ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটরদের ভিসা নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫
ফ্যাক্ট-চেকার, কনটেন্ট মডারেটর, কমপ্লায়েন্স কর্মকর্তা এবং অনলাইন নিরাপত্তা–সংশ্লিষ্ট পেশায় নিয়োজিত ব্যক্তিদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাসগুলোকে এই বিষয়ে নির্দেশনা পাঠিয়েছে বলে জানা গেছে।
বাকস্বাধীনতায় হস্তক্ষেপ ও তথ্য নিয়ন্ত্রণের অভিযোগে ফ্যাক্ট-চেকিং–সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিসা আবেদন প্রত্যাখ্যানের বিষয়ে মার্কিন পররাষ্ট্রদপ্তরের একটি স্মারক নথি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স হাতে পেয়েছে। নতুন এই ভিসা নিষেধাজ্ঞা প্রযুক্তি খাতের কর্মীদের ওপর, বিশেষ করে ভারতসহ কয়েকটি দেশের আবেদনকারীদের জন্য বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
মার্কিন পররাষ্ট্রদপ্তরের ওই স্মারকে কনস্যুলার কর্মকর্তাদেরকে ‘সুরক্ষিত মতপ্রকাশের সেন্সরশিপ বা সেন্সরশিপের প্রচেষ্টায় জড়িত কিংবা তাদের সহযোগীদের’ ভিসা আবেদন বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশনা সাংবাদিক ও পর্যটক ভিসাসহ সব ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য হবে।
তবে এইচ-১বি ভিসার আবেদনকারীদের ক্ষেত্রে নতুন এই বিধি-নিষেধ কার্যকরে জোর দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের এইচ-১বি ভিসা সাধারণত প্রযুক্তি ও সংশ্লিষ্ট খাতে দক্ষ বিদেশি কর্মীদের দেওয়া হয়। মার্কিন এই ভিসার বেশিরভাগই পান ভারত-চীনসহ বিশ্বের হাতেগোনা কয়েকটি দেশের প্রযুক্তিকর্মীরা।
ভিসার আবেদনকারীদের পেশাগত ইতিহাস, লিংকডইন প্রোফাইল ও সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর মাধ্যমে তথ্য যাচাই, কনটেন্ট মডারেশন, ট্রাস্ট অ্যান্ড সেফটি অথবা কমপ্লায়েন্স-সংশ্লিষ্ট কাজে ভিসার আবেদনকারীরা জড়িত ছিলেন কি না তা খতিয়ে দেখা হবে। এসব কাজের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ মিললে আবেদনকারী মার্কিন ভিসার অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।
মার্কিন এই ভিসা নীতি অনলাইন নিরাপত্তায় যুক্ত পেশাজীবীদের নিশানা করে তৈরি করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। শিশুদের বিরুদ্ধে অপরাধমূলক অনলাইন কনটেন্ট, ইহুদিবিরোধী বক্তব্য কিংবা ক্ষতিকর অনলাইন কনটেন্ট মোকাবিলায় কাজ করা ব্যক্তিরা এই নীতির আওতায় পড়বেন।
২০২৩ সালের অনলাইন সেফটি অ্যাক্ট বাস্তবায়নকারী যুক্তরাজ্যের কর্মকর্তারাও নতুন বিধিনিষেধের আওতায় ভিসা সমস্যায় পড়তে পারেন। কারণ আইনটি সোশ্যাল মিডিয়া কোম্পানির ওপর সাইবারফ্ল্যাশিং বা ক্ষতিকর কনটেন্ট প্রচারের মতো অপরাধে কঠোর ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দিয়েছে।
ডোনাল্ড ট্রাম্প প্রশাসন নতুন এই ভিসা নির্দেশনাকে মতপ্রকাশের স্বাধীনতা সুরক্ষা হিসেবে দাবি ধরেছে। ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হামলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের ওপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়টি বিবেচনায় নীতিটি তৈরি করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রদপ্তরের একজন মুখপাত্র বলেছেন, ‘‘আমরা কথিত ফাঁস হওয়া নথি নিয়ে মন্তব্য করি না। তবে এটা স্পষ্ট, আমাদের প্রশাসন আমেরিকানদের মতপ্রকাশের স্বাধীনতা রক্ষায় এবং বিদেশিদের সেন্সর করার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা এমন বিদেশিদের সমর্থন করি না, যারা যুক্তরাষ্ট্রে এসে সেন্সরের ভূমিকা পালন করতে চায়। বিদেশিদের দিয়ে এমন সেন্সরশিপ করানো আমেরিকান জনগণকে অপমান ও ক্ষতিগ্রস্ত করবে।
পার্টনারহিরোর ট্রাস্ট অ্যান্ড সেফটির ভাইস প্রেসিডেন্ট অ্যালিস গগুয়েন হান্সবার্গার মার্কিন সম্প্রচারমাধ্যম এনপিআরকে বলেছেন, ‘‘ট্রাস্ট অ্যান্ড সেফটি কাজকে সেন্সরশিপের সঙ্গে গুলিয়ে ফেলা আমাকে বিস্মিত করছে। ট্রাস্ট অ্যান্ড সেফটি একটি বিস্তৃত ক্ষেত্র; যা শিশু সুরক্ষা, শিশু-সম্পর্কিত অপরাধমূলক কনটেন্ট প্রতিরোধ, প্রতারণা, জালিয়াতি ও শোষণ ঠেকানোসহ জীবনরক্ষাকারী গুরুত্বপূর্ণ কাজের অন্তর্ভুক্ত। প্রযুক্তি কোম্পানিগুলোতে বৈশ্বিক কর্মীদের উপস্থিতি আমেরিকানদের আরও নিরাপদ রাখে।’’
চলতি বছর মার্কিন প্রশাসন বিদেশি সাংবাদিকদের ভিসা সীমিত করেছে। দেশটির সরকারি ওয়েবসাইট থেকে জলবায়ু পরিবর্তন-সংশ্লিষ্ট তথ্য মুছে ফেলা হয়েছে। এমনকি হোয়াইট হাউসের ব্রিফিংয়েও কিছু সাংবাদিককে নিষিদ্ধ এবং কয়েকটি সংবাদমাধ্যমের বিরুদ্ধে মামলাও করেছে ট্রাম্প প্রশাসন।
গত মে মাসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেছিলেন, ‘‘যেসব বিদেশি আমেরিকানদের অধিকার ক্ষুণ্ন করতে কাজ করেন, তারা আমাদের দেশে ভ্রমণের সুবিধা পাওয়ার যোগ্য নন। লাতিন আমেরিকা, ইউরোপ বা অন্য কোথাও; যারা আমেরিকানদের অধিকার ক্ষুণ্ন করে তাদের প্রতি সহনশীলতার দিন শেষ।’’
সূত্র: দ্য গার্ডিয়ান, রয়টার্স।
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
