প্রেসক্রিপশন ছাড়াই বিক্রি করা যাবে ৩৯ ধরনের ওষুধ
নিউজ ডেক্স
প্রকাশিত: ২৭ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর প্রেসক্রিপশন ছাড়া ৩৯টি ওষুধ বিক্রির অনুমোদন দিলেও রাজধানীর ফার্মেসিগুলোতে বিক্রি হচ্ছে অ্যান্টেবায়োটিকসহ সব ধরনের ওষুধ। চিকিৎসকরা বলছেন, রোগী অনুপাতে চিকিৎসক স্বল্পতার কারণে এই অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই তালিকায় থাকা কোনও কোনও ওষুধ নিয়ে সন্দেহ পোষণ করেছেন চিকিৎসকেরাও। রাজধানীর ফার্মেসিগুলোতে এসব ওষুধের কোনও তালিকা না থাকলেও প্রকাশ্যেই বিক্রি হচ্ছে সব ধরনের ওষুধ।
জাতীয় ওষুধ নীতি ২০১৬-এর ধারা ৩ (১৫)- তে প্রেসক্রিপশন ছাড়া বিক্রিযোগ্য ওষুধের তালিকা প্রণয়নের বিষয়ে বলা হয়েছে— ‘উন্নত দেশগুলোর আদলে সাধারণভাবে ব্যবহারের ক্ষেত্রে’ এই তালিকা প্রণয়ন করা হবে। ধারা ৪ (১৮) -এ ওভার দ্য কাউন্টার (ওটিসি) বা প্রেসক্রিপশন ছাড়া বিক্রিযোগ্য ওষুধ সম্পর্কে বলা হয়েছে— নিবন্ধিত অ্যালোপেথিক, আয়ুর্বেদিক ও ইউনানি চিকিৎসা পদ্ধতির ওষুধের মধ্য থেকে সাধারণভাবে ব্যবহৃত এবং কম পার্শ্বপ্রতিক্রিয়ার ওষুধ তালিকাভুক্ত করা হলো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী, ওষুধ প্রশাসন অধিদফতর সময় সময় এ তালিকা হালনাগাদ করবে বলে ওই নীতিমালায় বলা হয়েছে।
বাংলাদেশ ওষুধ প্রশাসন অধিদফতর সূত্র জানায়, এই নীতিমালা অনুযায়ী ৩৯টি অ্যালোপ্যাথিক ওষুধ প্রেসক্রিপশন ছাড়াই দিতে পারেন ফার্মেসির বিক্রেতা। এগুলোর মধ্যে রয়েছে— কৃমির ট্যাবলেট (এলবেনডাজল চিউয়্যাবল ট্যাবলেট), গ্যাস্ট্রিকের ট্যাবলেট বা সিরাপ বা সাসপেনশন (এন্টাসিড চিউয়্যাবল ট্যাবলেট বা সাসপেনশন), ক্যালসিয়াম ট্যাবলেট, বেনজিল বেনজোয়েট লোশন, চর্মরোগসহ বিভিন্ন ধরনের লোশন, চোখ ও কানের ড্রপ, ব্যথার জন্য জেল, কনডম ও জন্মনিয়ন্ত্রণ পিল, গ্লিসারিন সাপোজিটরি, মেট্রোনিডাজল ট্যাবলেট (এন্টিবায়োটিক) বা সাসপেনশন, গ্যাস্ট্রিকের সিরাপ (মিল্ক অব ম্যাগনেশিয়া), মাউথ ওয়াশ, মাল্টিভিটামিন ট্যাবলেট বা ক্যাপসুল বা ড্রপ, ওমিপ্রাজল ক্যাপসুল, ওরস্যালাইন, প্যারাসিটামল ট্যাবলেট/সিরাপ/সাসপেনশন/ সাপোজিটরি, পারমেথ্রিন ক্রিম, রেনিটিডিন ট্যাবলেট, পোভিডন আয়োডিন, ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন বি কমপ্লেক্স (একক বা যৌথ) ট্যাবলেট/সিরাপ/ড্রপ, জাইলোমেটাজোলিন জিরো পয়েন্ট ওয়ান নাসাল ড্রপ)।
এই তালিকায় থাকা ওষুধ মেট্রোনিডাজল ট্যাবলেট/ সাসপেনশন নিয়ে তরুণ চিকিৎসকদের সন্দেহ রয়েছে। ওষুধটিকে অ্যান্টেবায়োটিক হিসেবে চিহ্নিত করে তরুণ চিকিৎসক মারুফুর রহমান বলেন, ‘এটি কেন তালিকায় রাখা হলো তা বোধগম্য নয়।’ তবে ওষুধ প্রশাসন অধিদফতরের ওষুধ তত্ত্বাবধায়ক সৈকত কুমার কর বলেন, ‘মেট্রোনিডাজলকে আমরা অ্যান্টেবায়োটিক বলি না। এটি ডায়রিয়া হলে দেওয়া হয়। মেট্রোনিডাজল জীবাণুর বিরুদ্ধে কাজ করে, এর পার্শ্বপ্রতিক্রিয়া খুবই কম।’ একই মতামত দেন বাংলাদেশ হেলথ রাইটস মুভমেন্টস-এর প্রেসিডেন্ট ডা. রশীদ-ই-মাহবুব। তিনি বলেন, ‘মেট্রোনিডাজল অ্যান্টেবায়োটিক না। তবে এটা রোগ নিরাময়ে কাজ করে।’
