ফলাফল প্রকাশের আগেই আলোচনায় ইভিএম
প্রকাশিত: ২২ মে ২০১৯
ভারতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন চলছে কেবল ফলাফল প্রকাশের অপেক্ষা। বৃহস্পতিবার প্রকাশিত হবে বহুল আলোচিত এ নির্বাচনের ফলাফল। জানা যাবে, কে বসছে দিল্লির মসনদে। তবে ফলাফল প্রকাশের দু’দিন আগেই আলোচনা শুরু হয়েছে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবস্থা নিয়ে।
দেশটির বিরোধী দলগুলো ইভিএমে কারচুপির আশঙ্কা তুলে মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
নির্বাচন কমিশনকে তারা এ বিষয়ে একটি আনুষ্ঠানিক স্মারকলিপিও প্রদান করেছে। তবে নির্বাচন কমিশন তাদের সব আশঙ্কা উড়িয়ে দিয়েছে।
এদিকে ইভিএম নিয়ে প্রশ্ন তোলায় বিরোধী নেতাদের সমালোচনায় মুখর হয়েছেন ক্ষমতাসীন বিজেপির নেতারা। এপ্রিল মাসে শুরু হয়ে গেল রোববার শেষ হয় ভারতে পার্লামেন্ট নির্বাচনে ভোটগ্রহণ। ৮৩ কোটির বেশি ভোটারের জন্য ৫৪২টি আসনের নয় লাখ কেন্দ্রে সাত পর্বে চলে ভোটগ্রহণ।
ভারতে সাধারণ নির্বাচনে ভোটগ্রহণের পর সঙ্গে সঙ্গেই গণনা হয় না। ব্যালট বাক্স কিংবা ইলেকট্রনিক ভোটিং মেশিনগুলো (ইভিএম) কঠোর নিরাপত্তায় সংরক্ষিত থাকে বিভিন্ন রাজ্যের ‘স্ট্রংরুম’গুলোতে। সব পর্বের ভোট শেষে হয় গণনা।
বৃহস্পতিবার ইভিএম ও ব্যালটের ভোট গণনা শুরু করতে যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। তার আগে মঙ্গলবার ‘স্ট্রংরুমে’ ইভিএম নিয়ে ট্রাকের ঢোকার দৃশ্য সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে বিরোধী দলগুলো অভিযোগের আঙুল তুলে।
ভারতের সংবাদপত্রগুলো জানায়, ইভিএমের খবর দেখেই নয়াদিল্লির কনস্টিটিউশন ক্লাবে তেলেগুদেশম পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর উদ্যোগে জরুরি বৈঠকে বসে বিরোধী রাজনৈতিক দলগুলো।

সেই বৈঠকে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা গুলাম নবী আজাদ, অশোক গেহলট ও অভিষেক মনু সাঙ্ঘভি, ডিএমকে নেত্রী কানিমোঝি, তৃণমূল কংগ্রেস নেতা ডেরেক ও ব্রায়েন, আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল, বহুজন সমাজ পার্টির নেতা দানিস আলিসহ অনেকে।
অভিযোগ নিয়ে ইসির কাছে বিরোধী নেতারা অভিযোগ নিয়ে ইসির কাছে বিরোধী নেতারা। এরপর বিরোধী ২২টি রাজনৈতিক দলের নেতারা একযোগে যান নির্বাচন কমিশনে। স্মারকলিপিতে তারা ইভিএমে যে কোনো ধরনের কারচুপি এড়াতে ইসির সক্রিয়তা প্রত্যাশা করেন।
হিন্দুস্তান টাইমস জানায়, বিরোধী নেতারা ইভিএমে কারচুপি এড়াতে দুটি প্রস্তাব দেন। প্রথমত, যে নির্ধারতি পাঁচটি বুথে ভিভিপ্যাট আগে গুণতে হবে, তারপর তার সঙ্গে ইভিএমের ভোট মিলিয়ে দেখতে হবে। দ্বিতীয়ত, ভিভিপ্যাট ও ইভিএমে ভোটে গরমিল হলে সব বুথে ভিভিপ্যাট গণনা করতে হবে।
ভারতে ইভিএমে কারচুপির অভিযোগ আগেও উঠেছিল, তাই ইভিএম যন্ত্রের পাশে আরেকটি যন্ত্র রেখেছে ইসি, যার নাম 'ভোটার ভেরিফায়েড পেপার অডিট ট্রেইলিং', সংক্ষেপে ভিভিপ্যাট।
ইভিএমে ভোট দেওয়ার পর ওই ভোটার যাকে ভোট দিয়েছেন, সেই প্রার্থীর নাম, ক্রমিক সংখ্যা ও প্রতীক ভিভিপ্যাটের ব্যালট স্লিপে ছাপানো অক্ষরে দেখা যাবে। তার পরে সেই তথ্য-সম্বলিত স্লিপ জমা হবে ড্রপবক্সে।
