ফের মোদি এলে ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মুসলিমরা
নিউজ ডেস্ক:
প্রকাশিত: ১৬ মে ২০১৯
গত কয়েক বছরে ভারতে মুসলিমদের বিরুদ্ধে ঘৃণামূলক অপরাধ বৃদ্ধি পেয়েছে। দেশটিতে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) আবারও ক্ষমতায় এলে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটি মুসলিমদের জন্য আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অনেকেই।
দেশটিতে লোকসভা নির্বাচনের ভোট চলছে। এই ভোটেও চরম উত্তেজনা বিরাজ করছে। সাত দফায় ভোট অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ছয় দফার ভোট শেষ হয়েছে। অপেক্ষা এখন শেষ দফার। এর মধ্যেই প্রথম দফার ভোটের কয়েকদিন পরেই একদল লোকের রোষের মুখে পড়েন উত্তর-পূর্বাঞ্চলীয় আসামের এক মুসলিম ব্যবসায়ী।
শওকত আলি নামের ওই ব্যবসায়ীকে ঘিরে ধরেন কয়েকজন। তাকে কাদামাটির মধ্যে হাঁটু গেড়ে বসতে বাধ্য করা হয়। ভিড়ের ভেতর থেকেই একজন চিৎকার করে বলেন, তুমি কি বাংলাদেশি? এমন কথার পরে তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠে।
অন্য একজন তাকে ধাক্কা দিয়ে বলেন, এখানে গোমাংস বিক্রি করেছো কেন? আশেপাশের লোকজন তাকে সাহায্য করার বদলে এই ঘটনা ক্যামেরাবন্দী করতেই ব্যস্ত হয়ে পড়েন। সবাই যার যার মোবাইল ফোনে এই ঘটনার ছবি এবং ভিডিও ধারণ করা শুরু করেন।
ওই ঘটনার এক মাস পেরিয়ে গেলেও এখনও স্বাভাবিকভাবে হাঁটতে পারেন না শওকত আলি। বিছানায় শুয়ে ওই ভয়াবহ ঘটনা মনে করতেই চোখে পানি চলে আসে ৪৮ বছর বয়সী এই ব্যবসায়ীর। তিনি বলেন, তারা লাঠি দিয়ে আমাকে পিটিয়েছে, তারা আমার মুখে লাথি মেরেছে।
তিনি এবং তার বাবা কয়েক দশক ধরেই আসামে একটি ছোট খাবারের দোকান চালান। সেখানে অন্যান্য খাবারের সঙ্গে গোমাংসও থাকে। কিন্তু আগে কখনওই তাকে এর জন্য এমন সমস্যার মুখে পড়তে হয়নি। অনেক রাজ্যেই গোমাংস বিক্রি নিষিদ্ধ কারণ হিন্দুরা গরুকে পবিত্র হিসেবে মানে। কিন্তু আসামে গরুর মাংস কেনা-বেচা অবৈধ না।
শওকত আলি শুধু শারীরিকভাবেই আহত হয়েছেন তা নয় বরং, এই ঘটনার জন্য মানসিকভাবেও তিনি বিপর্যস্ত হয়ে পড়েছেন। তার সামাজিক মান-মর্যাদাও নষ্ট হয়ে গেছে। ধার্মিক এই মুসলিমকে জোর করে শুকরের মাংস খেতে বাধ্য করেছে উন্মত্ত জনতা।
শুকরের মাংস মুসলিমদের জন্য হারাম। কিন্তু কট্টরপন্থী হিন্দুরা তাকে মুখে শুকরের মাংস নিয়ে তা চাবিয়ে খেতে বাধ্য করেছে। এতে পুরোপুরিই ভেঙে পড়েছেন তিনি। শওকত আলি বলেন, আমার আর বেঁচে থাকার কোন মানেই নেই। তারা আমার ওপর নয় বরং আমার ধর্মীয় বিশ্বাসের ওপর আক্রমণ করেছে।
এই ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের অনেকেই শওকত আলির সঙ্গে দেখা করতে আসেন। তার মুখে সব কিছু শুনে অনেকেই কেঁদে ফেলেন। তাদের মধ্যে এখন একটাই আতঙ্ক বিরাজ করছে যে, সামনের দিনগুলোতে তাদেরও হয়তো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে।
আসামে নাগরিকপঞ্জির ওপর গুরুত্ব দিচ্ছে বিজেপি। যারা ভারতের নাগরিক নন তাদের বের করে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু প্রকৃতপক্ষে দেখা যাচ্ছে এখানেও বেছে বেছে মুসলিমদের ওপরই ব্যবস্থা নেয়া হচ্ছে বেশি।
ভারতে বর্তমানে ১৭ কোটি ২০ লাখ মুসলিম বাস করে। এখন প্রশ্ন হচ্ছে বৃহত্তম গণতান্ত্রিক এই দেশটি এই বিপুল সংখ্যক মুসলিম জনগোষ্ঠীকে কিভাবে দেখছে? বর্তমানে মোদির শাসনামলে গোমাংস ক্রয়, বিক্রয়, সঙ্গে বহন করা বা খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে বহু মুসলিমকে হত্যা করা হয়েছে।
নির্বিচারে যে কোন মুসলিমকে গোমাংস বহনের অভিযোগে আক্রমণ করছে উন্মত্ত জনতা। পুলিশও এর বিরুদ্ধে কঠোর কোন ব্যবস্থা গ্রহণে ব্যর্থ হচ্ছে। ফলে আতঙ্কের মধ্যে দিন কাটাতে হচ্ছে মুসলিমদের। মোদি যদি আবারও ক্ষমতায় আসেন তাহলে মুসলিমদের জন্য পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে বলেই আতঙ্ক বিরাজ করছে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের খবরে বলা হয়েছে, ২০১৫ সালের মে থেকে ২০১৮ সালের ডিসেম্বর পর্যন্ত ভারতের ১২ রাজ্যে কমপক্ষে ৪৪ জনকে হত্যা করা হয়েছে। এর মধ্যে ৩৬ জনই মুসলিম। ওই একই সময়ে ২০ রাজ্যে শতাধিক হামলার ঘটনায় প্রায় ২৮০ জন আহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংগঠনের প্রধান মিশেল বেচলেট তার এক প্রতিবেদনে সংখ্যালঘু বিশেষ করে মুসলিম এবং দলিত সম্প্রদায়ের মতো নিচু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলা এবং হয়রানি বৃদ্ধির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
