ফেরদৌসের পর ফাঁসলেন রাজা রাজচন্দ্র, ভারত ছাড়ার নির্দেশ
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস আহমেদের পর বাংলাদেশি আরেক অভিনেতা গাজি আবদুন নূরকেও ভারত ছাড়ার নির্দেশ দিয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়। পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেস প্রার্থী মদন মিত্রের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়ার দায়ে তাকে বাংলাদেশে ফিরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতের জনপ্রিয় ‘করুণাময়ী রানি রাসমণি’ ধারাবাহিকে রাজা রাজ চন্দ্রের ভূমিকায় অভিনয় করেছিলেন গাজি আবদুন নূর। জি বাংলার জনপ্রিয় এই সিরিয়ালের অন্যতম চরিত্র ‘রাজা রাজচন্দ্র।’ চরিত্রটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বাগেরহাটের বাসিন্দা গাজি আবদুন নূর। বর্তমানে ভারতে বাংলা সিরিয়ালের দর্শকদের অত্যন্ত জনপ্রিয় তিনি।

বৃহস্পতিবার ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ব্যবসায়িক ভিসায় ভারতে এসে রাজনৈতিক প্রচার চালিয়েছেন নুর। তার ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কলকাতায় নির্বাচনী প্রচারণা চালিয়েছেন তিনি। ভিসা আইন লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দিয়েছে মন্ত্রণালয়।
গত রোববার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ জেলার তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইয়া লাল আগারওয়ালের পক্ষে ভোটের প্রচার চালান ফেরদৌস আহমেদ। ওই সময় তার সঙ্গে ছিলেন টালিউড তারকা অঙ্কুশ হাজরা ও পায়েল। তৃণমূলের নির্বাচনী প্রচারে অংশ নেয়ার জেরে দেশটিতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন বাংলাদেশি এই অভিনেতা।
মঙ্গলবার ভারতের ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পশ্চিমবঙ্গ শাখা ফেরদৌস আহমেদকে ভিসা বিধি লঙ্ঘনের দায়ে গ্রেফতারের দাবি জানিয়ে দেশটির নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করে।

পরে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ ডেপুটি হাই-কমিশনও ফেরদৌসকে ভারত ত্যাগ করে দেশে ফেরার নির্দেশ দেয়। ওই নির্দেশনা পাওয়ার পর রাতেই ঢাকায় ফেরেন তিনি।
ফেরদৌস ছাড়াও কলকাতায় মদন মিত্রের সঙ্গে রাম নবমীর মিছিলে রাণী রাসমণি খ্যাত অভিনেতা গাজি আবদুন নুরকেও দেখা যায়। দমদমে সৌগত রায়ের হয়ে প্রচার করেন এই বাংলাদেশি নাগরিক।
ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজ বলছে, ভারতে কাজের অনুমোদনপত্র ছিল এ দুই বাংলাদেশি অভিনেতার। সেই হিসেবে ভিসা পেয়েছিলেন তারা। কিন্তু ভিসার শর্ত লঙ্ঘন করে রাজনৈতিক প্রচারে সামিল হন তারা। গাজি নুরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ করে বিজেপি।
পশ্চিমবঙ্গ শাখা বিজেপির নেতা রাহুল সিনহা অভিযোগ করে বলেছিলেন, জামায়াতে ইসলামির সঙ্গে তৃণমূল কংগ্রেসের যোগাযোগে ফেরদৌস আহমেদকে নির্বাচনী প্রচারে নামানো হয়েছে।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
