পহেলা বৈশাখ উৎসব সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছে মৃৎ শিল্পীরা
প্রকাশিত: ১২ এপ্রিল ২০১৯
পহেলা বৈশাখ উৎসব সামনে রেখে নির্ঘুম রাত কাটাচ্ছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কুমারপাড়ার মৃৎ শিল্পীরা। ”পহেলা বৈশাখ বাঙ্গালীর প্রাণের উৎসব”।
পহেলা বৈশাখ মানেই বাঙ্গালীর মনে নতুন আমেজ। আর এ পহেলা বৈশাখকে ঘিরে গ্রাম-গঞ্জের হাট বাজারে বসে বিভিন্ন রকমের মেলা। তখন ছোট ছোট ছেলে মেয়েরা তাদের বাবা মার সঙ্গে মেলাতে যাওয়ার বায়না ধরে। মেলায় গিয়ে তাদের প্রথম পছন্দ থাকে মাটির তৈরী রকমারি খেলনা।
নববর্ষের আর মাত্র কয়েকদিন বাকি। আর এ মাটি দিয়ে মনের মাধুরী মিশিয়ে তৈরী করছেন বিভিন্ন রং বেরংয়ের পুতুল, সরা, ঘোড়া, হাতি, বানর, বাঘ, সিংহ, গরু, কুকুর, মাটির ব্যাংক, পাতিল, প্লেট ও বাচ্চাদের হাড়িপাতিলসহ নানা রকমের গৃহস্থালির তৈজসপত্র।
নববর্ষের আর সময় বেশী না থাকায় তাদের যেন নিশ্বাস ফেলারও সময় নেই। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত কাজ চালিয়ে যাচ্ছেন মৃৎ শিল্পীরা। তারা রং তুলির শেষ আচড়টুকু দিয়ে দিচ্ছেন তাদের তৈরী খেলনা পুতুলসহ ও গৃহস্থালির নানা রকম তৈজসপত্রে।
এ কাজে ছেলে বুড়ো থেকে শুরু করে পরিবারের সবাই একে অপরকে কাজে সাহায্য করছে। এ কাজে পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারীরাও। নারীরা তাদের হাতের নিপুন ছোঁয়ায় রাঙ্গিয়ে দিচ্ছেন খেলনা ও তৈজসপত্রগুলোকে।
সরেজমিনের ঘুরে দেখা গেছে, বাঙ্গালীর হাজার বছরের ঐতিয্য পহেলা বৈশাখকে সামনে রেখে মৃৎ শিল্পীরা বাহারি রং বেরংয়ের খেলনা ও গৃহস্থালির তৈজসপত্র তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।
বছরের অন্যান্য সময়ে তাদের ব্যস্ততা কম থাকলেও সামনে পহেলা বৈশাখ থাকার কারনে তাদের ব্যস্ততা একটু বেশী। মৃৎ শিল্পীরা তাদের হাতের ছোয়ায় তৈরী করছে মনোমুগ্ধকর রকমারি খেলনা ও তৈজসপত্র। এসকল জিনিস তৈরী করতে মৃৎ শিল্পীদের হাড়ভাঙ্গা পরিশ্রম করতে হয়।
মৃত শিল্পীরা নিজেই মাটির তৈরী এসকল খেলনা ও গৃহস্থালীর তৈজসপত্র দূর দুরান্তে গিয়ে ফেরি করে বিক্রি করে আসে। আবার কখনো কখনো পহেলা বৈশাখের মেলা বা হাটবাজারে গিয়ে তারা নিজেরাই বিক্রি করতে যায়। তাছাড়া ঢাকাসহ দেশের দূর দুরান্ত থেকে পাইকাররা এসে ভীড় জমায় এখানে।
পাইকারি দামে কিনে নিয়ে যায় হরেক রকমের খেলনা ও গৃহস্থালির তৈজসপত্র। কুমারপাড়া এলাকাতে প্রায় ২০ টি পরিবার মৃৎ শিল্পের সঙ্গে জড়িত। এসকল পরিবারের আয়ের প্রধান উৎস হচ্ছে মৃৎ শিল্প।
মৃৎ শিল্পী অমিত পাল জানান, পহেলা বৈশাখ সন্নিকটে হওয়ায় বছরের অন্যান্য সময়ের তুলনায় তাদের কাজের ব্যস্ততা অনেক বেশী। এসকল তৈজসপত্র তৈরী করতে প্রথমে তাদেরকে মাটি প্রস্তুত করতে হয়। মাটি প্রস্তুতের পর এগুলোকে বিভিন্ন ধরণের আকার দেয়া হয়। বিভিন্ন রকমের আকার দেয়ার পর খেলনা ও তৈজসপত্র গুলোকে রোদে শুকিয়ে আগুনে পুড়িয়ে শক্ত করা হয়।
এরপর খেলনা ও তৈজসপত্র গুলোকে মৃৎ শিল্পীরা তার হাতের ছোয়া দিয়ে নানা রকমের রংয়ে রাঙ্গিয়ে দেয়। তারপর এগুলোর বিক্রির জন্য প্রস্তুত হয়ে যায়। পরে কুমারপাড়ার মৃৎ শিল্পীরা গ্রাম-গঞ্জের হাট বাজার ও মেলাতে নিয়ে গিয়ে বিক্রি করেন।
তবে, পর্যাপ্ত মাটির অভাবে এসব খেলনা ও গৃহস্থালির তৈজসপত্র তৈরী করতে প্রতিবন্ধকতার সম্মূখীন হতে হচ্ছে। এ কারণেই পেশাটি এখন প্রায় বিলুপ্তির পথে। এসকল মাটির খেলনা ও তৈজসপত্র বিক্রি করে আগের মত এখন আর লাভ করতে পারে না। তাই এক প্রকার বাধ্য হয়েই বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় ঝুকতে হচ্ছে তাদের।
রেখা পালের স্বামী অখীল পাল জানায়, রেখা পাল একজন বাকপ্রতিবন্ধি। বাকপ্রতিবন্ধি হওয়ার কারণে কোন ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করা হয়নি। কোন ধরণের প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে সংসারের বোঝা না হয়ে রেখা পাল তার স্বামী অখীল পালকে এসব মৃৎ শিল্পের কাজের সাহায্য করেন।
সামনে বৈশাখ তাই রেখা পাল মাটির তৈরীর খেলনা ও গৃহস্থালীর বিভিন্ন তৈজসপত্র তৈরী করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। রেখা পাল নিজে কথা বলতে না পারলেও নিজের নিপুন হাতের ছোয়া দিচ্ছেন মাটির তৈরী খেলনা ও গৃহস্থালীর তৈজসপত্র গুলোকে।
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
