পুতিনকে ট্রাম্পপত্নীর গোপন চিঠি, কী আছে এতে?
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২৫
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একটি ব্যক্তিগত চিঠি পাঠিয়েছেন। শুক্রবার আলাস্কার আঙ্কোরেজে শীর্ষ বৈঠকের সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি পুতিনের হাতে সেটি তুলে দেন। ব্যক্তিগত এই চিঠিতে কী লিখেছেন মেলানিয়া তা নিয়ে চলছে আলোচনা।
জানা গেছে, মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার কথা তুলে ধরে ওই চিঠি লেখেন মেলানিয়া। চিঠির মাধ্যমে তিনি যুদ্ধের ভয়াবহতা ও নিজের উদ্বেগের বিষয়ে পুতিনের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন।
হোয়াইট হাউসের দুই কর্মকর্তা জানিয়েছেন, মূলত ইউক্রেন যুদ্ধের মধ্যে শিশুদের দুর্দশার বিষয়েই লিখেছেন মেলানিয়া। স্বামীর সফরে সরাসরি অংশ না নিলেও স্লোভেনিয়ায় জন্ম নেওয়া সাবেক ফার্স্ট লেডি নিজের উদ্বেগ ব্যক্ত করে ওই চিঠি পাঠান। এতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে রুশ বাহিনীর হাতে ইউক্রেনীয় শিশুদের অপহরণের অভিযোগ।
ইউক্রেন সরকারের দাবি, রাশিয়ার সেনারা হাজার হাজার ইউক্রেনীয় শিশুকে পরিবার বা অভিভাবকের অনুমতি ছাড়াই তুলে নিয়ে গেছে, যাদের অনেককে রাশিয়া কিংবা দখলকৃত এলাকায় পাঠানো হয়েছে। কিয়েভ মনে করছে, এটি শুধু যুদ্ধাপরাধই নয়, জাতিসংঘ সনদে উল্লিখিত ‘গণহত্যা’ বা জেনোসাইডের সঙ্গেও এর যোগসূত্র রয়েছে।
মস্কো অবশ্য এসব অভিযোগ অস্বীকার করছে। তাদের যুক্তি, যুদ্ধক্ষেত্র থেকে বিপন্ন শিশুদের শুধু নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে জাতিসংঘ বলছে, ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার রুশ হামলার পর লাখ লাখ শিশু মানবিক সংকটে পড়েছে। তাদের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে, অনেকেই পরিবার হারিয়েছে।
শুক্রবার আলাস্কার একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ট্রাম্প ও পুতিন প্রায় তিন ঘণ্টা বৈঠক করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল ইউক্রেন যুদ্ধ। তবে বৈঠকের শেষে কোনো যুদ্ধবিরতি বা রাজনৈতিক সমাধান ঘোষিত হয়নি। এই পরিস্থিতিতে মেলানিয়ার লেখা চিঠি ঘটনাটিকে নতুন মাত্রা দিয়েছে।
বিশ্লেষকদের মতে, মেলানিয়ার এই পদক্ষেপ নিছক আবেগপ্রবণ উদ্যোগ নয়। এটি এক ধরনের প্রতীকী বার্তা—যুদ্ধের মধ্যে নিরীহ শিশুদের দুর্দশা আন্তর্জাতিক মহলে আরও জোরালোভাবে তুলে ধরার চেষ্টা। রাজনৈতিক পরিসরে সরাসরি প্রভাব না ফেললেও মানবিক দৃষ্টিকোণ থেকে এটি রাশিয়ার ওপর নৈতিক চাপ তৈরি করতে পারে।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
