পিএসজির উপর প্রতিশোধ নিয়েই ছাড়ল বার্সেলোনা!
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮
তারকাখ্যাতিতে আদ্রিয়েন রাবিওত কোনোভাবেই নেইমারের সমকক্ষ নন। তবে ফরাসি এই মিডফিল্ডারকে রাজি করানোটা বার্সেলোনার পক্ষে পাল্টা আঘাতই। তাতে নেইমারকে হারানোর ক্ষতে হয়তো কিছুটা হলেও প্রলেপ দিল বার্সেলোনা! না, ক্লাব বার্সেলোনা বা রাবিওতের পক্ষ থেকে এখনো পাকা খবর আসেনি।
রাবিওতের বর্তমান ক্লাব পিএসজির পক্ষ থেকেও আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি। তবে ফ্রান্সের জনপ্রিয় পত্রিকা লে প্যারিসিয়েনের খবর, বার্সেলোনার সঙ্গে ঐকমত্যে পৌঁছেছেন রাবিওত। মানে কথা-বার্তা চূড়ান্, পিএসজি ছেড়ে বার্সেলোনাতেই যোগ দিচ্ছেন ফরাসি মিডফিল্ডার।
আসন্ন জানুয়ারির শীতকালীন উইন্ডোতে অবশ্য নয়। লে প্যারিসিয়েন জানিয়েছে, রাবিওত পিএসজি থেকে বার্সেলোনায় যোগ দেবেন আগামী মৌসুমে। এই মৌসুম শেষেই শেষ হয়ে যাবে পিএসজির সঙ্গে রাবিওতের চুক্তির মেয়াদ। এরপরই হয়ে যাবেন বার্সেলোনায় মেসি-সুয়ারেজদের সতীর্থ।
খবরটা কতটা সত্য, সেটা জানতে হলে আপাতত অপেক্ষাই করতে হবে। তবে লে প্যারিসিয়েনের খবরটির অন্য রকম একটা সত্যতা মিলেছে। গতকাল মঙ্গলবার রাতেই ফ্রেঞ্চ লিগ কাপের ম্যাচ ছিল পিএসজির। দ্বিতীয় বিভাগের দল অরলিন্সের বিপক্ষে ২-১ গোলে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। ওই ম্যাচ চলাকালে গ্যালারিতে পিএসজির সমর্থকেরা হাজির হয় রাবিওতকে নিয়ে লেখা একটা ব্যানার নিয়ে। যে ব্যানারে স্পষ্ট করে লেখা ছিল, ‘রাবিওত, তোমাকে আমাদের দরকার নেই। তুমি চলে যাও।’
সমর্থকদের ওই ব্যানার বার্তা লে প্যারিসিয়েনের খবরটিকে ‘সত্য’-এর ছাড়পত্রই দিয়েছে! রাবিওত যদি বার্সেলোনার সঙ্গে পাকা কথা না-ই দেবে, তাহলে পিএসজির সমর্থকেরা কেন নিজ দলেল খেলোয়াড়কে এভাবে চলে যেতে বলবে!
যাই হোক, খবরটা সত্যি হলে বার্সা সমর্থকেরা নেইমার কাণ্ডের প্রতিশোধের জ্বালাই হয়তো জুরাতে পারবে। ২০১৭ সালে বার্সেলোনা থেকে নেইমারকে জোর করে কিনে এনেছে পিএসজি। বার্সেলোনা ব্রাজিলিয়ান তারকাকে কিছুতেই বিক্রি করতে রাজি ছিল না। কিন্তু পিএসজি টাকার জোর খাটিয়ে তাকে ন্যু-ক্যাম্প থেকে ছিনিয়ে আনে। সেই থেকেই বার্সেলোনা প্রতিশোধের আগুনে জ্বলছে।
কিন্তু কোনোভাবেই সেই প্রতিশোধের আগুন নেভাতে পারছিল না। রাবিওতকে নিতে পারলে সেই আগুন কিছুটা হলেও নিভবে। বার্সেলোনা ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার পিছু নিয়েছে গত গ্রীষ্মের দলবদল মৌসুম থেকেই। কিন্তু তখন কিছুতেই পিএসজিকে রাজি করাতে পারেনি। তবে রাবিওত স্বপ্নের বার্সেলোনায় যোগ দিতে এক পায়ে খাড়া ছিলেন। বিশ্বসেরা মেসির সতীর্থ হওয়ার স্বপ্ন দেখেই ক্লাব পিএসজির সঙ্গে চুক্তি নবায়নের কথা বলেননি। বরং বার্সেলোনার সঙ্গে আলোচনাটা চালিয়ে গেছেন তলেতলে।
- হরমুজে ২৪ ঘণ্টায় ৫ জাহাজে হামলা
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
