প্রতিশ্রুতি ভুলে ট্রাম্পের সেই আগ্রাসী হুঙ্কার
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৫
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধের অঙ্গীকার করে ভোট চেয়েছিলেন। বলেছিলেন, তিনি যুদ্ধ করতে যাচ্ছেন না, যুদ্ধ বন্ধ করতে যাচ্ছেন। এতে অনেকেই আশাবাদী হয়েছিলেন ইউক্রেন ও গাজায় যুদ্ধ বন্ধ হবে। কিন্তু দিন যত যাচ্ছে, নতুন রূপে আবির্ভূত হচ্ছেন তিনি। সম্প্রতি কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খাল নিয়ে ট্রাম্প যেসব মন্তব্য করছেন, তাতে অনেকের মনে সংশয় দেখা দিচ্ছে, বিশ্বে নতুন করে উত্তেজনা ছড়াবে। গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা বাড়ছে। সেই সঙ্গে কানাডার সঙ্গেও দূরত্ব সৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। সংঘাতের ঝুঁকি আছে পানামা খাল দখল নিয়েও।
আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। তবে ইতোমধ্যেই তাঁকে কেন্দ্র করে বিশ্বজুড়ে উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। বিশেষ করে ডেনমার্কের নিয়ন্ত্রণে থাকা গ্রিনল্যান্ড ও পানামা খাল দখলে বল প্রয়োগের ইচ্ছা প্রকাশ, অর্থনৈতিকভাবে কানাডাকে চাপে ফেলা ও রাজ্যে পরিণত করার আকাঙ্ক্ষার কারণে তিনি বিতর্কের কেন্দ্রে আছেন। গাজায় গণহত্যা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের অঙ্গীকার নিয়েও প্রশ্ন উঠছে।
গ্রিনল্যান্ড নিয়ে এরই মধ্যে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপ। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ‘ইউরোপের সার্বভৌম সীমানা’ লঙ্ঘনের চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন। পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল ব্যারট গত বুধবার ফ্রান্সের ইন্টার রেডিওকে বলেন, বিশ্বের অন্য কোনো দেশকে ইউরোপীয় ইউনিয়ন তাদের অংশ দিয়ে দেবে– এটা হওয়ার নয়। ফরাসি মন্ত্রী বলেন, ‘আমরা নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছি, যেখানে আবারও শক্তিমানদের প্রত্যাবর্তন দেখতে পাব।’ প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানিও। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, যুক্তরাষ্ট্রের পরবর্তী নেতৃত্বের তরফ থেকে ‘নিশ্চিতভাবে দুর্বোধ্য’ কিছু বক্তব্য আসছে। দেশের সীমান্ত লঙ্ঘন না করার নীতি সব দেশের জন্য কার্যকর, হোক সে ছোট কিংবা শক্তিশালী দেশ।
ডেনমার্ক, জার্মানি ও ফ্রান্স– এ তিন দেশই পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য। এর আগে ৫৭ হাজার বাসিন্দার গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগডে ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মিট্টি ফ্রেডরিকসন বলেন, গ্রিনল্যান্ডের মানুষ তাদের ভবিষ্যতের বিষয়ে সিদ্ধান্ত নেবেন।
গত মঙ্গলবার ট্রাম্প ফ্লোরিডার পাম বিচে তাঁর বাড়ি মার-এ-লাগোতে সংবাদ সম্মেলন করেন। এ সময় তিনি মেক্সিকো উপসাগরের নাম পাল্টে ‘আমেরিকা উপসাগর’ করার ইচ্ছার কথা জানান। সেই সঙ্গে কথিত জাতীয় নিরাপত্তার স্বার্থে ৮ লাখ ৩৬ হাজার বর্গমাইল বিস্তৃত বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড দখলে নিতে বল প্রয়োগের সম্ভাবনাও উড়িয়ে দেননি। ৫১ মাইল দীর্ঘ পানামা খাল দখলের আকাঙ্ক্ষা পুনর্ব্যক্ত করেন।
