পাকিস্তানে নতুন সাইবার ক্রাইম, অপরাধীরা হচ্ছে ‘হিরো’!
প্রকাশিত: ১৬ জুলাই ২০১৯
অপরাধমূলক কর্মকাণ্ড যেমন চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, ধর্ষণ, জালিয়াতি, অর্থপাচার, যৌন নির্যাতন জনগণের কাছ নতুন কিছু নয়। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ায় প্রচারের মাধ্যমে এক নতুন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে।
সম্প্রতি পাকিস্তানের লাহোরে কিছু দুর্বৃত্ত চক্র- যারা অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ ও মজুত করে থাকে তারা ফেসবুকে গ্রুপ এবং পেজের মাধ্যমে সক্রিয় হতে শুরু করেছে।
এই সংগঠিত গ্রুপের সদস্যরা দীর্ঘদিন ধরে অপরাধের নতুন দৃষ্টান্ত উপস্থাপন করে আসছে। যেমন অপরাধীদের এবং আন্ডারওয়ার্ল্ডে যারা দীর্ঘ বিদ্রোহে নিহত হয়েছে তাদেরকে ‘হিরো’ হিসেবে উপস্থাপন করে আসছে। লাহোর পুলিশ এই দলের কয়েকজন সদস্যকে চিহ্নিত করেছে এবং উদ্বেগ প্রকাশ করেছে।
লাহোর পুলিশের এসএসপি ইসমাঈল খারেক এসব পেজ এবং ওয়েবসাইট বন্ধের জন্য পাকিস্তান টেলিকমিনিকেশন অথরিটি বরাবর চিঠি লিখেন। চিঠিতে তিনি এসব ওয়েবসাইটের লিঙ্ক এবং গ্রেফতারকৃত অপরাধীদের নামও উল্লেখ করেন।
এক্সপ্রেস ট্রিবিউনে এক সাক্ষাৎকালে এসএসপি বলেন, স্থানীয় পুলিশ পর্যবেক্ষণ করে জানতে পারে শহরের অবস্থানরত সন্ত্রাসীদের ‘হিরো’ উপাধি দেয়া হচ্ছে এবং এই কাজের সঙ্গে জড়িতরা বেশিরভাগই সোশ্যাল মিডিয়ার ওয়েবসাইটের মাধ্যমে এসব প্রচারণা চালাচ্ছে।
এসএসপি ‘লাহোর আন্ডারওয়ার্ল্ড’ নামে একটি ফেসবুক পেজের কথা উল্লেখ করে তিনি বলেন, এসব পেজে অপরাধের সঙ্গে জড়িতদের ছবিসহ তরুণদের কাছে আদর্শ হিসেবে তুলে ধরা হচ্ছে। এসব দুর্বৃত্তদের বেশিরভাগই চাঁদাবাজ এবং খুনের মতো বড় বড় অপরাধের সঙ্গে জড়িত। এসব প্রচারের জন্য মূলত অনলাইন প্ল্যাটফর্মগুলো ব্যবহার করা হচ্ছে যা দেশের আইনের ধরাছোয়ার বাইরে।
তিনি আরো বলেন, এই প্রচারের কারণে সোশ্যাল মিডিয়ায় এসব গ্রুপে ফলোয়ার এবং সদস্য সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে। কয়েক মাস আগে লাহোর পুলিশ তরুণদের একটি গ্যাং গ্রেফতার করে যারা প্রথমে ফেসবুকে অস্ত্র নিয়ে ছবি প্রকাশ করতো এবং পরবর্তিতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ে।
তদন্তে গ্রেফতারকৃত ব্যক্তিরা তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের ফ্যান্টাসি প্রকাশ করেছিল উল্লেখ করে এসএসপি বলেন, তারা প্রাদেশিক রাজধানীতে দুষ্কৃতদের নেতা হতে চেয়েছিল এবং তাদের স্বপ্ন ছিল সশস্ত্র বাহিনীর প্রোটোকল। এসব উচ্চাকাঙ্ক্ষা পূরণ করার জন্য তারা ডাকাতি ঘটনার মাধ্যমে মানুষ হত্যা শুরু করেছিল।
মনোবিজ্ঞানী অধ্যাপক আনুম ফাতিমা বলেন, চাক্ষুষ সংস্কৃতি, দেশীয় বিষয়, শিক্ষা অভাব এবং লিঙ্গ বৈষম্য থেকে মূলত এসব অপরাধমূলক আচরণের সৃষ্টি হয়।
অপরাধীদের সঙ্গে তার কথোপকথন উল্লেখ করে তিনি বলেন, তারা মূলত পারিবারিক সমস্যার জন্য বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম সম্পূর্ণ করতে পারে না এবং তারা সমাজে উপস্থিতি তুলে ধরার পরিবর্তে অস্ত্র তুলে ধরতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে।
এসএসপি (তদন্ত) জেশান আজগর বলেন, তদন্ত পুলিশ ওয়েবসাইটগুলো খুঁজে বের করছে এবং এসপিসিআরও এবং এসপিসিআইএকে এই কাজে নিযুক্ত করা হয়েছে। সব অপরাধী অনুসারীদের ছবি এবং বিবরণ এসব ওয়েবসাইট থেকে নেয়া হয়েছে বলে জানান তিনি।
তবে গ্রেফতারকৃতদের কি ধরনের মামলা দেয়া হবে এবং তাদের শাস্তি কি হবে সে বিষয়ে এখনো পরিষ্কার করে কিছু জানাতে পারেননি তিনি।
জেশান আজগর বলেন, সব পলাতক আসামিদের অবিলম্বে গ্রেফতার করা হবে এবং যারা জামিনে আছে তাদের ওপর কড়া নজরদারি রাখা হবে; যাতে করে তারা ভবিষ্যতে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে না পড়ে।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- ভূতের ছবি দেখতে গিয়ে প্রেক্ষাগৃহেই ব্রিটিশ নাগরিকের মৃত্যু
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