ইভিএমে কারচুপির অভিযোগ ওঠার পর ভারতের সুপ্রিম কোর্ট গেল এপ্রিলে এক নির্দেশে প্রতিটি আসনে দ্বৈবচয়নের ভিত্তিতে পাঁচটি কেন্দ্রে ভিভিপ্যাট স্লিপ ও ইভিএমের ভোট মিলিয়ে দেখার নির্দেশ দিয়েছিল।
কংগ্রেস নেতা মনু সাঙ্ঘভী বলেন, সুপ্রিম কোর্ট নমুনা হিসেবে পাঁচটির কথা বলেছিল কিন্তু যদি কারচুপি একটিতে হতে পারে, তাহলে সব আসনেই হতে পারে।
কংগ্রেস নেতারা বলছেন, তাদের আশঙ্কা ইভিএমে কংগ্রেসের পাঞ্জাসহ যে প্রতীকেই ভোট দেওয়া হোক, তা পড়ছে বিজেপির পদ্মফুলে।
গুলাম নবী আজাদ বলেন, তারা ইসিতে স্মারকলিপি দিয়েছেন, বুধবার ইসি তাদের সঙ্গে ফের কথা বলবে। বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদীর ফের প্রধানমন্ত্রী হওয়ার আভাসের পর বিরোধী দলগুলোর এই পদক্ষেপ নিয়ে পরিহাস করেছেন বিজেপি নেতারা।
কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন বলেছেন, নির্বাচন কমিশনকে প্রশ্নবিদ্ধ করতে বিরোধী নেতাদের এই চেষ্টা লজ্জাজনক। আরেক মন্ত্রী রবি শঙ্কর বলেছেন, “যখন তাদের নেতা মমতা বন্দ্যোপাধ্যায়, চন্দ্রবাবু নাইডু, অমরিন্দ্রর সিং, অরবিন্দ কেজরিওয়ালরা ভোটে জেতেন, তখন ইভিএম খুব ভালো; আর মোদী জিততে চলেছেন বলে ইভিএম খারাপ হয়ে গেল!”
এদিকে বিরোধীদের অভিযোগের পর ইসির এক বিবৃতিতে বলা হয়েছে, ইভিএমে কারচুপির অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। বিহারের এই ভোটারদের মতো ৮৩ কোটির বেশি ভোটার ভারতে বিহারের এই ভোটারদের মতো ৮৩ কোটির বেশি ভোটার ভারতে। বিশ্বের সর্ববৃহৎ নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি বলেছে, ভোটগ্রহণের পর সব ইভিএম ও ভিভিপ্যাট কড়া নিরাপত্তার মধ্যে স্ট্রংরুমে আনা হয় এবং প্রার্থীদের এজেন্ট ও পর্যবেক্ষকদের সামনেই তা কক্ষ সিলগালা মেরে তালাবদ্ধ করা হয়েছে।
ভোট গণনা শুরুর আগ পর্যন্ত দিনের ২৪ ঘণ্টা ওই সব স্ট্রংরুম ভিডিও ক্যামেরার আওতায় থাকছে বলেও জানায় ইসি। প্রতিটি স্ট্রংরুমের সামনে সশস্ত্র পাহারা থাকার কথাও জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, ভোটগ্রহণের দিন ব্যবহৃত ইভিএমের ভোটই যে গণনা হচ্ছে, সেই সন্দেহ দূর করতে গণনা শুরুর আগে এজেন্টদের ঠিকানার ট্যাগ, সিল ও ইভিএমের বিশেষ নম্বর মিলিয়ে দেখা হবে।
ভোটগ্রহণ শেষের দুদিন পর উত্তর প্রদেশ ও বিহারে স্ট্রংরুমে ইভিএম ঢোকানোর যে ভিডিও ছড়িয়েছে, সে বিষয়ে ইসি কর্মকর্তাদের ব্যাখ্যা হচ্ছে, ভোটগ্রহণের দিন যান্ত্রিক কোনো সমস্যার শঙ্কা থেকে বিকল্প কিছু ইভিএম-ভিভিপ্যাট তৈরি থাকে। ওই ভিডিওতে দেখা ইভিএম সেগুলো হতে পারে।
এদিকে টাইমস অব ইন্ডিয়া জানায়, ১০০ শতাংশ অর্থাৎ সমস্ত ভিভিপ্যাট মেশিনের সঙ্গে ইভিএমের ভোট মিলিয়ে দেখার আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল চেন্নাইয়ের একটি সংস্থা। তবে তা অযৌক্তিক বলে খারিজ করে দিয়েছে আদালত।
- যুক্তরাষ্ট্রের পাহারায় হরমুজ দিয়ে যাবে ৭০ লাখ ব্যারেল তেল
- শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী
- ব্যাংকে পুরোনো মালিকদের ফেরার পথ বন্ধ চায় সংসদীয় কমিটি
- রাজধানীতে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
