পাকিস্তানের কাছে হেরে এশিয়া কাপ থেকে বিদায় বাংলাদেশের
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫
পাকিস্তানের কাছে ১১ রানে হেরে এশিয়া কাপ শেষ হয়ে গেল বাংলাদেশের। টসে হেরে আগে ব্যাট করা পাকিস্তানের ৮ উইকেটে করা ১৩৫ রানের জবাবে বাংলাদেশ করে ৯ উইকেটে ১২৪ রান। পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ১০ ওভারে বাংলাদেশ করে ৫৮ রান। তবে ৪ উইকেট হারিয়ে তখন থেকেই ধুকতে থাকে।
১৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি বাংলাদেশের। শাহিন শাহ আফ্রিদির করা প্রথম ওভারেই ইমন আড়াআড়ি ব্যাটে খেলতে গিয়ে ক্যাচ তুলে দেন ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে। ইনিংসের পঞ্চম বলেই ১ রানে ১ উইকেট নেই বাংলাদেশের। ওয়ান ডাউনে নেমেছিলেন তাওহিদ হৃদয়,সাইফ হাসানের সঙ্গে ২১ বলে ২২ রানের একটা জুটিও হয়েছিল। কিন্তু শাহিন শাহ আফ্রিদির বলে উড়িয়ে মারতে গিয়ে হৃদয়ও ১০ বলে ৫ রান করে বিদায় নেন সাইম আইয়ুবের হাতে ক্যাচ দিয়ে। তার আগে অবশ্য ভুল বোঝাবুঝি থেকে রানআউটের হাত থেকে বেঁচেছেন। ফেরার তাড়াতেই খুব সম্ভবত পরের বলেই হলেন আউট। অন্যপ্রান্তে উইকেট পতন চললেও সাইফ হাসান খেলছিলেন স্বভাবজাত ভঙ্গিতেই।
হারিস রউফ ও ফাহিম আশরাফকে দারুণ দুটো ছক্কাও মেরেছেন। খানিকটা দূর্ভাগাই বলা যায় সাইফকে। হারিস রউফের ভেতরে আসা দ্রুত গতির বলটায় লেগ সাইডে ফ্লিক খেলতে গিয়ে ব্যাটের কানায় লাগিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে আউট হয়ে যান ১৫ বলে ১৮ রান করে। পরের বলটাতেই প্রায় একই ভঙ্গিতে খেলতে গিয়ে ছক্কা পেয়েছেন সোহান। উপরে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া মেহেদি হাসানও মোহাম্মদ নাওয়াজের বলে ডাউন দ্যা উইকেটে এসে মারতে গিয়ে ক্যাচ অনুশীলন করিয়েছেন হুসাইন তালাতকে। নুরুল হাসান সোহান কেন একাদশে নেই, এই নিয়ে সামাজিক মাধ্যমে সমালোচনা কম হচ্ছিল না টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা জিতিয়ে নায়ক বনে যাবার সুযোগ ছিল তার সামনে, হয়তো টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও ঠাঁই করে নিতে পারতেন। হেলায় সুযোগটা হারিয়ে সোহান বুঝিয়ে দিলেন, নিজ যোগ্যতার চেয়ে অন্যের অযোগ্যতায় দলে আসতে পারলেই তিনি খুশি। সাইম আইয়ুবের ঝুলিয়ে দেয়া বলে খেললেন হাফ হার্টেড শট। বলটা উড়ে গিয়ে জমা পড়ল লং অফের ফিল্ডারের হাতে। ২১ বলে ১৬ রানের ইনিংস খেলে, যাতেও ভাগ্যের ছোঁয়া কম ছিল না।
অধিনায়ক জাকের আলি আউট হওয়ার পর ধারাভাষ্যকার বলেছেন বুদ্ধিহীন ক্রিকেট। সাইম আইয়ুবের ঝুলিয়ে দেয়া বলে গায়ের জোরে ব্যাট চালিয়েছেন জাকের। অফ সাইডে ব্যাটের সুইট পার্টের রেঞ্জের চেয়ে বেশ খানিকটা দূরে পড়া বলটা টেনে লেগে খেলতে গিয়ে উড়িয়ে দিয়েছেন আকাশে। মোহাম্মদ নাওয়াজ অনায়াসে ধরেন ক্যাচটা।