রাজধানীর বিভিন্ন এলাকার ওষুধের দোকান ঘুরে দেখা যায়, কিছু ফার্মেসিতে অ্যান্টেবায়োটিক প্রতিরোধে সচেতনতামূলক পোস্টার টাঙানো রয়েছে। তবে কোথাও নির্দিষ্ট ওষুধের তালিকা (ওটিসি তালিকা) টাঙানো নেই। কোনও কোনও বিক্রেতা এই তালিকা মুখস্থ থাকার দাবি করলেও অনেককেই সব ধরনের ওষুধ বিক্রি করতে দেখা গেছে।
রাজধানীর লালবাগে ‘মা মেডিক্যাল হল’-এর বিক্রেতা ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দেই না। তবে জ্বর-ঠাণ্ডা-গলা ব্যথার ওষুধ প্রেসক্রিপশন ছাড়া দেই। আরেক ফার্মেসির বিক্রেতা সুজন আহমেদ বলেন, ‘মানুষ খুচরা ওষুধের জন্য আমাদের কাছে আসে। কেউ আসলে ওষুধ দিতে না করি না।
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই মানুষ দেখতে চায়
- ৮৩ লাখ শরণার্থী জরুরি সহায়তা হারানোর ঝুঁকিতে
- মিষ্টির আসনে উপনির্বাচন ৯০ দিনের মধ্যে
- ফাউন্ডেশন ফর বেটার ওয়ার্ল্ড’র টেলিভিশন ডিবেট ৭ অক্টোবর
- যুক্তরাষ্ট্রে বন্দুক হামলা বাড়াচ্ছে এআই!
- টাইমস স্কয়ারে দুর্গোৎসব ১০ ও ১১ অক্টোবর
- সেন্টার ফর এনআররি ব্র্যান্ডিং বাংলাদেশ সম্মেলন অনুষ্ঠিত
- ঢালিউড অ্যাওয়ার্ডস ১০ অক্টোবর
- বিদেশি কর্মিদের লাখ ডলারের ভিসা ফি স্থগিত
- ‘ডেমোক্র্যাটরা জিতলে বাংলাদেশিরাও জিতে’
- নিউইয়র্কে বিমান আসার কোন সুখবর নেই
- সোসাইটির অ্যাকাউন্টে আছে মিলিয়ন ডলার
- প্রধানমন্ত্রী তারেক রহমান হার্ডলাইনে
- বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছেন পাইলট স্মিত মচ্ছর
- যুক্তরাষ্ট্রের মসজিদের ইমামকে বহিস্কারের রায়
- কানাডায় ১৩৬৮ বাংলাদেশি ডিপোর্টের অপেক্ষায়
- আমেরিকান জনগনের প্রতি ইরানের খোলা চিঠি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সেক্স কমে গেলে যেসব শারীরিক সমস্যা হয় (ভিডিও)
- নবজাতকের মায়েদের স্তনের পাঁচটি সমস্যা এবং তার সমাধান
- ‘ওরাল সেক্স’র আগে-পরে দাঁত ব্রাশ করতে নিষেধ চিকিৎসকদের
- দেহ বিষমুক্ত রাখতে গরম পানি পানের উপকারিতা
- স্যানিটারি প্যাড তরুণ প্রজন্মের ভয়াবহ নেশা!
- ৬ মেডিকেল কলেজের নতুন নামকরণ
- প্লাস্টিক বা কাচ নয় পানি পান করুন স্বাস্থ্যকর মাটির বোতলে
- ফ্যাটি লিভারের যত সমস্যা
- মিষ্টি বা টক দই কোনটি স্বাস্থ্যের জন্য ভালো?
- দেশের প্রধান তেলবীজ সরিষা : অ্যান্টিবায়োটিকের বিকল্প
- নিয়মিত সঙ্গমে কি ওজন বাড়ে, নাকি কমে?
- দেশে কম বয়সে হৃদরোগ-মৃত্যু বাড়ছে
- মানসিক চাপ থেকে হৃদরোগ
- কোষ্ঠকাঠিন্য দূর করার সাতটি সহজ উপায়
- দায়িত্বে অবহেলা হলে চিকিৎসকদের ওএসডির নির্দেশ
