প্রধানমন্ত্রীর এসিড টেস্ট ‘স্থানীয় সরকার নির্বাচন’
আজকাল প্রতিবেদক, ঢাকা থেকে
প্রকাশিত: ২২ মে ২০২৬
স্থানীয় সরকার নির্বাচন প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের সামনে প্রথম এসিড টেস্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী বিএনপি সরকার ক্ষমতায় থেকে কতটা সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারে তার পরীক্ষা হবে এই বছরেই। সরকারের তরফে বলা হচ্ছে। আগামী সেপ্টেম্বর কিংবা অক্টোবর মাসে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠান শুরু হবে। পর্যায়ক্রমে প্রতিটি সিটি কর্পোরেশন, উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হবে এই ভোটযুদ্ধ। সরকার ইতিমধ্যেই সিটি করর্পোরেশন, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ করেছে। নির্বাচন কমিশন জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচন কোনও দলীয় প্রতীক ব্যবহার করা হবে না। তবে রাজনৈতিক দলগুলো এরিমধ্যে ভোটের প্র¯‘তি শুরু করেছে। নির্বাচন কমিশন বলছে, সুষ্ঠু নির্বাচন করাটা বিরাট এক চ্যালেঞ্জ। এই নিয়ে প্রস্তুতি চলছে।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন- সব নির্বাচনই হবে উন্মুক্তভাবে। অর্থাৎ রাজনৈতিকভাবে ‘দলীয় প্রতীক’ নিয়ে কেউ নির্বাচনে দাঁড়াতে পারবেন না। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানান, স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। এ সংক্রান্ত আইনও পাস হয়েছে। সে লক্ষ্যেই নির্বাচন অনুষ্ঠানেরও চিন্তা রয়েছে সাংবিধানিক এ সংস্থাটির।
দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন না হলেও প্রার্থীরা দলের সমর্থন ও প্রভাবের বলয় থেকে মুক্ত হতে পারবেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রার্থীদের প্রতি দলের সমর্থন বা পক্ষাবলম্বন হলে নির্বাচন গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক ও পক্ষপাতহীন হওয়া নিয়ে আশঙ্কা সৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়। ক্ষমতাসীন সরকারি দল বিএনপি প্রার্থীদের পক্ষাবলম্বন বা সমর্থনের কথা সরাসরি না বললেও এনসিপি ও জামায়াতের পক্ষ থেকে প্রার্থীর প্রতি সমর্থনের কথা স্বীকার করা হয়েছে। এনসিপি দুই ধাপে স্থানীয় সরকার নির্বাচনের দুই স্তরের প্রার্থীর নামও ঘোষণা করেছে। তবে জামায়াত সরাসরি কারও নাম ঘোষণা করেনি।
নির্বাচন আরও কিছু দিন দূরে থাকলেও স্থানীয়ভাবে সম্ভাব্য অনেক প্রার্থী আগাম প্রচারণা চালাচ্ছেন। দলীয় সমর্থন আশা করে অনেক জায়গায় প্রচারণার ব্যানার-ফেস্টুনও টানাতে দেখা যাচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে প্রচারণার ব্যানারে নিজ দলীয় নেতা, এমপি বা মন্ত্রীর ছবি প্রকাশ করতে দেখা গেছে। আবার কেউ কোনো দলের পক্ষ না হয়েও স্বতন্ত্রভাবে প্রচারণার মাঠে রয়েছেন।
স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের তরফ থেকে নির্বাচনের প্রস্তুতির কথা বলা হচ্ছে। গেল মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, চলতি বছরের সেপ্টেম্বর-অক্টোবর মাস থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু করবে সরকার। আগামী এক বছরের মধ্যে মোট পাঁচটি ¯’ানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনার কথা সরকারের তরফ থেকে জানানো হয়েছে। তবে বাজেট পাওয়ার ওপর ভিত্তি করে কোন স্তরের নির্বাচনটি আগে অনুষ্ঠিত হবে, তা ঠিক করা হবে। সবচেয়ে বেশি বাজেট প্রয়োজন হয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে। সে বিচেবনায় প্রথমে ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে শুরু হতে পারে কার্যক্রম। এমনটাই ইঙ্গিত পাওয়া গেছে সংশ্লিষ্টদের কাছ থেকে। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ এবং সবশেষ সিটি করপোরেশন নির্বাচন ধাপে ধাপে করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। সর্বশেষ ঘোষিত বগুড়া সিটি করপোরেশনের নির্বাচনও এর সাথেই হয়ে যাবে বলেও সে কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী।
