পৃথিবীর প্রথম নারী হজরত হাওয়াকে নিয়ে কুরআনের বর্ণনা
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
দুনিয়ার সব মানুষের মা হজরত হাওয়া আলাইহিস সালাম। তার গর্ভজাত সন্তানের দ্বারাই আজ সারা দুনিয়ায় মানুষের বংশবৃদ্ধি হয়ে এ পর্যায়ে পৌঁছেছে। ইসলামের ইতিহাসে যেসব নারী বিখ্যাত হয়ে আছেন তাদের মধ্যে অন্যতম এবং পৃথিবীর প্রথম নারীও হজরত হাওয়া আলাইহিস সালাম।
কুরআনুল কারিমের ছয় স্থানে তাকে নিয়ে আয়াত নাজিল করেছেন আল্লাহ তাআলা। হজরত আদম আলাইহিস সালামকে একাকিত্ব থেকে মুক্ত করতে এবং মানব সৃষ্টির প্রচলনকল্পে হজরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। তিনি ছিলেন হজরত আদম আলাইহিস সালামের স্ত্রী।
তিনিই প্রথম সৃষ্টি যিনি কোনো জীবন থেকে অস্তিত্ব লাভ করেছেন। তার মাধ্যমেই মানব জীবনের উৎসের সূচনা হয়েছে। তিনিই সমগ্র মানব জাতির মা। আল্লাহর সৃষ্টিতে দ্বিতীয় মানুষ ও প্রথম নারী।
কুরআনের যে ছয় স্থানে হজরত হাওয়া আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করা হয়েছে তাহলো-
> হজরত হাওয়া আলাইহিস সালাম মানব জাতির মা। আল্লাহ বলেন-
হে মানব সমাজ! তোমরা তোমাদের পালনকর্তাকে ভয় কর; যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং যিনি তার থেকে তার সঙ্গী সৃষ্টি করেছেন। আর তাদের দুজন থেকে বিস্তার করেছেন অগণিত পুরুষ ও নারী। আর আল্লাহকে ভয় কর, যার নামে তোমরা একে অপরের কাছে যাঞ্চা করে থাক এব আত্মীয়-স্বজনদের ব্যাপারে সতর্কতা অবলম্বন কর। নিশ্চয় আল্লাহ তোমাদের ব্যাপারে সচেতন।’ (সুরা নিসা : আয়াত ১)
> বাবা-মা ছাড়া মাটি দ্বারা সৃষ্টি।
আল্লাহ তাআলা সর্বপ্রথম হজরত আদম আলাইহিস সালামকে সৃষ্টির পর তার চিত্ত বিনোদন ও মানুষের প্রজন্ম সৃষ্টি লক্ষ্যে হজরত আদম থেকে মা হাওয়াকে সৃষ্টি করেন। আল্লাহ বলেন-
‘তার নিদর্শনাবলির মধ্যে এক নিদর্শন এই যে, তিনি মাটি থেকে তোমাদের সৃষ্টি করেছেন। এখন তোমরা মানুষ। পৃথিবীতে ছড়িয়ে আছ।’ (সুরা আর-রূম : আয়াত ২০)
> হজরত আদম থেকে হাওয়ার সৃষ্টি। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন-
‘তিনি সৃষ্টি করেছেন তোমাদের একই ব্যক্তি থেকে। অতঃপর তা থেকে তার যুগল সৃষ্টি করেছেন এবং তিনি তোমাদের জন্য আট ধরনের চতুষ্পদ জন্তু অবতীর্ণ করেছেন। তিনি তোমাদের সৃষ্টি করেছেন মাতৃগর্ভে পর্যায়ক্রমে একের পর এক ত্রিবিধ অন্ধকারে। তিনি আল্লাহ; তোমাদের পালনকর্তা, রাজত্বও তারই। তিনি ব্যতিত কোনো উপাস্য নেই। অতএব, তোমরা কোথায় বিভ্রান্ত হচ্ছ?’ (সুরা আয-যুমার : আয়াত ০৬)
> হজরত হাওয়ার সৃষ্টি প্রসঙ্গে অন্য আয়াতে আল্লাহ বলেন-
