ফেব্রুয়ারিতেই মাঠে নামছে বিএনপি ও আওয়ামী লীগ
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ১ ফেব্রুয়ারি ২০২৫
নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের রাজনীতির অঙ্গন উত্তপ্ত হচ্ছে। নতুন মেরুকরণ প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। টিভি টকশো’র মাধ্যমে ড্রয়িং রুমে ঝড় তোলা কিংবা সোস্যাল মিডিয়ায় পোষ্ট দিয়ে আলোচনায় থাকার রাজনীতির দিন শেষ। এই ফেব্রুয়ারিতে বৈষম্যবিরোধী ছাত্র সমাজের নেতারা নতুন রাজনৈতিক দল গঠন করার ঘোষণা দিয়েছে। সরাসরি রাজপথে নামছে দুই প্রধান দল বিএনপি ও আওয়ামী লীগ। যদিও এক মাস পরেই পবিত্র রমজান মাস। রোজায় আউট ডোর কর্মসূচি বেশি নেয়া যায় না।
বাংলাদেশে ছাত্র-জনতার মিলিত অভ্যূত্থানের মাধ্যমে শেখ হাসিনার সরকারের পতন ঘটে। শেখ হাসিনার শাসন জগদ্দল পাথরের মতো আমাদের ওপর চেপে বসেছিলো। টানা তিনটি নির্বাচনে, যথা – ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালে বিরোধী দলকে উপেক্ষা করে এক তরফা ভোটের আয়োজন ছিলো। শেখ হাসিনা পদত্যাগ করায় বাংলাদেশে সংস্কারের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ^াসযোগ্য নির্বাচন আয়োজনের পথ সৃষ্টি হলো।
নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের অর্ন্তবর্তি সরকারের কিছু কর্মকান্ডে বিএনপি ও শরিক দলগুলোর মধ্যে সন্দেহের উদ্রেগ দেখা দিয়েছে। বিশেষ করে সংস্কারের নামে দীর্ঘ মেয়াদে ক্ষমতায় থাকার প্রবণতাকে সত্যায়ন করছে ছাত্রদের রাজনৈতিক দল গঠনের ঘোষণার পর। ইতিমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেয়া ছাত্ররা এবং তাদের অভিভাবক হিসাবে পরিচিত জাতীয় নাগরিক কমিটি সারা দেশে নতুন রাজনৈতিক দলের কমিটি গঠন সম্পন্ন করেছে। ইউনূস সরকারের ছত্র-ছায়ায় থেকে এভাবে দল গঠন করাকে অনৈতিক হিসাবে উল্লেখ করছে বিএনপি ও সমমনা দলগুলো। বিএনপি ও সমমনা দলগুলো বলছে, বর্তমান অর্ন্তবর্তি সরকারের মধ্যে ছাত্রদের প্রতিনিধি থাকায় তাদের পৃষ্ঠপোষকতায় দল গঠনকে সরকারী পৃষ্ঠপোষকতায় দল গঠনের শামিল বলে মনে করা হচ্ছে।
ইউনূসের সরকারে তিন জন ছাত্র উপদেষ্টা আছেন। তারা হলেন, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং দফতর বিহান উপদেষ্টা মাহফুজ আলম রয়েছেন। সম্প্রতি বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান অর্ন্তবর্তি সরকার নিরপেক্ষ নয় বলে মন্তব্য করেছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্যে নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। বিএনপি নেতার এমন মন্তব্যে দ্রুত প্রতিক্রিয়া দেখায় সরকার। উপদেষ্টা নাহিদ ইসলাম তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় বলেন, মির্জা ফখরুল বাংলাদেশে আরেকটি ওয়ান ইলেভেন আনার চেষ্টা করছেন। একই ধরনের প্রতিক্রিয়া দেখান আসিফ মাহমুদ সজিব র্ভূইয়া। অর্ন্তবর্তি সরকারের অপরাপর উপদেষ্টারাও মন্তব্য করেছেন।
বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, কেউ রাজনৈতিক দল গঠন করলে তিনি তবে সরকার থেকে পদত্যাগ করতে হবে। আরেক উপদেষ্টা আসিফ নজরুল তার বক্তব্যে বলেছেন, ছাত্ররা কোনও রাজনৈতিক দলগঠন করছে না। বিএনপি’র সঙ্গে দূরত্ব সৃষ্টি করা উচিত হবে না বলেও তিনি মন্তব্য করেন। কিন্তু তার এসব মন্তব্যকে উড়িয়ে দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন ঘোষণা করেন যে, ফেব্রুয়ারিতেই তাদের দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে। তারা মন্তব্য করেন যে, প্রচলিত ধারার রাজনৈতিক দলের থেকে ভিন্ন ধারার দল হতে যাচ্ছে। এই দলে যৌথ নেতৃত্ব থাকবে। কোনও পারিবারিক প্রভাব এই দলে থাকবে না। এবং মানুষের আশা-আকাঙ্খার প্রতিফলন থাকবে। তথ্য উপদেষ্টা সাংবাদিকদের বলেন যে, তিনি সরকার থেকে এখনই পদত্যাগ করছেন না।
