প্রাণোচ্ছল সোহেলের চোখে-মুখে রাজ্যের হতাশা
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
বয়স খুব বেশি নয়। মুখমণ্ডল থেকে কৈশোরের ছাপ এখনও কাটেনি। এ বয়সের ছেলেদের ব্যাগ কাঁধে নিয়ে স্কুল বা কলেজে যাওয়ার কথা। অবসরে বন্ধুদের সঙ্গে খেলার মাঠ দাপিয়ে বেড়ানোর কথা। কিন্তু সোহেলের (১৮) ক্ষেত্রে তা হয়নি। অল্প বয়সেই ধরতে হয়েছে সংসারের হাল। আর সেই হাল সামাল দিতে মালিবাগ কাঁচাবাজারে শুরু করেন চাল-ডালের ব্যবসা।
সবকছিু ঠিক ঠাকই চলছিল। মা ও ভাই-বোনদের মুখে হাসিও ফুটেছিলেন তিনি। নিজের পড়ালেখা চালিয়ে যেতে না পারলেও স্কুলে পড়ার সুযোগ করে দিয়েছেন ছোট ভাই ও বোনকে।
কিন্তু বৃহস্পতিবার (১৮ এপ্রিল) ভোরে লাগা সর্বনাশা আগুন সবকিছু পুড়িয়ে ছাই করে দিয়েছে তার। এই দোকান থেকে আসা আয় দিয়েই সংসারের খরচ ও ভাই-বোনের পড়ালেখার খরচ যোগাচ্ছিলেন সোহেল। এখন সবকিছু হারিয়ে সোহেলের চোখে-মুখে রাজ্যের হতাশা।
রোববার দুপুরে মালিবাগ কাঁচাবাজারে গিয়ে দেখা যায়, দোকানের পুড়ে যাওয়া পণ্যের মধ্যে মুখ গম্ভীর করে বসে আছেন সোহেল। নিষ্পাপ চোখে এক পলকে চেয়ে আছেন পুড়ে যাওয়া পণ্যের দিকে। তার মায়াভরা চেহারার এমন মলিন দৃশ্য দেখলে যেকোনো কঠিন হৃদয়ও কেঁদে উঠবে।
সোহেল বলেন, ভাই আমাদের সব শেষ। এই ব্যবসা দিয়েই পুরো সংসার চলছিল। ছোট ভাই-বোনের পড়ালেখার খরচ চলছিল। নিজে পড়তে পারিনি। চেয়ে ছিলাম ছোট ভাই-বোনক মানুষের মতো মানুষ করব। কিন্তু এখন তো সব শেষ হয়ে গেল। মা, ভাই-বোনের মুখে এখন খাবার তুলে দেবো কী করে?
এ সময় তার বাবার বিষয়ে প্রশ্ন করা হলে তার কোনো উত্তর দেননি সোহেল। গম্ভীর মুখে নিশ্চুপ হয়ে যান তিনি।
খায়রুল হোসেন নামের একজন বলেন, আমি নিয়মিত এই বাজার থেকে বাজার করি। ওই ছেলেটার দোকান থেকে চাল-ডাল কিনি। ও (সোহেল) খুব প্রাণোচ্ছল। সবসময় ওর মুখে হাসি লেগে থাকত। কখনও কোনো ক্রেতার সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখিনি। আজ ওর দোকানের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। ওর দিকেই তাকালেই কান্না পাচ্ছে।
বৃহস্পতিবার ভোর ৫টা ২৭ মিনিটে মালিবাগ কাঁচাবাজারে আগুন লাগে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট পরে পর্যায়ক্রমে ১২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা না গেলেও ছোট-বড় মিলে প্রায় তিন শতাধিক স্থায়ী ও অস্থায়ী দোকান ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রতিটি দোকানই কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- মডেল হওয়ার স্বপ্ন দেখিয়ে পর্নোগ্রাফিতে বাধ্য করা হয় তরুণীকে
- হঠাৎ ওয়াশিংটনে মোসাদপ্রধান
- যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দিনেও বাতিল ৫ হাজারের বেশি ফ্লাইট
- যুক্তরাষ্ট্রের হেলিকপ্টার ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা
- সেই এসপি গ্রেফতার
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯৩৮
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- প্রতিমা বিসর্জনে শেষ হলো দুর্গোৎসব