বাংলাদেশের তৃণমূলের এই নির্বাচনকে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। যেসব দলের ভিত্তি শক্তিশালী তারাই কেবল স্থানীয় সরকার নির্বাচনে জায়গা করে নিতে পারে। সেই দিক বিবেচনায় বিএনপি সবচেয়ে ভাল অবস্থানে আছে। দ্বিতীয় অবস্থান অবশ্যই জামায়াতে ইসলামীর। এনসিপি’র ভিত্তি এখনও সেভাবে সৃষ্টি হয়নি। ফলে শেষ পর্যন্ত চব্বিশের অভ্যূত্থানে নেতৃত্ব দানকারী দলটি যদি জামায়াতের সঙ্গে কোয়ালিশনে যায় তবে এতে কোনও অবাক হওয়ার কিছু থাকবে না।
আওয়ামী লীগ নিষিদ্ধ থাকায় স্থানীয় নির্বাচনেও অংশ নিতে পারবে না বলে মনে হচ্ছে। দলটির নেতা-কর্মীরা আসন্ন নির্বাচনে যাকেই ভোট দেবে তাদেরই বিজয়ী হবার সম্ভাবনা বেশি। কারণ স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের ভিত্তি মজবুত। যদিও দলীয় মনোনয়ন কিংবা পার্টির কর্মকান্ডের প্রয়োজন ছাড়াই আওয়ামী লীগের কেউ স্থানীয় নির্বাচনে অংশ নিতে চাইলে তার বিরুদ্ধে মামলা দায়ের হতে পারে। কারণ এমনিতেই নিষিদ্ধ দলটির নেতা-কর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা রয়েছে। বিএনপি কি প্রার্থীতা উন্মুক্ত রাখবে নাকি মনোনয়ন ঘোষণা করবে সেটাও এখনও সিদ্ধান্ত হয়নি।
- অলিগলি ছাড়িয়ে প্রধান সড়ক, উঠছে উড়ালসড়কেও ঢাকার বিষফোড়া ই-রিকশা
- ডেঙ্গুতে এক দিনে ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৬৩
- সার সংকট নিয়ে উদ্বেগ সংসদে
- হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছাড়াল
- জালিয়াতির অভিযোগে ডব্লিউএইচওর আঞ্চলিক পরিচালকের পদ ছাড়লেন পুতুল
- বিএনপি ক্ষমতায় আসবে আর গ্যাস-বিদ্যুৎ সংকট হবে না, এটা হতেই পারে ন
- হরমুজে মার্কিন সাবমার্সিবল আটক করার দাবি ইরানের
- হামলার ঘটনার পর বাঁধন বললেন, ‘আমি এটার শেষ দেখে ছাড়ব’
- মার্কিন পণ্যে কানাডার শুল্ক কার্যকর, বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ
- মালয়েশিয়ায় ঝুঁকিতে বাংলাদেশি শ্রমিকরা, আটক ৩১৭
- ২০৩০ সালের মধ্যে ৫৫০০ মেগাওয়াট সৌরবিদ্যুতের লক্ষ্য
- যুদ্ধ শেষ হলে তেলের দাম ২ ডলারের নিচে নামবে: ট্রাম্প
- মক্কা চুক্তিতে ইরানকে যুক্ত করার আহ্বান রাশিয়ার
- বিপদ বাড়াচ্ছে ডেঙ্গু
- চাঁদাবাজির রিমোট বিদেশে
- ঋণের নামে ব্যাংক লুট বিদেশে বিশাল সাম্রাজ্য
- ৪০ পেরিয়ে সুখী ও সুন্দর থাকার চার মন্ত্র কুসুমের
- নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি
- বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি চান ভলকার তুর্ক
- অটোরিকশা নিয়ন্ত্রণে কি উদ্যোগ নিচ্ছে সরকার ?
- আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগ
- অ্যাপের ঋণে ভয়ংকর ব্ল্যাকমেলার
- গ্যাস না পেয়েও ৬২ কোটি টাকার বাড়তি বিল
- তিন কোটি টাকার কাপড়সহ কনটেইনারের হদিস মিলছে না
- ছয় মাসে তেল কিনতেই মার্কিনিদের অতিরিক্ত খরচ ১০০ বিলিয়ন ডলার
- মাদকবিরোধী অভিযান, ডোপ টেস্টের খরচে নাভিশ্বাস পুলিশের
- ৩৬ হাজার স্কুলে নেই প্রধান শিক্ষক
- সিঙ্গাপুরের ৫০ শীর্ষ ধনীর তালিকা থেকে বাদ পড়লেন আজিজ খান
- মিস ওয়ার্ল্ড মুকুটজয়ী কে এই জোহেইরি মোলা
- ট্রাম্পের প্রতি জনসমর্থন সর্বনিম্ন পর্যায়ে, চাপে রিপাবলিকানরা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
