পাকিস্তান ইরান উত্তেজনা পাল্টাপাল্টি হামলা
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৪
পাকিস্তানের বেলুচিস্তানের একটি ঘাঁটিতে মঙ্গলবার হামলা চালিয়েছে ইরান। এতে নিহত হয় অন্তত চারজন। প্রতিবাদে বৃহস্পতিবার ইরানের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালিয়েছে পাকিস্তান। এতে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে দুদেশের মধ্যে তীব্র উত্তেজনা চলছে। এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ।
ভারত: ইরান-পাকিস্তানের মধ্যকার এ দ্বন্দ্বে বেশ সতর্ক অবস্থান নিয়েছে ভারত। তারা বলছে, এটি দুই প্রতিবেশীর অভ্যন্তরীণ বিষয়। এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল বলেন, এটি ইরান ও পাকিস্তানের মধ্যকার বিষয়। তবে ভারত সন্ত্রাসবাদের প্রতি সবসময়ই আপসহীন।
যুক্তরাষ্ট্র: পাকিস্তান ইরান ইস্যুতে ইরানের বিপক্ষে বিবৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় পাকিস্তান, ইরাক ও সিরিয়ায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলার নিন্দা জানিয়ে বলেছে, তেহরান তার তিন প্রতিবেশী দেশের সার্বভৌম সীমানা লঙ্ঘন করেছে।
চীন: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বলেছেন, ইরান ও পাকিস্তান উভয়েরই এমন পদক্ষেপ এড়ানো উচিত যা উত্তেজনা বৃদ্ধি করে সংঘাতে রূপ নিতে পারে।
তুরস্ক: ইরান ও পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানিয়েছেন, উভয় দেশই ওই অঞ্চলে উত্তেজনা বাড়াতে চায় না। জর্ডানে এক সংবাদ সম্মেলনে ফিদান আরও বলেন, দুদেশেরই যত তাড়াতাড়ি সম্ভব আলোচনার মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা উচিত।
আফগানিস্তান: আফগানিস্তানের তালেবান সরকার পাকিস্তান ও ইরানে সংঘাতকে উদ্বেগজনক আখ্যা দিয়ে উভয়পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে। তালেবান সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল কাহার বলখি বলেন, দীর্ঘস্থায়ী যুদ্ধ ও অস্থিতিশীলতার পর এ অঞ্চলের নতুন শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয়পক্ষের উচিত কূটনৈতিক চ্যানেল ও সংলাপের মাধ্যমে বিরোধ নিষ্পত্তির দিকে অগ্রসর হওয়া।
প্রসঙ্গত, ১৯৮৮ সালে ইরান-ইরাক যুদ্ধ শেষ হওয়ার পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ইরানে ক্ষেপনাস্ত্র হামলা চালানো হলো। চলমান সংঘাতের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, পাকিস্তান অবশ্যই ইরানের সার্বভৌমত্বকে সম্মান করে। তবে পাকিস্তানের বিরুদ্ধে কোনো কর্মকান্ড মেনে নেওয়া হবে না। এ সময় তিনি আরও বলেন, সকল প্রকার সামরিক আগ্রাসন মোকাবিলা করার মতো ক্ষমতা পাকিস্তানের আছে।
ইরান পাকিস্তান ইস্যুতে এবার পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি বলেছেন, পাকিস্তান বিশ্বের সব দেশের ভৌগলিক অখন্ডতা ও সার্বভৌমত্বকে সম্মান করে, তেমনি সব রাষ্ট্রের কাছ থেকে নিজেদের নিরাপত্তা আশা করে। এর ব্যত্যয় ঘটলে জাতীয় নিরাপত্তা ইস্যুতে বিন্দুমাত্র ছাড় দেবে না পাকিস্তান।
- এক দশক পর নিউইয়র্ক সিটির নির্বাচিত জনপ্রতিনিধিদের বেতন বাড়ছে
- নিউইয়র্কে গুলিতে নিহত পুলিশ কর্মকর্তা দিদারুলের নামে সড়কের নাম
- গৃহকর্মীদের ইকামা নিয়ে বড় সুখবর দিলো সৌদি আরব
- ফের বিয়ের পিঁড়িতে জেনিফার
- ৪ বছরে যুক্তরাজ্য পেল ৫ প্রধানমন্ত্রী
- সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করল হুতি
- সাবমেরিন কেবল নিয়ে চীন-যুক্তরাষ্ট্র ‘লড়াই’
- টানা দশম রাতেও ইরানে মার্কিন হামলা, কুয়েতে পালটা আঘাত তেহরানের
- স্বৈরাচার পতনের পর গুপ্ত বাহিনীর আত্মপ্রকাশ: প্রধানমন্ত্রী
- ১৯৮৩ সালের পর সর্বনিম্ন পর্যায়ে নেমেছে যুক্তরাষ্ট্রের তেল মজুত
- যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য বিশ্বব্যাপী ভ্রমণ সতর্কতা জারি
- সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিতে পারে যুক্তরাষ্ট্র
- নেতানিয়াহুকে গ্রেফতার করাতে পারেন মামদানি
- ট্রাম্প দেখবেন খেলা, প্রস্তুত থাকবে এফ-১৬ যুদ্ধবিমান
- যুক্তরাষ্ট্রে লেবাননের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসেছেন মার্কো
- ফাইনালে দুই পরিবর্তনসহ আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
- মার্কিন সেনা নিহতের ঘটনায় মুখ খুললেন ট্রাম্প
- নির্জনা হত্যা: আদালতে বাবার স্বীকারোক্তি
- পাসপোর্টে ফিরল ‘ইসরায়েল ব্যতীত’ শব্দ, জলছাপে ৩ জুলাই শহীদের ছবি
- ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা
- টিএসসিতে বিশ্বকাপের খেলা দেখতে এসে প্রাইভেট কার খোয়ালেন দর্শক
- কানাডার দাবানলে নিউইয়র্কে সর্তকতা
- নিউইয়র্কে মতিউর রহমান চৌধুরীর মতবিনিময়
- হাসিনার ফেরা নিয়ে সরব রাজনীতি
- ডা. মাকসুদ রোটারি ডিস্ট্রিক্ট ৭২৩০ এর গভর্নর
- বৃহত্তর ময়মনসিংহবাসীদের বনভোজন
- পোস্টাল এ্যামপ্লয়িজ এসোসিয়েশনের বনভোজন অনুষ্ঠিত
- নোয়াখালী সোসাইটির ফিউনারেল হোম প্রতিষ্ঠার উদ্যোগ
- আর্জেন্টিনার ঐতিহাসিক ফিরে আসার গল্প
- বাংলাদেশি সাইফুল্লাহ’র ২৫ বছরের কারাদন্ড!
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
