ফ্লাইং কারের প্রথম যাত্রী ফরাসি সংগীতের কিংবদন্তি
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৪
স্লোভাকিয়ার কোম্পানি ক্লেইনভিশনের ‘ফ্লাইং কার’ প্রথম যাত্রী হলেন ফরাসি সংগীত কিংবদন্তি জঁ-মিচেল জাঁ। আনকোরা নতুন প্রযুক্তি ব্যবহারে তার জুড়ি নেই। এ কারণেই স্লোভাকিয়ার পিস্ট্যানি আন্তর্জাতিক বিমানবন্দরে রেকর্ড ভাঙা এ গাড়িতে দুটি উড্ডয়নের সুযোগ যে তিনি লুফে নেবেন সেটি একরকম নিশ্চিতই ছিল। আর তা-ই হয়েছে। এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
প্রতিবেদনে লিখেছে- চোখ ধাঁধানো ‘লেজার শো’ জাঁর কনসার্টে একেবারেই সাধারণ বিষয়। এছাড়া ‘ইলেকট্রনিক’ ও ‘নিউ এজ’ গানেও তিনি একেবারে সামনের সারির শিল্পী। তিনি বলেন, এক মুহূর্ত আপনি চালকের সঙ্গে কথা বলছেন, পরের মুহূর্তেই বাতাসে ভাসছেন। এটা এক আশ্চর্য অভিজ্ঞতা!
গাড়িটি কয়েক মিনিটে স্পোর্টস কার থেকে প্লেনে রূপান্তরিত হতে পারে। ২০২১ সালে এটি আন্তঃনগর উড্ডয়ন শেষ করা প্রথম ফ্লাইং কার হয়ে ওঠে।
গাড়িটিতে একটি ১৬০০ সিসির ‘বিএমডাব্লিউ ইঞ্জিন’ রয়েছে। তবে স্টার্টআপ এভিয়েশন কোম্পানি ক্লেইনভিশনের সহ-প্রতিষ্ঠাতা অ্যান্টন জাজ্যাক বলেছেন, প্রযুক্তি উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা একে ব্যাটারিচালিত করে ফেলব। আমরা রাস্তা ও আকাশের মধ্যে ব্যবধান কমিয়ে আনছি। গাড়িগুলোকে সেই স্বাধীনতা দিচ্ছি, যেমন এটি স্বাধীনতার প্রতীক হয়েছিল ৫০ বছর আগে।
আর এই স্বাধীনতা পাওয়ার জন্য, কেবল চালকের লাইসেন্স ও পাইলটের লাইসেন্সই নয়, এয়ারকার নামের গাড়িটি চালানোর জন্য দুই থেকে তিন মাসের বিশেষ ফ্লাইং কোর্সেরও প্রয়োজন হবে৷ জাজ্যাক আশা প্রকাশ করেছেন এটি এক বছরের মধ্যে বাজারে আসবে। আর ফ্লাইটের জন্য এর অনুমোদন মিলেছে ২০২২ সালেই।
অধ্যাপক স্টেফান ক্লেইন ও জাজ্যাক মিলে স্লোভাকিয়ায় গাড়িটি তৈরি করেছিলেন। তবে এটিই একমাত্র ফ্লাইং কার নয় বলে প্রতিবেদনে লিখেছে স্কাই।
প্রথম ফ্লাইং কার হিসেবে রাস্তায় চলাচলের অনুমতি পায় প্লেন নির্মাতা মার্কিন কোম্পানি আলেফ অ্যারোনটিক্সের আধুনিক নকশার ‘মডেল এ’ নামের গাড়িটি। ২০২২ সালে দেশটির ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন থেকে পরীক্ষামূলক উড্ডয়নের অনুমোদন পেয়েছে গাড়িটি। এরই মধ্যে গাড়িটির জন্য প্রায় তিন হাজার আগাম অর্ডার রয়েছে। আর ক্লেইনভিশনের গাড়ির বিপরীতে এ গাড়িটি বিদ্যুৎচালিত।
স্টার্ট-আপ এই কোম্পানিটিতে ইলন মাস্কের কোম্পানি স্পেসএক্সের সমর্থন রয়েছে। আর আলেফ কোম্পানির ওয়েবসাইট অনুসারে, গাড়িটি রাস্তায় চলতে পারে, প্রয়োজনে উলম্বভাবে ‘টেক অফ’ করতে পারে এবং অন্যান্য গাড়ির ওপরে উড়তেও পারে।
তবে একে ‘লো স্পিড ভিয়েকল’ বা কমগতির একটি যান হিসেবে বিবেচনা করা হচ্ছে। ঘণ্টায় এটি ৪০ কিলোমিটারের বেশি গতিতে চলতে পারবে না। পাশাপাশি এই গাড়ি ‘পাবলিক রোড’ বা জনপথে পরীক্ষা করার জন্য আলাদা অনুমোদনেরও প্রয়োজন হবে।
এদিকে মার্চ মাসে, ক্লেইনভিশন নিজেদের গাড়ির চালিকা শক্তি হিসেবে কাজ করা প্রযুক্তির স্বত্ব ‘হেবেই জিয়ানঝিন ফ্লাইং কার টেকনোলজি কোম্পানি’ নামের এক চীনা কোম্পানির কাছে বিক্রি করেছে দিয়েছে।
ফ্লাইং কার প্রযুক্তির খাতে নেতৃত্ব দিচ্ছে চীন। তবে ‘ইলেকট্রিক ভার্টিকাল টেক-অফ অ্যান্ড ল্যান্ডিং’ (ইভিটিওএল) যানবাহনের ওপরেই দেশটির বিশেষ নজর রয়েছে বলে লিখেছে স্কাই। পাশাপাশি, যুক্তরাজ্য সরকারও আশা প্রকাশ করেছে, তাদের ‘ফিউচার অফ ফ্লাইট অ্যাকশন প্ল্যান’-এর আওতায় ২০৩০ সালের মধ্যে বৈদ্যুতিক ফ্লাইং ট্যাক্সি বাস্তবে পরিণত হবে।
ওই প্রতিবেদনে বলা হয়, এটি আর বৈজ্ঞানিক কল্পকাহিনী নয়। এটি এরই মধ্যে শুরু হয়ে গিয়েছে।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
