পড়লে, জানলে ভালো লেখা সম্ভব
লাইফস্টাইল ডেস্ক:
প্রকাশিত: ২৫ এপ্রিল ২০১৯
একটি রান্নার প্রতিযোগিতার বিচারক হয়ে ঢাকায় এসেছেন কলকাতাভিত্তিক ম্যাগাজিন সানন্দারসদ্য সাবেক সম্পাদক শর্মিলা বসুঠাকুর। ঢাকার প্রথম আলো কার্যালয় ঘুরতে আসেন ২০ এপ্রিল। সে সময় তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনের অভিজ্ঞতা, বাংলাদেশের ফ্যাশন, মানুষ—এমনকি ব্যক্তিগত জীবনের কথা উঠে আসে অধুনার সঙ্গে এক সাক্ষাৎকারে। সাক্ষাৎকার নিয়েছেন তৌহিদা শিরোপা।
১৫ দিন আগে তিনি তাঁর ১৫ বছরের চেনা পরিবেশ সানন্দারসম্পাদকের পদ থেকে অবসর নিয়েছেন। অবসরের পরপরই ঢাকায় এসেছেন—একদিকে কাজ, অন্যদিকে বিক্রমপুরের মালখানগরের পৈতৃক বাড়ি দেখার ইচ্ছা। ‘এর আগেও ঢাকায় এসেছি। অনেক বন্ধুবান্ধব আছে আমার এখানে। একটা রান্নার প্রতিযোগিতার বিচারক হিসেবে এসেছি। কাজ তো হচ্ছেই, একটার পর একটা নেমতন্ন চলছে।’ প্রথম আলোরকার্যালয়ে শর্মিলা বসুঠাকুর বলেন তাঁর ঢাকায় আসার কারণ।
পৈতৃক বসতভিটায় গিয়ে তিনি আপ্লুত হয়েছেন। যে পুকুরে তাঁর বাবা গোসল করতেন, সেটা দেখে ফেসবুকে আবেগঘন একটি স্ট্যাটাসও লেখেন। আগেও ঢাকায় এসেছেন, তবে এবারই প্রথম পয়লা বৈশাখ কাটানোর সুযোগ হয়। অনেকবার ভেবেছেন পয়লা বৈশাখে আসবেন, কিন্তু সময় মেলেনি। এবার যখন মিলল, তাই হাতছাড়া করলেন না। ভোরে রমনার বটমূলে ছায়ানটের অনুষ্ঠান দেখেছেন, দুপুরে এক বন্ধুর বাড়িতে পান্তাভাত, ভর্তা, ইলিশের জম্পেশ খাওয়াদাওয়া চলেছে। সবই তিনি খুব উপভোগ করেছেন।
কীভাবে এতগুলো বছর কেটেছে তাঁর ওখানে, বুঝতেই পারেননি। চোখের পলকে যেন কেটে গেল। পুরো আনন্দবাজার পত্রিকার অফিসটাই খুব সুন্দর মনে হয় তাঁর কাছে। সেখানে একটি তলায় সানন্দার দল কাজ করে। ‘আপাতভাবে আমাকে অনেকে রাগী মনে করেন, কাজের সময়ে অনেক সময় রাগও করেছি। কিন্তু আমাদের টিমওয়ার্কটা খুব ভালো ছিল। অনেকের কাছে খুব ক্লিশে শোনাতে পারে, কিন্তু সত্যিকার অর্থে আমরা একটা পরিবার ছিলাম। কাজের বাইরেও প্রত্যেকের পারিবারিক সুখে–দুঃখে একে অন্যের পাশে থাকি। সানন্দারসফলতার মূলে মনে হয় এটাও একটা কারণ। সবাই মিলে আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হয়। এতে আমরা কী চাইছি, সেটা খুব ভালোভাবে আদায় করা যায়,’ বলেন শর্মিলা।
১৫ বছর আগে জ্যেষ্ঠ পদে সাংবাদিক হিসেবে যোগ দিয়েছিলেন, তার আগে লেখালেখি করতেন সেখানে। শর্মিলা বসুঠাকুর নিজে একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী, সে কারণে নাচ–গান, মিউজিকের পর্যালোচনা লিখতেন। একসময় কলেজে অধ্যাপনার চাকরিটা বাদ দিয়ে পুরোদস্তুর এই চ্যালেঞ্জিং পেশা বেছে নিলেন। ফিচার লেখার কাজটা তাঁর আগে থেকেই ভালো লাগত।
ভালো লিখতে হলে কোন গুণ থাকতে হবে, আপনি কী মনে করেন? উত্তরে শর্মিলা বসুঠাকুর বলেন, ভাষার দখল,লেখার মুনশিয়ানা ও প্রচুর পড়ার অভ্যাস বেশি জরুরি। পড়ার কোনো বিকল্প নেই। অনেক পড়লে, জানলে ভালো লেখা সম্ভব। নানা ধরনের লেখা পড়তে পড়তে নিজের লেখার একটা ঋদ্ধ প্রেক্ষিত তৈির হয়। লেখার মুনশিয়ানা থাকলে বহু চরিত্র, বিষয়ও নতুন হয়ে উঠতে পারে। ধরুন, সবাই তো দার্জিলিং যায়, একই বিষয় প্রতিবছর, প্রতি মৌসুমে দিতে হয়, তখন প্রতিবার আলাদা করবেন কীভাবে। তখন একমাত্র লেখা ও দেখার দৃষ্টিভঙ্গি আলাদা করতে পারে। তখন লেখার ইন্ট্রো (সূচনা) ও শিরোনাম যদি অন্য রকম দেওয়া যায়, ভেতরটা যদি মুচমুচে হয়—সবাই তো পড়বেই। অনেকেই আজকাল বলে, বড় লেখা কেউ পড়তে চায় না। সেটা হয়তো কিছু ক্ষেত্রে সত্য, কিন্তু আপনি যদি ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করতে পারেন, তাহলে অবশ্যই পড়বে, পড়ে। আমার অভিজ্ঞতা তেমনই বলে।
