পাকিস্তানে জোট গঠনে ব্যর্থ বড় দুই দল
নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনের ফল প্রকাশের পর থেকে একাধিক বৈঠক করেও জোট গঠনে একমত হতে পারছে না মুসলিম লীগ নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)।
শনিবার দুই দলের মধ্যে যোগাযোগ ও সমন্বয় কমিটির (সিসিসিএস) তৃতীয় বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। ক্ষমতা ভাগাভাগির ফর্মূলা চূড়ান্ত করতে সোমবার দুই দল ফের বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছে।
বৈঠকের পর পিএমএল-এনের এক সংক্ষিপ্ত ঘোষণায় বলা হয়েছে, উভয় পক্ষে আলোচনায় গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। শক্তিশালী একটি গণতান্ত্রিক সরকারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে ঘোষণায়।
দল দুটির যৌথ বিবৃতিতে বলা হয়, দুই দল যেসব প্রস্তাব দিয়েছে সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা হয়েছে। যথেষ্ট অগ্রগতিও হয়েছে। তবে হাতে থাকা বিষয়গুলো চূড়ান্ত করতে আরও আলোচনা প্রয়োজন।
পাকিস্তানের দ্য ডন পত্রিকা জানায়, বৃহস্পতিবার দুই দলের প্রতিনিধিরা প্রথম বৈঠকে আলোচনা হওয়া প্রস্তাবগুলো মূল্যায়ন করতে আরও বেশি সময় নেওয়ার চেষ্টা করেছে।
পিএমএল-এনকে সরকার গঠন এবং তাদের নতুন প্রধানমন্ত্রী প্রার্থীকে সমর্থনেরও আশ্বাস দিয়েছে পিপিপি। তারা কেন্দ্রীয় মন্ত্রিসভায় কোনও মন্ত্রীপদও চায়নি। কেবল প্রেসিডেন্ট এবং স্পিকারের মতো পদ চেয়েছে পিপিপি।
কিন্তু পিএমএল-এন প্রেসিডেন্ট এবং স্পিকারের মতো পদগুলো পিপিপি কে দিতে চাইছে না। এমনটিই বলছেন পিপিপি’র এক নেতা।
পিপিপি পার্লামেন্টের দুই কক্ষেই সাংবিধানিক শীর্ষ পদগুলো চাইছে। কারণ তাদের আশঙ্কা পিএমএল-এন এর আমলে পার্লামেন্ট হারানো মর্যাদা ফিরে পেতে পারবে না।
পিপিপি নেতার কথায়, পিএমএল-এন এর অতীত রেকর্ড ভালো না। এমনকি শাহবাজ শরিফের নেতৃত্বাধীন পিডিএম সরকারে পিএমএল-এন পার্লামেন্টে কয়েকটি বিধি চালু করেছিলেন জোর শরিকদের সঙ্গে আলোচনা না করেই।
পিপিপি’র কয়েকটি সূত্র বলেছে, এখন পর্যন্ত দল সাংবিধানিক এবং পার্লামেন্টারি পদগুলোর জন্য কোনও প্রার্থীর নাম চূড়ান্ত করেনি। এসব পদে কাকে বিবেচনা করা হবে তার সবই নির্ভর করছে কমিটিগুলোর মধ্যে চলমান আলোচনার ওপর।
এ বিষয়টি ছাড়াও আরও যে বিষয়টি কমিটিগুলোর আলোচনা বিষয়বস্তুর মধ্যে আছে তা হল প্রদেশগুলোর জন্য উন্নয়ন তহবিল বরাদ্দের বিষয়টি।
পিএমএল-এন নেতারা প্রদেশগুলোর জন্য বিশেষ করে সিন্ধুর জন্য বিনা বাধায় তহবিল ছাড় করবেন সে আশ্বাস দলটির কাছ থেকে চাইছে পিপিপি।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
