পৃথিবীকে বাঁচাতে সময় আছে মাত্র দেড় বছর!
প্রকাশিত: ২৬ জুলাই ২০১৯
গত বছর জাতিসংঘের বিজ্ঞানীদের ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (আইপিসিসি) জানিয়েছিল, পৃথিবীকে বাঁচাতে আর সময় আছে মাত্র ১২ বছর। কিন্তু এখন বলা হচ্ছে আগামী দেড় বছরের মধ্যেই পদক্ষেপ গ্রহণ করে কার্বন নির্গমনের পরিমাণ কমিয়ে আনতে হবে।
বিজ্ঞানীদের ওই টিমের বক্তব্যে আরো বলা হয়েছিল, যদি এই শতকের মধ্যে আমরা তাপমাত্রা বৃদ্ধি ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ধরে রাখতে চাই, তাহলে ২০৩০ সালের মধ্যে কার্বন নির্গমন ৪৫ শতাংশ কমাতে হবে। কিন্তু এখন বিজ্ঞানীরা বলছেন, কার্বন নির্গমন কমাতে এতটা সময় পাওয়া যাবে না। কার্বন নির্গমন কমাতে ২০২০ সালের আগেই সুস্পষ্ট রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে। তবে পৃথিবীকে বাঁচাতে ২০২০ সালকে শেষ সময়সীমা বলে ২০১৭ সালে বিশ্বের কয়েকজন শীর্ষস্থানীয় জলবায়ু বিজ্ঞানী প্রথম ঘোষণা করেছিলেন।
জলবায়ু বিজ্ঞানী এবং পটসড্যাম ক্লাইমেট ইনস্টিটিউটের হ্যান্স জোয়াকিম শেলনহুবার বলেন, জলবায়ু বিষয়ক অঙ্কটা বেশ নির্মমভাবেই স্পষ্ট এখন। আগামী কয়েক বছরের মধ্যে হয়তো পৃথিবীর ক্ষত সারিয়ে তোলা সম্ভব নয়, কিন্তু আমাদের অবহেলার মাধ্যমে ২০২০ সালের মধ্যে আমরা পৃথিবীর অপূরণীয় ক্ষতি করতে পারি।
পৃথিবীকে বাঁচাতে ২০২০ সালই শেষ সময় হিসেবে উল্লেখ করে ব্রিটিশ যুবরাজ চার্লস সম্প্রতি কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে বলেন, আমার দৃঢ় মত হচ্ছে, আগামী ১৮ মাসেই নির্ধারিত হবে আমরা জলবায়ুর পরিবর্তনকে আমাদের টিকে থাকার মাত্রায় আটকে রাখতে পারব কি না। আমাদের টিকে থাকার জন্য প্রকৃতিতে ভারসাম্য ফিরিয়ে আনতে পারবো কি না।
কেন এই ১৮ মাস এত গুরুত্বপূর্ণ:
এই সময়টা এত বেশি গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আগামী দেড় বছরে জাতিসংঘের অনেকগুলো গুরুত্বপূর্ণ বৈঠক আছে। প্যারিসে ২০১৫ সালে যে জলবায়ু চুক্তি হয়েছিল, তার পক্ষে বিপক্ষে বহু তর্ক বিতর্ক হয়েছে এই চুক্তির 'রুলবুক' তৈরি করতে। এই চুক্তির মাধ্যমে স্বাক্ষরকারী দেশগুলো অঙ্গীকার করেছিল যে তারা ২০২০ সালের মধ্যে কার্বন নির্গমনের পরিমাণ কমিয়ে আনবে। এছাড়াও আইপিসিসির রিপোর্টে বলা হয়েছিল, কার্বন নির্গমন বাড়ার হার ২০২০ সালেই থামিয়ে দিতে হবে, যাতে তাপমাত্রা এই শতকে এক দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের বেশি আর না বাড়ে। তবে কোনো পদক্ষেপই এই পরিমাণ কমাতে পারেনি। এমনকি চলতি শতকের শেষ নাগাদ তাপমাত্রা হয়তো তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে।

এ ক্ষেত্রে মূল সমস্যা হচ্ছে, প্রত্যেক দেশেরই দীর্ঘমেয়াদি পরিকল্পনাগুলো সাধারণত পাঁচ বা দশ বছর মেয়াদি। কাজেই ২০৩০ সাল নাগাদ যদি কার্বন নির্গমন ৪৫ শতাংশ কমাতে হয় তাহলে ২০২০ সালের মধ্যেই সেই পরিকল্পনার নকশা সম্পূর্ণ করতে হবে।
পৃথিবীকে বাঁচাতে যেসব পদক্ষেপ নিতে হবে:
জাতিসংঘের বিশেষ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে এ বছরের ২৩শে সেপ্টেম্বর। এই সম্মেলনের ডাক দিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুটেরেস। তিনি বলেছেন, কোনো দেশ যদি তাদের কার্বন নির্গমনের মাত্রা উল্লেখযোগ্য হারে কমানোর প্রস্তাব করতে পারে, তবেই যেন তারা এই সম্মেলনে আসে।
এরপর এই পদক্ষেপ আরো এগিয়ে নিতে এ বছরের শেষ নাগাদ চিলির সান্টিয়াগোতে ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ বলে একটি সম্মেলন হবে। এরপর ফাইনাল পদক্ষেপ গ্রহণ করতে হবে ব্রিটেনে হতে যাওয়া ২০২০ সালের সম্মেলনে।
আশাবাদী হওয়ার কারণ:
জলবায়ু পরিবর্তন নিয়ে মানুষের মধ্যে নতুন করে আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই এই সমস্যা সমাধানের উপায় নিয়ে ভাবছেন। কারণ ইউরোপসহ সারা বিশ্বে তাপপ্রবাহ যে বাড়ছে তার অনেক প্রমাণ এখনই পাওয়া যাচ্ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তন নিয়ে হওয়া আন্দলনকে আরো বেশি বেগ এনে দিয়েছে সুইডেনের স্কুলছাত্রী গ্রেটা থানবার্গ। অন্যদিকে পরিবেশবাদী গোষ্ঠী 'এক্সটিংশন রেবেলিয়ন' এর আন্দোলনও জনমতকে প্রভাবিত করেছে।
এই বিষয়ে অনেক দেশের রাজনীতিকরাও যথাযোগ্য পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিবে বলে জানিয়েছে। ব্রিটেন ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনার প্রতিজ্ঞা করেছে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