৯ বলে ৫ রান করে আউট হয়ে শেষ হল জাকেরের এশিয়া কাপ অভিযান। যাবার আগে বলেছিলেন শিরোপা জিততে যাবেন, আগে যেসব ক্যাচ হত এখন সব ছয় হবে পাওয়ার হিটিং অনুশীলনের পর। জাকের এশিয়া কাপে একটা ছক্কাও মারতে পারেননি। শামীম হোসেন (৩০) আউট হওয়ার পর বাংলাদেশের হার ছিল সময়ের ব্যাপার মাত্র।
শেষ ২ ওভারে বাংলাদেশের দরকার ছিল ৩৩ রান, হাতে মাত্র ১ উইকেট। শেষ ওভারে দরকার ছিল ২৩। রিশাদের দৃড়তায় বাংলাদেশ খেলায় ছিল শেষ ওভার পর্যন্ত। তবে ১২৪ রানেই আটকে যায় বাংলাদেশ।
- হরমুজে পুঁতে রাখা মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ
- হ্যাকের পর বিন্যান্স থেকে অর্থ তুলে নিচ্ছেন গ্রাহকরা
- ৩৫৭ পুলিশ কর্মকর্তার তথ্য চেয়েছে সদরদপ্তর
- আমরা এক দফার দিকে যাচ্ছি: নাসীরুদ্দীন পাটওয়ারী
- যুক্তরাষ্ট্রে আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত
- রেকর্ড ভেঙে ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী
- পোশাক খাতে অস্থিরতায় রাজনৈতিক ইন্ধনের গন্ধ
- ভয়ংকর ক্লাস্টার ওয়ারহেডের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
- সাবেক মোসাদ এজেন্টের সহায়তায় ব্রাজিল ছাড়েন ফ্লাভিও বলসোনারো!
- সীমিত হামলাও বড় সংঘাত ডেকে আনতে পারে, খামেনির হুঙ্কার
- মিরপুরে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ
- পোশাক শ্রমিকদের নতুন মজুরি বোর্ড গঠন
- ইরানের পিকঅ্যাক্স মাউন্টেন নিয়ে কেন এত উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র?
- দৈনিক তরুণ কণ্ঠ’র যুক্তরাষ্ট্র প্রধান প্রতিনিধি আবুল কাশেম
- যুক্তরাষ্ট্রে সহিংস অপরাধ কমার দাবী হোয়াইট হাউসের
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ৪৭ বিলিয়ন ডলার ব্যয়
- ঢাকার খোলা বাজারে হঠাৎ ডলার ১২৮ টাকা ছাড়িয়েছে
- নির্বাচন স্থগিত হওয়ায় কুনু-ফিরোজ প্যানেলের সভায় প্রতিবাদ
- অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসং
- কানাডায় বাংলাদেশিদের ভিসা আবেদনে বড় জালিয়াতির অভিযোগ
- ‘অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে’
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- বাংলাদেশীদের ভোট চাইলেন অ্যাটর্নী জেনারেল লেটিশিয়া জেমস
- পেনসিলভানিয়ায় কোম্পানীগঞ্জ সোসাইটির নতুন কমিটি
- প্রবাহ’র ২২তম সাহিত্য সভা অনুষ্ঠিত
- বাংলাদেশের নাগরিকদের রাশিয়ার যুদ্ধে পাচার
- অবৈধ ভোটদানের অভিযোগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মাম
- তাসিনের দাফন সম্পন্ন
- মার্কিন নির্বাচন কেন নভেম্বরের প্রথম মঙ্গলবার অনুষ্ঠিত হয়?
- ন্যাশনাল ইমিগ্রান্টস ডে উপলক্ষ্যে ৭ জনকে সম্মাননা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