ছাত্রদের নতুন দল আসার খবরে বিএনপি নড়েচড়ে বসেছে। দ্রুত নির্বাচনের দাবিতে তারা রাস্তায় নামতে যাচ্ছেন। পাশাপাশি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদেও তারা এই আন্দোলন করবেন বলে জানান। ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে চাউর হয়েছে যে, ফেব্রুয়ারিতেই বিএনপি নেতা তারেক রহমান এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া একত্রে দেশে ফিরছেন। তবে এই স্পেকুলেশন সত্য নাকি মিথ্যা সেটা বলা যাচ্ছে না।
আওয়ামী লীগও ফেব্রুয়ারিতে হরতাল ও অবরোধের কর্মসূচি ঘোষণা করেছে। আগামী ১৬ মার্চ অবরোধ এবং ১৮ মার্চ সকাল সন্ধ্যা হরতাল দিয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মীরা মামলার ভয়ে পলাতক। তারা কীভাবে হরতাল পালন করবেন সেটাই দেখার বিষয়।
- মার্কিন সংশ্লিষ্ট শিল্পপ্রতিষ্ঠান ত্যাগের আলটিমেটাম আইআরজিসির
- লাইলাতুল কদরের রাতে মিজানুর রহমান আজহারির ফেসবুক স্ট্যাটাস
- উত্তরায় রিকশাচালককে হত্যার গুজবে বিপণিবিতানে ভাঙচুর,গ্রেপ্তার ১২
- ‘আমি বেঁচে আছি’, তাসনিম জারার বার্তা
- নেতানিয়াহুর ভাইরাল ভিডিও ঘিরে ‘ডিপফেইক’ রহস্য!
- মুসলিম দেশগুলোর প্রতি ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তার বার্তা
- ৬০ লাখ প্রবাসী পরিবারে ঈদ কাটবে উৎকণ্ঠায়
- এখন যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!
- ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না
- একাধিক তরুণীর সঙ্গে প্রেম নিয়ে বিরোধে হত্যা
- স্বস্তি ও অস্বস্তির ঈদযাত্রা
- ইরাকে বিমান দুর্ঘটনায় নিহত ৬ সেনার নাম প্রকাশ যুক্তরাষ্ট্রের
- যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে বলে আশা
- ‘যুদ্ধবিরতি বা আলোচনার কোনো প্রস্তাব আমরা দিইনি’: আরাঘচি
- ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খার্গ দ্বীপে আরও হামলা চালানোর
- ইরানের খার্গ দ্বীপে আরও হামলার হুমকি ট্রাম্পের
- সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে আইসিইউতে ভর্তি মির্জা আব্বাস
- টাকাপয়সা-ব্যক্তিগত জীবন নিয়ে সালমার উপলব্ধি
- প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার কলেজছাত্রী
- জাবি ছাত্রীর রক্তাক্ত লাশ উদ্ধার, পুলিশ হেফাজতে স্বামী
- আড়ংয়ের ব্যাগ বিতর্কের মধ্যে যা বললেন ফখরুলকন্যা
- শহীদ মিনারে যুবককে গুলি করে হত্যা
- শ্বাসরুদ্ধকর লড়াইয়ে পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশের সিরিজ জয়
- ঢাকা জেলা এসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল
- বিয়ানীবাজার সমিতির সম্পাদক অপুর পিতার ইন্তেকাল
- কবিরহাট সমিতির নাসির উদ্দিনের স্ত্রীর ইন্তেকাল
- ক্যালিফোর্নিয়ায় ইরানের ড্রোন হামলার আশংকা!
- অধিকার আদায়ে সংঘবদ্ধ হওয়ার আহবান
- একধাপ এগিয়ে গ্লোবাল ট্যুর অ্যান্ড ট্রাভেলস
- গ্রি মেকানিক্যাল এর জমজমাট ইফতার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
