পাকিস্তান-তুরস্ক-সৌদির সামরিক জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ!
প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৬
সম্প্রতি ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে বিদ্যমান পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার চেষ্টা করছে তুরস্ক। চুক্তিটি মধ্যপ্রাচ্য ও তার বাইরেও শক্তির ভারসাম্য বদলে দেওয়ার মতো এক নতুন নিরাপত্তা জোট গঠনের রাস্তা খুলে দিতে পারে।
এর মধ্যে গত ৭ জানুয়ারি পাকিস্তান ও বাংলাদেশের বিমানবাহিনী প্রধানের মধ্যে বৈঠকে ঢাকার কাছে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান বিক্রিসহ সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনা হয়েছে। ইসলামাবাদ বাংলাদেশের সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং অস্ত্র বিক্রির বিষয়ে আশাবাদী হয়ে ওঠার মধ্যে পাকিস্তানের সেনাবাহিনী দুই দেশের বিমানবাহিনীর প্রধানদের ওই আলোচনার কথা জানিয়েছে।
বৈঠকের পর পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরবকে নিয়ে সম্ভাব্য যে সামরিক জোটের আলাচনা চলছে সেখানে বাংলাদেশের যোগ দেওয়া নিয়েও গুঞ্জন শোনা গেছে। বিশেষ করে পাকিস্তানের টাইমস অব ইসলামাবাদ পত্রিকার এক প্রতিবেদন প্রকাশের পর এই গুঞ্জন এখন জোরাল।
প্রাথমিকভাবে সম্ভাব্য এই সামরিক জোট গঠন সম্পর্কে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে ব্লুমবার্গ জানিয়েছে, আলোচনা এখন অগ্রসর পর্যায়ে রয়েছে এবং একটি চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই বেশি।
গত বছরের সেপ্টেম্বরে রিয়াদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একটি ‘কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি’ স্বাক্ষর করেন। এতে বলা হয়েছে, দুই দেশের যেকোনো একটির ওপর হামলাকে উভয়ের বিরুদ্ধেই আগ্রাসন হিসেবে গণ্য করা হবে।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ‘এই সম্প্রসারিত জোটটি যৌক্তিক, কারণ দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এমনকি আফ্রিকাতেও তুরস্কের স্বার্থ ক্রমশ সৌদি আরব ও পাকিস্তানের স্বার্থের সঙ্গে মিলে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে—যে দেশটির সঙ্গে এই তিন দেশেরই শক্তিশালী সামরিক সম্পর্ক রয়েছে। এমনকি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ন্যাটোর প্রতি প্রতিশ্রুতি নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে তুরস্ক এই চুক্তিকে নিরাপত্তা ও প্রতিরোধক্ষমতা জোরদার করার একটি উপায় হিসেবে দেখছে।’
এদিকে টাইমস অব ইসলামাবাদের প্রতিবেদনে দাবি করা হয়, সম্ভাব্য জোটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল ২০২৫ সালের সেপ্টেম্বরে পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত একটি প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে। ওই চুক্তির মূল ধারা অনুযায়ী, যেকোনো এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর আক্রমণ হিসেবে গণ্য করা হবে, যা অনেকটা ন্যাটোর সম্মিলিত প্রতিরক্ষা নীতির আদলে তৈরি।
পাকিস্তান যেহেতু একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ও তুরস্কের রয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী, তাই সৌদি আরবের আর্থিক শক্তির সঙ্গে এই দুই সামরিক শক্তির সমন্বয় একটি অপরাজেয় ত্রিভুজ গঠন করতে পারে। বাংলাদেশ এই জোটের অংশ হলে তা মূলত প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ মোকাবিলা ও সামরিক সরঞ্জামের যৌথ উৎপাদনের ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে।