যে সময়টায় তিনি এই সানন্দায়এসেছিলেন, সেই ২০ বছর আগে তাঁর স্বামী হঠাৎ মারা যান। একমাত্র মেয়েকে একা বড় করা আর নিজেকে এগিয়ে নেওয়া—দুটোই কঠিন ছিল তাঁর কাছে। অনেকে বলেছিলেন, সাংবাদিকতার কাজে দিনরাত নেই, কলেজের নিশ্চিন্ত চাকরি, এই সময় মেয়েকে দেওয়া উচিত। তিনি শুধু নিজের মনের কথা শুনেছিলেন, তাঁর মনে হয়েছিল, আরও বেশি কাজে যুক্ত হলে মানসিক চাপ কমবে।
হয়েছেও তা–ই। একটি প্রশ্ন আপনার কাছে—এখন তো ফেসবুক, ইনস্টাগ্রামের যুগ, যেকোনো তারকা বা দেশ–বিদেশের ফ্যাশন–স্টাইলের খবর দ্রুত সবাই মুঠোফোনে দেখতে পায়। এই চ্যালেঞ্জ কীভাবে নিয়েছেন?
‘খুব ভালো প্রশ্ন। সত্যিকারভাবে এটা একটা চ্যালেঞ্জ, ইতিবাচকভাবে দেখলে এটা কিন্তু কাজেও লাগছে। সব নামীদামি, দেশি–বিদেশি ডিজাইনার, তারকারা কে কী পরছেন, কী ডিজাইন হচ্ছে, তৎক্ষণাৎ দেখে আমরা নিজেদের আইডিয়া সমৃদ্ধ করতে পারছি। চ্যালেঞ্জ হলো, নতুন কী দেব? আগে বলেছিলাম, প্রতিবেদনের আইডিয়ায় অভিনবত্ব, উপস্থাপনে নিখুঁত নৈপুণ্য আর লেখার মুনশিয়ানা এখানে সবচেয়ে বেশি কাজে লাগাতে হবে।’
চায়ের কাপে চুমুক দিতে দিতে তিনি প্রথম আলোরমঙ্গলবারের ক্রোড়পত্র নকশা ও বুধবারের অধুনা উল্টেপাল্টে দেখলেন। তাঁর কাছে ভালো লেগেছে জানালেন। বললেন, ভালো করার চ্যালেঞ্জ আসলে প্রতিদিনের। একবার ভালো করে থেমে গেলে হবে না।
ঢাকায় যাঁর বাসায় উঠেছেন, তিনি আফরোজা নাজনীন, নকশার রান্নাবিদ, তাঁর সুবাদে নকশার সঙ্গে তিনি আগেই পরিচিত।
দর্শন, ভ্রমণ এবং...
লেখাপড়ায় তিনি বরাবরই খুব ভালো। দর্শনশাস্ত্রে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছেন শর্মিলা বসুঠাকুর। বিএ, এমএতে প্রথম শ্রেণিতে প্রথম, পুরো অনুষদে প্রথম। এটা শুনে তাঁর কাছে একটা প্রশ্ন না করে পারলাম না। অনেকের ধারণা থাকে, যাঁরা লাইফস্টাইল নিয়ে কাজ করেন, তাঁরা মনে হয় সারাক্ষণ সাজগোজ করেন, তাঁদের অত মেধা থাকে না। কিন্তু আপনি তো লেখাপড়ায় স্কলার, জ্ঞানী—কলেজের অধ্যাপনা ছেড়ে দিয়ে সানন্দায়কাজ করতে এলেন, আপনাকে কখনো এমন প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে? বেশ একচোট হেসে নিলেন। বললেন, ‘এ তো সত্য কথা বলেছ। খুবই ভালো প্রশ্ন। বহুবার মুখোমুখি হয়েছি এমন কথার, বিশেষ করে শুরুর দিকে। এটা আসলে একটা ভ্রান্ত ধারণা, সুপারফিশিয়াল ভাবনা। সব কাজেই মেধা, বুদ্ধি, দক্ষতা আর পরিশ্রম লাগে। তা ছাড়া শিল্প, সাহিত্য, রান্না, সাজপোশাক, বেড়ানো, স্বাস্থ্য—সব নিয়েই তো একটা গোটা জীবন। কাজের মাধ্যমে তার সঙ্গে জুড়ে থাকাতে কোনো মালিন্য নেই। বরং লেখাপড়ায় ভালো হলে, ভেতরে জ্ঞান থাকলে কাজটা আরও সুনিপুণভাবে করা যায়।’
তিনি ঘুরতে খুব ভালোবাসেন। আর সেই ভালো লাগা থেকেই অন্যদের বেড়াতে নিয়ে যাওয়ার বিশেষ পরিকল্পনা। নিজের একটা ট্রাভেল এজেন্সির মতো আছে। এখন সেটা নিয়ে ভাববেন। ভালো রাঁধেন, খেতে ভালোবাসেন। তাই বাড়িতে ইতালিয়ান পপ–আপ রেস্তোরাঁ করেছেন। আগে থেকে বুক করে আসলে নানা রকম খাবার চেখে দেখার সুযোগ রয়েছে এখানে। এত দিন নিজের পোশাক নিজেই নকশা করতেন। সেই বুটিকটাও আরও বড় পরিসরে করবেন, তেমনই পরিকল্পনা। আর লেখালেখি তো চলবেই। অবসর নিলেও অবসর আর মিলল কই!
- নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের সমন
- নিউইয়র্কে জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী ৮ আগষ্ট
- নিউইয়র্কে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি মির্জা ফাহিম নিহত
- সাধ্যের মধ্যে বাড়ি কেনা বড় চ্যালেঞ্জ
- টিকটকার সুলতানা ও রুবেল দোষী সাব্যস্ত
- নর্থবেঙ্গল ফাউন্ডেশনের অভিষেক অনুষ্ঠিত
- নকল পিস্তল নিয়ে ফ্লাশিং মসজিদে প্রবেশ
- ট্রাম্পের সম্পদের পরিমাণ ৭.৬ বিলিয়ন ডলার
- ফিলাডেলফিয়ায় র্দুবৃত্তের গুলিতে নিহত এক বাংলাদেশি
- বাংলাদেশকে ঘিরে আধিপত্যের লড়াই
- এমবাপ্পের নান্দনিক খেলায় জিতলো ফান্স
- শিশুদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট’র আনুষ্ঠানিক যাত্রা শুরু
- ওজনপার্কে বাংলাদেশি লেস্টুরেন্টে বোমা নিক্ষেপ
- নিউইয়র্কে ‘রাজাকার’ নামে গাড়ির প্লেট
- নিউইয়র্কে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড ৯ আগস্ট
- আশার বাণীতেই থাকলো যুক্তরাষ্ট্র বিএনপি
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মিশরকে `ডাকাতি` করে হারানো হয়েছে: মেয়র মামদানি
- আজকাল ৯৩০
- নিউইয়র্কে বাংলাদেশি রেস্তোরাঁয় হাতবোমা নিক্ষেপ
- আবারও মেলোনিকে কটাক্ষ করলেন ট্রাম্প
- চতুর্থ বিয়ের সাড়ে ৩ মাসে মা হলেন অভিনেত্রী
- স্পেনের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার ঘোষণা
- দুই দেশে ৮৫ মার্কিন লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইরানের
- গ্রিনল্যান্ড যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ
- ৩ নদীর পানি বিপৎসীমার ওপর, হুমকিতে হবিগঞ্জ শহর রক্ষা বাঁধ
- আর্জেন্টিনা ভক্তদের ‘নির্লজ্জ’ বললেন ওমর সানী
- আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে: ট্রাম্প
- ‘ওসমান হাদীকে নির্বাচন না করার জন্য বারংবার নিষেধ করে জুবায়ের’
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- কোচ জাকির মৃত্যুতে মাশরাফি-তাসকিনদের শোক
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম ১০টি দেশ
- বাসর রাতে ‘সেক্স’, বোকামি ছাড়া আর কিছুই নয়!
- সৌন্দর্যময় স্তন গড়ে তুলতে যেসব বিষয় জেনে রাখা উচিত
- চুমু কত রকম, জানেন?
- ছেলেদের কিছু হেয়ারস্টাইল
- সহধর্মিনীতে সুখ চান; ঘরে তুলুন মোটা মেয়ে!
- আজ ভালোবাসা দিবস
- যতনে বাঁধিও চুল, খোপায় বাঁধিও ফাল্গুনী ফুল
- ছেলেদের সাইড ব্যাগ কেন এত উপকারী
- রোজায় ডায়াবেটিস রোগীরা যেসব নিয়ম মানবেন
- নকশা করা কাঠের আসবাব পরিষ্কারের উপায়
- যে ৫ উক্তি আপনার জীবন বদলে দেবে
- কেন পছন্দ করবেন খাটো মেয়ে?
- হতাশা রোধ করবেন যেভাবে...
- পুরুষের গোপন সমস্যায় ভায়াগ্রার চেয়েও কার্যকর তরমুজ!
