বছরের প্রথম দিনেই নিলয়-হিমির চমক
প্রকাশিত: ২ জানুয়ারি ২০২৫
অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কি পাগলামি? নাকি সমাজের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে ভিন্নভাবে ভাবা মানেই সাইকো হওয়া? এমনই এক ব্যতিক্রমী ভাবনার নাটক ‘পাগলের সুখ মনে মনে’। নির্মাতা শাহনেওয়াজ রিপন তার ব্যতিক্রমী দৃষ্টিভঙ্গি আর সাহসী বার্তায় তৈরি করেছেন এক অনন্য শিল্পকর্ম। চিত্রনাট্যের সূক্ষ্মতায় প্রাণ দিয়েছেন সুস্ময় সুমন। তবে গল্পের মূল ভাবনায় নিজের মুনশিয়ানা দেখিয়েছেন নির্মাতা নিজেই। যেখানে সমাজের নিয়ম আর মানবিকতার লড়াই ফুটে উঠেছে অনবদ্যভাবে।
নাটকটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমি। নাটকের প্রধান চরিত্র নিলয়। তার চরিত্রটি সমাজের প্রতিটা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হিসেবে প্রকাশ করেছে। নিলয় বলেন, ‘এই গল্পে আমাকে একপ্রকার পাগল বলতে পারেন। কারণ, আমি সবকিছুতে প্রতিবাদ করি। যেমন ধরুন কেউ গাছের পাতা ছিঁড়ুক বা রাস্তায় বসে থাকা কুকুরকে লাথি দিক, সবকিছুতেই আমি বাধা দিই। এই গল্পের মাধ্যমে আমরা এমন একটা বার্তা দিতে চাই, যা আমাদের সমাজের অনেক অসঙ্গতির চোখ খুলে দেবে।’
গল্পে নিলয়ের পাশাপাশি রয়েছেন জান্নাতুল সুমাইয়া হিমি, যার চরিত্রটি শান্ত-শিষ্ট ও সংবেদনশীল। হিমি বলেন, ‘গল্পের কেন্দ্রবিন্দু নিলয় হলেও, আমার চরিত্রে আবেগের একটি গভীরতা রয়েছে যা দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
অন্যদিকে, তানজিম হাসান অনিক তার চরিত্রে ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের গল্প, যিনি নিজের চাচার ক্ষমতার দাপটে এলাকার মানুষকে ভয় দেখান। এমনই জটিল সব চরিত্রের মিশেলে গল্পটি হয়েছে আরও মজাদার।
গল্পের প্রেক্ষাপট নিয়ে নির্মাতা শাহনেওয়াজ রিপন বলেন, ‘সমাজের সাধারণ মানুষের সংকীর্ণ মনোভাব নিয়ে এই গল্প। আমাদের মধ্যে যিনি ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তাকেই আমরা সমাজের মূল স্রোত থেকে দূরে ঠেলে দিই। কিন্তু দিন শেষে সেই ব্যতিক্রমী মানুষটির কাজই আমাদের চোখ খুলে দেয়। এই নাটকের মাধ্যমে সমাজের প্রতি আমাদের দায়িত্ববোধের একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে চেয়েছি।’
নিলয়-হিমির সঙ্গে আরও রয়েছেন, তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহা সহ অনেকেই। এ গল্পে শুধু অভিনয় শিল্পীই নন, এস আর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও চরিত্র রূপায়নে কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন। যা দর্শকদের জন্য বাড়তি আনন্দের খোরাক হয়ে থাকবে।
- বিপ্লব ও সংহতি দিবসের প্রস্তুতি সভা
- চট্টগ্রাম সমিতির কমিটির মেয়াদ বাড়লো
- গোল্ডেন এজ হোম কেয়ারের প্রতিষ্ঠাবার্ষিকী রোববার
- আবার নতুন সকাল এসেছেঃ মামদানি
- হাসিনা কি ফিরবেন নাকি ফিরবেন না ?
- আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবে সভাপতি লাবলু ও সেক্রেটারি অনিক
- কংগ্রেসে ৭ মুসলমানের বিজয়
- মানিক পশারির মৃতদেহকে অবমাননার প্রতিবাদ
- মার্কো রুবিও পদত্যাগ করছেন!
- হোয়াইট হাউজে পদত্যাগ ও বদলী আতংক
- ইরান যুদ্ধকেই দায়ি করলেন ট্রাম্প ও জেডি ভ্যান্স
- সেই ইলহান ওমর আবারও জিতলেন
- ট্রাম্প কি তৃতীয়বারের মতো ইমপিচমেন্টের মুখোমুখি?
- ডেমোক্র্যাট ঝড়ে তছনছ ট্রাম্প শিবির
- ইনশাল্লাহ বলে শুরু আলহামদুলিল্লাহ বলে শেষ
- যুক্তরাষ্ট্রে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত মাহমুদ
- আজকের আজকাল ৯৪৭
- ভরাডুবির পর ট্রাম্পের দলজুড়ে একে অপরকে দোষারোপ
- মার্কিন মধ্যবর্তী নির্বাচনে মুসলিম-আরবদের চমক
- সাবেক মন্ত্রী, এমপিসহ ২০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ হচ্ছে
- গাজার সেই চিকিৎসক এবার যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
- যেসব কারণে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা
- মধ্যবর্তী নির্বাচনের পর ট্রাম্পকে নিয়ে কমেডিয়ানদের ‘ব্যঙ্গ’
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ৪ বাংলাদেশি-মার্কিনের জয়
- সিনেটে ৫৪ ও প্রতিনিধি পরিষদে ২২৫—উভয় কক্ষে ডেমোক্র্যাটদের সংখ্যা
- ফ্লোরিডায় বন্যায় ৭ কাউন্টিতে ভোটকেন্দ্রের স্থান পরিবর্তন
- শিক্ষা পরিকল্পনা নিয়ে সমালোচনায় মামদানি
- ‘বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে নজর রাখছে ভারত’
- যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয় কীভাবে নির্ধারিত হবে
- ইসরায়েলকে বছরে ৪০০ কোটি ডলারের সহায়তা বন্ধের ঘোষণা ট্রাম্পের
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- পূজা চেরির ৩৫ সেকেন্ডের ভিডিও ভাইরাল
- প্রভার সেই ভিডিওটি এখনো সরানো হয়নি!
- পর্নো তারকারা তাদের সন্তানের কাছে কী জবাব দেন?
- সালমান শাহ্র স্ত্রী সামিরা এখন কোথায়?
- ‘হট’ নাচে ঝড় তুললেন ঝুমা বৌদি!
- ‘ছাম্মা ছাম্মা’ গানে ‘সেক্সি ডান্স’ এ ঝড় তুললেন নায়িকা! (ভিডিও)
- সে ভাইরাল ভিডিও নিয়ে ‘অভিযোগ’ মেহজাবিনের
- মান্নার সম্পর্কে কিছু অজানা তথ্য
- আবেদনময়ী লুকে ধরা দিলেন জয়া আহসান
- গায়ে হলুদের অনুষ্ঠানে উচ্ছল সিয়াম-অবন্তী
- সোনার মেডেল পেলেন ‘ছোটে নবাব’
- ভক্তদের অপেক্ষায় তানজিন তিশা
- অবশেষে ক্যামেরার সামনে অহনা
- বিয়ের প্রস্তাব পেয়ে যা বললেন শ্রীলেখা
- ২০০ কোটির ঘরে অজিতের সিনেমা
