পায়রা বন্দর ঘিরে ভাগ্য খুলছে লাখো মানুষের
প্রকাশিত: ১১ মে ২০১৯
পায়রা সমুদ্রবন্দর ঘিরে উপকূল এলাকার লাখ লাখ মানুষের ভাগ্য খুলছে। পদ্মা সেতু আর পায়রা বন্দর চালু হওয়ার পর এখানে যে উন্নয়নের মহাযজ্ঞ শুরু হবে, তাতে ব্যাপকভাবে লাভবান হবে এসব মানুষ। ২০১১ সালে সংশোধিত পদ্মা সেতু প্রকল্পের কার্যক্রম শুরুর পরপরই পদ্মার পশ্চিমপাড়ে পরিবর্তনের হাওয়া লাগে।
এ সঙ্গে ২০১৩ সালের ১৯ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পটুয়াখালীর কলাপাড়ায় দেশের তৃতীয় সমুদ্রবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর এ পরিবর্তনে নতুন মাত্রা যোগ হয়। জানা গেছে, এরই মধ্যে পদ্মার পশ্চিমপাড় থেকে বরিশাল হয়ে কুয়াকাটা-পায়রা বন্দর পর্যন্ত মহাসড়কের দুই পাশে জমি কিনে রেখেছেন উদ্যোক্তারা। এসব জমিতে কেউ করবেন গার্মেন্ট, কেউ শিল্পকারখানা, আবার গোডাউন করার পরিকল্পনা করেছেন অনেকে। অনেকে আবাসন (হাউজিং) করার জন্য বিশাল আয়তনের জমি কিনে ভরাটও করেছেন।
তাদের একজন বরিশালের সাইফুল আজম শাহিন বলেন, ‘পায়রা বন্দরকে কেন্দ্র করে বরিশাল থেকে পায়রা-কুয়াকাটা পর্যন্ত আগামীতে ব্যাপক শিল্পকারখানা গড়ে উঠবে। এখানে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে। বরিশাল হবে শিল্প-অর্থনৈতিক অঞ্চল।’ এসব বিবেচনায় ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে নলছিটির দপদপিয়ায় ২ একর জমি কিনে ভূমি উন্নয়ন করেছেন। এখন প্লট আকারে বিক্রির প্রস্তুতি নিয়েছেন। সম্প্রতি কৌতূহলবশত পায়রা সমুদ্রবন্দর দেখতে গিয়েছিলেন বরিশালের উদীয়মান ব্যবসায়ী নূর হোসেন মিরন। পায়রা বন্দর দেখার পাশাপাশি আগামীতে বন্দরকেন্দ্রিক ব্যবসা সম্প্রসারণের জন্য মহাসড়কের পাশে জমিও খোঁজ করেন তিনি।
মিরন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগোপযোগী সিদ্ধান্তে পায়রা বন্দরের কারণে বরিশাল থেকে পায়রা বন্দর পর্যন্ত মহাসড়কের দুই পাশের জমিজমা বেচাকেনা হয়ে গেছে। বলতে গেলে কোথাও ফাঁকা জমি নেই। উদ্যোক্তারা বন্দরের সুবিধা পেতে আগেভাগেই জমি কিনেছেন। শিল্পোদ্যোক্তারা এগিয়ে আসায় জমির দামও বহুগুণ বেড়েছে।’
কলাপাড়ার বাসিন্দা তুহিন মৃধা জানান, ‘পায়রা বন্দরের কারণে কলাপাড়ায় অনেক উন্নয়নকাজ হচ্ছে। এ কারণে জমির মূল্য বৃদ্ধিসহ সব দিক দিয়ে এলাকার লোকজন সুযোগ-সুবিধা ভোগ করছেন। আগে যে জমি ৩০ হাজার টাকা শতাংশ ছিল, এখন সেই জমি ক্ষেত্রবিশেষ ৩ লাখ টাকা করে শতাংশ হয়েছে।’ পায়রা সমুদ্রবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর এম. জাহাঙ্গীর আলম বলেন, ‘একটা সমুদ্রবন্দরকে কেন্দ্র করে ওই এলাকায় শিল্প-ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে। বন্দর ছাড়া যেমন শিল্প চলে না, তেমন শিল্প ছাড়াও বন্দর চলে না।
শিল্প ও বন্দর একে অন্যের পরিপূরক। তাই বন্দরের সুবিধা পেতে আগামী কয়েক বছরে এই এলাকায় শত শত গার্মেন্ট, শিল্পকারখানা গড়ে উঠবে। এতে এ অঞ্চলের লাখ লাখ মানুষের ভাগ্য খুলে যাবে।’ ২০২৩ সালে বন্দর চালুর আগেই বরিশালসহ দক্ষিণাঞ্চলে শিল্পপ্রতিষ্ঠান করার জন্য উদ্যোক্তারা এরই মধ্যে প্রস্তুতি নিতে শুরু করেছেন বলে জানিয়েছেন এফবিসিসিআইর পরিচালক বরিশাল চেম্বারের সভাপতি মো. সাইদুর রহমান রিন্টু।
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- ব্রংকসে ডিটেকটিভ দিদারের নামে রাস্তা
- ‘ড. ইউনূসকে ২০২৯ পর্যন্ত রাখতে চেয়েছিল’
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