‘তিনিই সে সত্তা যিনি তোমাদের সৃষ্টি করেছে একটি মাত্র সত্তা থেকে। আর তার থেকেই তৈরি করেছেন তার জোড়; যাতে তার কাছে স্বস্তি পেতে পারে। অতঃপর পুরুষ যখন নারীকে আবৃত করলো, তখন, সে গর্ভবর্তী হলেঅ। অতি হালকা গর্ভ। সে তাই নিয়ে চলাফেরা করতে থাকলো। তারপর যখন বোঝা হয়ে গেল, তখন উভয়েই আল্লাহকে ডাকলো যিনি তাদের পালনকর্তা যে, তুমি যদি আমাদের সুস্থ ও ভাল দান কর তবে আমরা তোমার শুকরিয়া আদায় করবো।’ (সুরা আরাফ : আয়াত ১৮৯)
> হজরত হাওয়ার বেহেশতে থেকে বের হওয়ারে কথার উল্লেখ করে আল্লাহ বলেন-
‘হে আদমের বংশধর! শয়তান যেন তোমাদের বিভ্রান্ত না করে; যেমন করে সে তোমাদের পিতা-মাতাকে (আদম-হাওয়া) জান্নাত থেকে বের করেছে। (তারা) বের হওয়ার সময় (তাদের) অবস্থা এমন হয়েছিল যে, তাদের (জান্নাতি) পোশাক তাদের থেকে খুলিয়ে দিয়েছে। যাতের তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ে। সে এবং তার দলবল তোমাদের দেখে, যেখান থেকে তোমরা তাদেরকে দেখ না। আমি শয়তানদের তাদের বন্ধু বন্ধু করে দিয়েছি; যারা বিশ্বাস স্থাপন করে না।’ (সুরা আল-আরাফ : আয়াত ২৭)
> শয়তানের ধোঁকা থেকে বাঁচতে যে দোয়ার নির্দেশ দিয়েছেন আল্লাহ-
‘তারা উভয়ে বললো- হে আমাদের পালনকর্তা! আমরা নিজেদের প্রতি জুলুম করেছি। যদি আপনি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি অনুগ্রহ না করেন, তবে আমরা অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভূক্ত হয়ে যাবো।’ (সুরা আল-আরাফ : আয়াত ২৩)
হজরত আদম ও হাওয়া আলাইহি ওয়া সাল্লামের এ দোয়া দুনিয়া ও পরকালে মুসলিম উম্মাহর জন্য এক কার্যকরী টনিক। মুসলিম উম্মাহ সব সময় এ দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে।
সুতরাং কুরআনে বর্ণিত সর্বোচ্চ মর্যাদার ৫ মহিয়সী নারীর মধ্যে হজরত হাওয়া আলাইহিস সালাম ছিলেন অন্যতম একজন। সমগ্র মানব জাতির জন্য শিক্ষণীয় আদর্শ। তার কাছ থেকেই ক্ষমা ও অনুগ্রহ লাভের অনুপ্রেরণা লাভ করে মুমিন।
কারণ তিনি আল্লাহ নির্দেশ অমান্য করে বেহেশতের মতো শান্তির স্থান থেকে দুনিয়াতে এসেছিলেন। আর আল্লাহর হুকুম অমান্যের অপরাধ থেকেও মুক্তি লাভ করেছিলেন। যে দোয়ার মাধ্যমে তিনি মুক্তি লাভ করেছিলেন সেটিও মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা কুরআনে পাকে তুলে ধরেছেন।
এক নজরে বর্ণিত সুরার নাম ও আয়াত নম্বর-
- সুরা নিসা : আয়াত ০১
- সুরা আরাফ : আয়াত ২৩, ২৭ ও ১৮৯
-সুরা আয-যুমার : আয়াত ০৬
- সুরা আর-রূম : আয়াত ২০
কুরআনে বর্ণিত আয়াতের আলোকে দুনিয়ায় মুমিন মুসলমান নতুন জীবন সাজাতে সচেষ্ট হবে। আল্লাহর নির্দেশ মানতে অনুপ্রেরণা লাভ করবে। আল্লাহ তাআলা তা কবুল করুন। আমিন।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কেমন হবে হাশরের ময়দান
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
- পথ চলার আদব!
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