বাংলাদেশের সামরিক বাহিনী ইতিমধ্যে পাকিস্তানের সৌদি-মডেলের প্রতিরক্ষা চুক্তির আদলে একটি খসড়া তৈরি করতে গভীর আগ্রহ দেখিয়েছে। গত এক বছরে পাকিস্তানি সামরিক নেতৃত্বের ঢাকা সফরের হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০২৬ সালের জানুয়ারিতে বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের পাকিস্তান সফরকালে জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
পাকিস্তান ইতিমধ্যে বাংলাদেশের জন্য সুপার মুশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে। এই প্রতিরক্ষা সহযোগিতা শুধুমাত্র ক্রয়-বিক্রয়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও যৌথ সামরিক মহড়া পর্যন্ত বিস্তৃত হতে পারে।
তবে এই জোটে বাংলাদেশের যোগদানের বিষয়টি নির্ভর করছে ১২ ফেব্রুয়ারির নির্বাচনের পর গঠিত সরকারের পররাষ্ট্রনীতির ওপর। যদিও বর্তমান অন্তর্বর্তী প্রশাসনের অধীনে খসড়া চুক্তির কাজ অনেক দূর এগিয়েছে, তবে এর আনুষ্ঠানিক অনুমোদন দেবে নির্বাচিত সংসদ।
শেষ পর্যন্ত বাংলাদেশ এই চতুর্মুখী জোটে যোগ দিলে তা হবে মুসলিম বিশ্বের প্রধান দেশগুলোর মধ্যে এক নজিরবিহীন নিরাপত্তা সমন্বয়।
- যুক্তরাষ্ট্রকে বিশ্বকাপের আয়োজক বানানোয় অনুশোচনা নেই ফিফার
- কথা বলতে পারছেন না ‘ব্যাচেলর পয়েন্ট’ নির্মাতা অমি
- ইরানের বিরুদ্ধে অত্যন্ত কঠিন হামলা চালাতে যাচ্ছি: ট্রাম্প
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- সংকট মোকাবিলার বাজেট আজ
- ওয়ার্ক পারমিট নিয়ে বড় সুখবর দিল আরব আমিরাত
- প্রবাসীদের কষ্ট ও ভোগান্তির বর্ণনা দিতে গিয়ে কাঁদলেন জামায়াত আমির
- বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা ও ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্যানদের ক্ষোভ
- বিশ্বকাপ ঘিরে যুক্তরাষ্ট্রের ভিসা ও নিরাপত্তা তল্লাশি নিয়ে বিতর্ক
- বিদেশি বিনিয়োগ আনলে মিলবে ১.৫ শতাংশ কমিশন: সংসদে প্রধানমন্ত্রী
- এইচ-ওয়ান-বি ভিসায় এক লাখ ডলারের আবেদন ফি বাতিল
- যুক্তরাষ্ট্র লাল কার্ড দেখলেই মিলবে লাখ টাকার ফ্রি পিৎজা
- জনসংখ্যার বড় অংশ শ্রমবাজারের বাইরে
- ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- প্রথমবারের মতো উদ্ধার অভিযানে স্পিডবোট ড্রোন ব্যবহার
- রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছেন কোয়েল মল্লিক?
- বিশ্বকাপে বিলি করা হবে ৭০ লাখ কনডম!
- হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত
- রাজনীতি থেকে অবসর নয়, ‘দুঃসময়ে’ মানুষের পাশে থাকতে চাই:শেখ হাসিনা
- সম্পদ-দলীয় প্রতীক সবই হারাচ্ছেন মমতা!
- ট্রাম্পের মুখে ইরানের সঙ্গে চুক্তির আভাস, কমল তেলের দাম
- ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামায়াতে ইসলামীও ইসলাম নয়
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ
- বিশ্বকাপ ঘিরে সরগরম কোটি ডলারের এস্কর্ট বাণিজ্য
- ইরানের ওপর নিষেধাজ্ঞা জারি ইউরোপীয় ইউনিয়নের
- ঢাকার আতঙ্ক ১৩৮৭ ছিনতাইকারী
- পর্যটন ভিসা ফি মওকুফ করল শ্রীলঙ্কা, সুবিধা পেল না বাংলাদেশ
- ১৪০ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ
- ট্রাম্প সত্যিই কি পারবেন নেতানিয়াহুকে নিয়ন্ত্রণে রাখতে: বিশ্লেষণ
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- তারেকের দেশপ্রেম, মাতৃভক্তি ও বিদেশি নাগরিকত্ব!
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- আজকাল ৮৯৮
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- আজকাল ৮৯৯
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - ছাত্রলীগ নেত্রীর ভিডিও ভাইরাল
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
