের সার্বিক উৎপাদনশীলতায় ইতিবাচক প্রভাব ফেলবে বলেও এম এ লতিফ মনে করেন।
তিনি বলেন, বিশেষ উৎসাহ বোনাস প্রদানের এই দৃষ্টান্তটি উৎপাদনের সাথে জড়িত অন্যান্য প্রতিষ্ঠানও অনুসরণ করলে সুফল মিলবে। ঈদের আগ দিয়ে স্বাভাবিক বেতন বোনাসের বাইরে বিশেষ উৎসাহ বোনাস প্রদানের বিষয়ে চট্টগ্রাম বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) একজন নেতা বলেন, এটি আসলেই অনেক ভালো একটি সিদ্ধান্ত। আমরা পুরো বছর বহু কাজ করেছি। আমরা প্রত্যেকের জন্য এককালীন ৫০ হাজার টাকা করে চেয়েছিলাম। কিন্তু বোর্ড আগের মতো ৩৫ হাজার টাকা অনুমোদন দিয়েছে। মন্ত্রণালয় থেকে বোর্ডের সিদ্ধান্ত অনুমোদিত হয়ে এসেছে।
এতে সকল কর্মকর্তা কর্মচারী খুশী উল্লেখ করে তিনি বলেন, এই বোনাস চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে সুফল নিয়ে আসবে। কাজের গতি বাড়বে।
- ভেনেজুয়েলার মতো ইরানের তেলের দখল চান ট্রাম্প
- দেশ জুড়ে ঘরে ঘরে জ্বর, হাম-ডেঙ্গুর সঙ্গে টাইফয়েড
- রাশিয়ার হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- ভাড়াটিয়ার তথ্য যাচাই ছাড়া ফ্ল্যাট ভাড়া নয়, হাউজিং মালিকদের র্যাব
- ডিজিটাল নিরাপত্তার মতোই হচ্ছে সাইবার সুরক্ষা আইন
- ইউক্রেনে রুশ ড্রোন হামলা: অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন
- গ্যাস-বিদ্যুৎ সংকট
চাপে জনগণ, সরকারে অস্বস্তি - দেশজুড়ে আন্তর্জাতিক প্রতারক চক্রের জাল
- মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি
- শিক্ষার্থীদের রেটিংয়ে ঢাবি শিক্ষিকা মোনামি পেলেন ১.৫৯
- কাঠগড়ায় ঢাবি শিক্ষকরা!
- দেশ এখন ভালো নেই, সরকারও তা স্বীকার করতে বাধ্য: ডা. শফিকুর রহমান
- সামাজিক মাধ্যম নিয়ন্ত্রণে সরকারের প্রভাব বাড়ছে
- ভার্জিনিয়ায় নজরুল সম্মেলন ১৯-২০ সেপ্টেম্বর
- ওয়েস্টার্ন নিউইয়র্ক জাতীয়তাবাদী ফোরামের আলোচনা সভা
- নিউইয়র্কে শেরপুর জেলা সমিতির এক মিলনমেলা
- মিশিগানে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন
- ফোবানায় সেরা ড্রামারের সম্মাননা পেলেন শাহাদাত ওসমান মিথুন
- জেরুজালেমে যুক্তরাজ্যের কনস্যুলেট বন্ধের নির্দেশ
- সিলেট এমসি কলেজ এলামনাই অ্যাসোসিয়েশনের এলামনাই নাইট
- নিউইয়র্কের কক্সবাজারবাসীর এডহক কমিটি গঠন
- আনজুমানে আল ইসলাহ’র উদ্যোগে ঈদে মীলাদুন্নবীর মাহফিল ও র্যালি
- সিডনিতে প্রথম বাংলাদেশি ডেপুটি মেয়র এলিজা রহমান
- আগামীর বাংলাদেশ সোসাইটি নিয়ে মতবিনিময় সভা অনু্িঠত
- চিকিৎসকের অবহেলায় ডা. ডোরার মৃত্যুর অভিযোগে স্মারকলিপি প্রদান
- জাতিসংঘের স্বার্থেই কাজ করার শপথ নিলেন ড. খলিলুর রহমান
- ল’ সোসাইটির ফ্যামিলি নাইট
- ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর বলবৎ
- নিউইয়র্কে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান অনুষ্ঠিত
- মিউজিক্যাল নাইট ২৭ সেপ্টেম্বর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