দ্য নিউইয়র্ক টাইমসের এ-সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়, আগামী চার বছর যুক্তরাষ্ট্রের তৎপরতা কেমন হতে যাচ্ছে, ট্রাম্পের এ সংবাদ সম্মেলনে তারই ইঙ্গিত রয়েছে। ট্রাম্প ফিরছেন, সেই সঙ্গে বিশৃঙ্খলাও ফিরছে। এরই মধ্যে ডেনমার্ক তাদের নিয়ন্ত্রণের অঞ্চল দিতে অস্বীকৃতি জানিয়েছে। সংবাদ সম্মেলনে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয়– তিনি কানাডা দখল করে নেবেন কিনা? জবাবে ট্রাম্প বলেন, তিনি অর্থনৈতিকভাবে চাপ প্রয়োগ করবেন। এর প্রতিক্রিয়ায় কানাডার বিদায়ী প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, দুই দেশ এক হওয়ার ক্ষীণ সম্ভাবনাও নেই।
সিএনএনের প্রতিবেদনে ট্রাম্পের গ্রিনল্যান্ড, কানাডা ও পানামা খাল দখলের উচ্চাভিলাষকে ‘সাম্রাজ্যবাদী পরিকল্পনা’ বলে বর্ণনা করা হয়েছে। এ ভাবনা তাঁর ‘সম্প্রসারণের মনোভাব’ থেকে এসেছে। জনস হপকিনস স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের বৈশ্বিক ঘটনাপ্রবাহবিষয়ক অধ্যাপক হাল ব্র্যান্ডস বলেন, পানামা খাল ও গ্রিনল্যান্ড দখলের হুমকি দেওয়ার মাধ্যমে ট্রাম্প যে বার্তা দিচ্ছেন, এটা তাঁর ‘আমেরিকা ফার্স্ট’ নীতিরই প্রতিফলন। ট্রাম্প তাঁর দ্বিতীয় মেয়াদে যেভাবে ফিরে আসছেন, তাতে মনে হচ্ছে, তিনি বৈশ্বিক সাম্রাজ্যবাদের বদলে মহাদেশীয় সম্প্রসারণবাদকে গ্রহণ করেছেন।
নতুন সংঘাতের দিকে এগোনোয় মধ্যপ্রাচ্যের গাজায় গণহত্যা ও ইউক্রেনে যুদ্ধ বন্ধে ট্রাম্পের অঙ্গীকার নিয়ে প্রশ্ন উঠছে। তিনি আদৌ যুদ্ধ থামাতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এরই মধ্যে মঙ্গলবারের সংবাদ সম্মেলনে তিনি এক পক্ষ নিয়ে ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসকে সতর্ক করেছেন। তিনি বলেন, ২০ জানুয়ারি তাঁর শপথের আগে হামাস যদি জিম্মিদের মুক্তি না দেয়, তাহলে তিনি মধ্যপ্রাচ্যকে নরক বানিয়ে দেবেন। তবে যুদ্ধবিরতির আলোচনায় আঘাত করতে চান না বলেও মন্তব্য করেন।
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- যুক্তরাষ্ট্র যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত
- আটলান্টিক সিটিতে খুলনা ডিভিশনাল সোসাইটির আত্মপ্রকাশ
- বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের বিমান হামলায় জাতিসংঘের গভীর উদ্বেগ
- জাতিসংঘের পরবর্তী মহাসচিব প্রার্থী রেবেকা গ্রিনস্প্যান
- ফুসফুসের সুস্থতা রক্ষায় সমন্বিত উদ্যোগ জরুরী
- নিউইয়র্কে ইউএসডিএন’র যাত্রা শুরু হলো
- দিল্লিতে বাংলাদেশসহ ১১ মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
- নিউইয়র্কে এমপি সারোয়ার আলমগীরকে সংবর্ধনা
- দি অপটিমিস্টস’র ২৫ বছর পূর্তি অনুষ্ঠান ১১ অক্টোবর
- ওজনপার্কে ‘সেলিম-আলী’ প্যানেলের নির্বাচনী অফিস উদ্বোধন
- ম্যানহাটনে মুসলিম ডে প্যারেড অনুষ্ঠিত
- ড্রোন হামলায় বরিস জনসন কি টার্গেট ছিলেন!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
