ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬
নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের দল রিপাবলিক্যান পার্টির বিজয়ের সম্ভাবনা ফিকে হয়ে আসছে। ৩ নভেম্বর নির্বাচন । হাতে সময় ২ মাসেরও কম। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম উর্ধ্বগতি। হাফিয়ে উঠছেন আমেরিকানা। অধিকাংশ জরিপেই এ জন্য দায়ি করছেন ট্রাম্পের ইরান যুদ্ধকেই। কংগ্রেসে রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখার লক্ষ্যে প্রেসিডেন্ট ট্রাম্প এই সপ্তাহে তাঁর চূড়ান্ত প্রচারভিযান শুরু করেছেন। তিনি দাবি করছেন যে, রিপাবলিকানদের নিয়ন্ত্রণে থাকার সময় যুক্তরাষ্ট্র পণ্যের দাম "অনেক অনেক কমিয়ে" এনেছে। এই নির্বাচনে জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক আমেরিকানকে ৫ হাজার ডলার অনুদান দেবার ঘোষণাও দিয়েছেন তিনি। যদিও আমেরিকান রাজনীতি বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের আগে এ ধরনের ঘোষণা অনৈতিক। তা’ছাড়া এতে লাগবে ১ ট্রিলিয়ন ডলার। কংগ্রেসে ঐকমত্য ছাড়া এ ধরনের অনুদান সম্ভাব নয়। এটি কি আসলে নির্বাচনী ট্রাম্পের স্ট্যান্ডবাজি?
আমেরিকান অনেক পরিবার ও ব্যবসায়ির কাছে অর্থনীতিকে অনেক বেশি অস্থিতিশীল বলে মনে হয়েছে। জ্বালানির দাম আকাশচুম্বী হওয়া, গৃহঋণের খরচ বৃদ্ধি এবং মূল্যস্ফীতি অস্বস্তিকর মাত্রায় পৌঁছানোর ফলে দেশ সঠিক পথে আছে বলে ট্রাম্পের বারবার দেওয়া আশ্বাসের প্রতি জনগণের ধৈর্যের পরীক্ষা শুরু হয়েছে।এতে ট্রাম্পের জন্য রাজনৈতিক ও অর্থনৈতিক ঝুঁকিকে স্পষ্ট করে তুলেছে। ওয়াশিংটন থেকে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়েও দীর্ঘকাল ধরে উপেক্ষিত ভোটারদের রোষানলের মুখে পড়তে পারেন তিনি। নভেম্বরের সময় যতই ঘনিয়ে আসছে, প্রেসিডেন্টের নেতৃত্বে পণ্যের দাম ততই বাড়ছে। এর পেছনে মূলত রয়েছে দুই বছর ধরে চলা কঠোর বাণিজ্য-সংঘাত এবং ইরানের সাথে দীর্ঘস্থায়ী যুদ্ধ।
শুক্রবার প্রকাশিত 'কনজিউমার প্রাইজ ইনডেক্স' (ভোক্তা মূল্য সূচক) এর সর্বশেষ পরিসংখ্যানে এর ফলাফল স্পষ্ট হয়ে উঠেছে। প্রতিবেদনে দেখা গেছে, আগস্ট মাসে বার্ষিক মূল্যবৃদ্ধির হার ছিল ৩.৪ শতাংশ। এর ফলে আগামী সপ্তাহে ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা বেড়ে গেছে।
একই দিনে মিশিগান বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিনের একটি জরিপে দেখা গেছে , এ মাসে ভোক্তাদের আস্থার সূচক বা মনোভাবের ব্যাপক অবনতি হয়েছে। ওই প্রতিবেদনে আমেরিকানরা নতুন করে উদ্বেগ প্রকাশ করেছে যে অর্থনীতি ধীরগতির হয়ে পড়ছে এবং মূল্যস্ফীতি আরও বাড়তে থাকবে।
এই অস্বস্তিকর পরিস্থিতির মধ্যেই ভোটারদের কাছে এটি তুলে ধরার জন্য ট্রাম্প নতুন করে প্রচার শুরু করেছেন। বলছেন তিনি অর্থনীতির ক্ষতি করেননি, বরং সহায়তা করেছেন। ডালাসে নিজের দলের মধ্যবর্তীকালীন সম্মেলনে দুদিন ধরে দেওয়া বক্তৃতায় প্রেসিডেন্ট আমেরিকানদের বোঝানোর জোর চেষ্টা চালিয়েছেন।
তিনি আরও বলেছেন যে, নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদ (হাউস) ও সিনেটের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারে, তবে তিনি আমেরিকান নাগরিকদের ৫ হাজার ডলারের চেক দেবেন। যদিও অতীতে এ ধরনের ২ হাজার ডলারের প্রতিশ্রুতি পূরণে তিনি ব্যর্থ হয়েছেন।
শুক্রবার মুদ্রাস্ফীতির নতুন তথ্যের ওপর এক বিশ্লেষণে 'নেশনওয়াইড'-এর আর্থিক বাজার বিষয়ক অর্থনীতিবিদ ওরেন ক্লাচকিন লিখেছেন, "অর্থনীতি ভালো করছে ঠিকই, কিন্তু তা ভোক্তাদের মনোভাবকে চাঙ্গা করতে পারছে না। বরং তারা মূলত পণ্যের দাম ও সুদের হার বৃদ্ধি এবং এর ফলে ক্রয়ক্ষমতা কমে যাওয়ার বিষয়টিতেই বেশি মনোযোগ দিচ্ছে।"
জুলাই মাসের পর এই প্রথম তেলের দাম উচ্চতায় পৌঁছাল। 'এএএ' এর তথ্য অনুযায়ী, শুক্রবার নাগাদ সারা দেশে জ্বালানি তেলের গড় দাম গ্যালনপ্রতি প্রায় ৪.৩০ ডলারে দাঁড়িয়েছে। যা এক বছর আগের তুলনায় এক ডলারেরও বেশি। তবে ডিজেলের দামের পরিস্থিতি ছিল আরও খারাপ; এর দাম গ্যালনপ্রতি ৬ ডলার ছাড়িয়ে। যা এক নতুন রেকর্ড সৃষ্টি করেছে।
সিনেটে রিপাবলিক্যানের আসন ৫৩টি এবং ডেমোক্র্যাটরা ৪৭টি (২ জন স্বতন্ত্রের সর্মথন সহ)। ৩ নভেম্বরের নির্বাচনে নিজেদের আসন রক্ষা সহ সিনেটে ৪টি ও হাউজে ৬টি আসনে রিপাবলিক্যান প্রার্থীদের পরাজিত করতে পারলে ডেমোক্র্যাটরা কংগ্রেসে মেজোরিটি দলে পরিণত হতে পারবে। আর টেনে ধরতে পারবে অসীম ক্ষমতাধর প্রেসিডেন্ট ট্রাম্পকে। এদিক থেকে ৩ নভেম্বর আমেরিকানদের জন্য খুবই গুরুত্বপূর্ন। (তথ্যসূত্র-নিউইয়র্ক টাইমস)
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
