ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬
১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পক্ষে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় অস্ত্রবাহী জাহাজ অবরোধ করে সাহসী প্রতিবাদ গড়ে তুলেছিলেন স্থানীয় কোয়েকার সম্প্রদায়ের কর্মী, শ্রমিক ইউনিয়নের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পাকিস্তানি বাহিনীর দমন-পীড়ন ও গণহত্যার বিরুদ্ধে অবস্থান নিয়ে তাঁরা মুক্তিযুদ্ধের পক্ষে সংহতি প্রকাশ করেছিলেন। সেই ঐতিহাসিক প্রতিবাদ এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের অবদান স্মরণে ৬ নভেম্বর, শুক্রবার ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও স্মরণানুষ্ঠান।
‘ব্লকেড ’৭১’ শীর্ষক এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে ফিলাডেলফিয়ার মানুষের ঐতিহাসিক ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হয়। একই সঙ্গে ১৯৭১ সালের সেই প্রতিবাদে অংশগ্রহণকারীদের সাহস, আত্মত্যাগ ও মানবিক অবস্থানের ইতিহাস সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন আলোচকরা।
ফিলাডেলফিয়ার ১২১৯ ভাইন স্ট্রিটে বিকেল ৪টায় অনুষ্ঠান শুরু হয়। শুরুতে প্রদর্শিত হয় পরিচালক আরিফ ইউসুফ নির্মিত ‘ব্লকেড’ প্রামাণ্যচিত্র। পাশাপাশি ছিল শিল্পকর্ম তৈরির আয়োজন, খাবার এবং ১৯৭১ সালের ঐতিহাসিক ঘটনা-সংশ্লিষ্ট দলিল ও আলোকচিত্রের প্রদর্শনী। প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পর অনুষ্ঠিত হয় বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে আলোচনা পর্ব।
আলোচনা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সানিপ মল্লিক। শুরুতে তিনি ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের অ্যাট-লার্জ সদস্য ডা. নিনা আহমাদকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানান। বক্তব্যে নিনা আহমাদ প্রামাণ্যচিত্রটির ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেন, এ ধরনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের পক্ষে বিদেশের মাটিতে সাধারণ মানুষের সাহসী ভূমিকা এবং আন্তর্জাতিক সংহতির ঘটনাগুলো নতুন প্রজন্মের জানা ও বোঝার সুযোগ সৃষ্টি করবে এই প্রামাণ্যচিত্র। এ সময় তিনি প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদের পরিচয় তুলে ধরেন। প্রামাণ্যচিত্র নির্মাণের সময় সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনে তিনি পরিচালককে সহযোগিতা করেছিলেন।
শ্রীদেবী শ্রীপতির তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় প্রামাণ্যচিত্রের পরিচালক আরিফ ইউসুফ, ১৯৭১ সালের অবরোধে অংশগ্রহণকারী ফিলিপস টেলরের ছেলে ড্যান টেলর এবং অবরোধের সঙ্গে সরাসরি যুক্ত ড. গেরি’সের অংশগ্রহণে বিশেষ আলোচনা।
আলোচনায় পরিচালক আরিফ ইউসুফ প্রামাণ্যচিত্রটি নির্মাণের পেছনের অভিজ্ঞতা, দীর্ঘ প্রস্থুতি, তথ্য সংগ্রহ এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সাক্ষাৎকার গ্রহণসহ নির্মাণপ্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, ১৯৭১ সালের এই গুরুত্বপূর্ণ ইতিহাসের সঙ্গে জড়িত ব্যক্তিদের অভিজ্ঞতা ও স্মৃতি সংরক্ষণ করাই ছিল প্রামাণ্যচিত্র নির্মাণের অন্যতম উদ্দেশ্য।
ড্যান টেলর তাঁর মা-বাবার স্মৃতিচারণ করে বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাঁরা কীভাবে জীবনের ঝুঁকি নিয়ে অস্ত্রবাহী জাহাজ অবরোধের আন্দোলনে অংশ নিয়েছিলেন। তাঁদের সেই সাহসী অবস্থান ও মানবিক দায়বদ্ধতার কথা তিনি তুলে ধরেন।
অন্যদিকে, ড. গেরি’স ১৯৭১ সালের সেই অবরোধ আন্দোলনের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন এবং সে সময়ের ঘটনাপ্রবাহের অভিজ্ঞতা তুলে ধরেন। আলোচনায় অংশ নিয়ে প্রফেসর ডা. জিয়াউদ্দিন আহমেদও প্রামাণ্যচিত্র নির্মাণের প্রেক্ষাপট ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে যোগাযোগের অভিজ্ঞতা তুলে ধরেন।
আলোচনা পর্বে বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতাসংগ্রাম শুধু দেশের ভেতরেই সীমাবদ্ধ ছিল না; বিশ্বের বিভিন্ন দেশের বিবেকবান মানুষও মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন। ফিলাডেলফিয়ায় অস্ত্রবাহী জাহাজ অবরোধ ছিল সেই আন্তর্জাতিক সংহতির এক তাৎপর্যপূর্ণ উদাহরণ। ইতিহাসের এ অধ্যায় সংরক্ষণ ও প্রচার করা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানের শেষ পর্বে সংগীতশিল্পী দেবী (উবার) সরাসরি সংগীত পরিবেশন করেন। তাঁর সংগীত পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী এ স্মরণানুষ্ঠানের সমাপ্তি ঘটে।
অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিল সাউথ এশিয়ান আমেরিকান ডিজিটাল আর্কাইভ। দক্ষিণ এশীয় বংশোদ্ভূত আমেরিকানদের ইতিহাস, ঐতিহ্য ও অবদান সংরক্ষণ এবং প্রচারে কাজ করছে প্রতিষ্ঠানটি। আর্কাইভ, ঐতিহাসিক দলিল, প্রদর্শনী, বই ও শিক্ষামূলক কার্যক্রমের মাধ্যমে যুক্তরাষ্ট্রের সমাজে দক্ষিণ এশীয় আমেরিকানদের অবদান তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য।
আয়োজনটি বাস্তবায়নে ফিলাডেলফিয়া সিটি কাউন্সিলের অ্যাট-লার্জ সদস্য ডা. নিনা আহমাদ নগর তহবিল নিশ্চিত করেন। অনুষ্ঠানটির পরিকল্পনা ও বাস্তবায়নে তাঁর সহযোগিতার কথাও কৃতজ্ঞতার সঙ্গে উল্লেখ করেছে আয়োজক প্রতিষ্ঠান।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
