পশ্চিমা সহায়তা বন্ধ হলে ‘এক সপ্তাহও’ টিকবে না ইউক্রেন, কেন বলছেন
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৬ অক্টোবর ২০২৩
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, পশ্চিমা বিশ্ব গোলাবারুদ সরবরাহ বন্ধ করে দিলে ইউক্রেন ‘এক সপ্তাহও টিকবে না’। বৃহস্পতিবার রাজনৈতিক এক ফোরামে তিনি এ কথা বলেন।
রাশিয়ার সোচিতে আয়োজিত রাজনৈতিক সম্মেলনে পুতিন বলেন, কল্পনা করুন, শুক্রবার যদি পশ্চিমা বিশ্বের সহায়তা বন্ধ হয়ে যায়, তাহলে ইউক্রেনের গোলাবারুদ শেষ হয়ে যেতে মাত্র এক সপ্তাহ লাগবে।
পুতিন এমন এক সময়ে এ বক্তব্য দিলেন, যখন ওয়াশিংটনে রাজনৈতিক উথাল-পাতাল অবস্থা বিরাজ করছে। ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সহায়তা নিয়ে একধরনের উদ্বেগ তৈরি হয়েছে।
পুতিন বলেন, পশ্চিমা সামরিক ও আর্থিক সহায়তা ছাড়া ইউক্রেন ‘এক সপ্তাহের’ বেশি টিকে থাকতে পারবে না।
একই দিন ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, কিয়েভের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন ও সহায়তা যদি কমে যায়, তাহলে তাঁরা সেই অভাব পূরণ করতে পারবেন না।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন চলতি সপ্তাহে স্বীকার করেছেন, তিনি ‘চিন্তিত’। কারণ, ইউক্রেনের প্রতি মার্কিন সমর্থন লক্ষ্যচ্যুত হতে পারে।
সোচিতে বৃহস্পতিবার মস্কোভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ভালদাই ডিসকাসন ক্লাবের এক অনুষ্ঠানে পুতিন বলেন, প্রতি মাসে শত শত কোটি ডলার যে সহায়তা পাচ্ছে, তা দিয়ে ইউক্রেন কোনো রকম বিপর্যয় ঠেকিয়ে রেখেছে। যদি সহায়তা বন্ধ হয়ে যায়, তারা এক সপ্তাহের মধ্যে মরবে।
পুতিন দাবি করেন, গত জুনে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরুর পর থেকে কিয়েভ ৯০ হাজারের বেশি সৈন্য হারিয়েছে।
বৃহস্পতিবার স্পেনে ইউরোপীয় রাজনৈতিক কমিউনিটির (ইপিসি) এক বৈঠকে ইইউর বিদেশ নীতির প্রধান জোসেপ বোরেল বলেন, কিয়েভের প্রাথমিক দাতা হিসেবে যুক্তরাষ্ট্রের স্থলাভিষিক্ত হতে পারবে না ইইউ।
বোরেল বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি (ইউক্রেন) ত্যাগ করে, তাহলে ইইউ কি সেই শূন্যস্থান পূরণ করতে পারবে?’
ইইউ ও যুক্তরাষ্ট্রের সমন্বয়ে গঠিত ন্যাটোর সদস্যদেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াইয়ে বেশ গুরুত্বপূর্ণ শক্তি। ইইউ ও এর সদস্যদেশগুলো অস্ত্র সরবরাহসহ নানা খাতে আগামী কয়েক বছরে ইউক্রেনকে ১০ হাজার কোটি ডলারের বেশি সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে। ওয়াশিংটন ৪ হাজার ৩০০ কোটি ডলার সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। মানবিক সহায়তাসহ নানা খাতে কংগ্রেস আরও ১১ হাজার ৩০০ কোটি ডলার অনুমোদন করেছে।
কিন্তু প্রতিনিধি পরিষদে বিল পাস নিয়ে অচলাবস্থার সৃষ্টি হলে মার্কিন সরকার শাটডাউনের ঝুঁকিতে পড়ে। এতে ইউক্রেনে যুক্তরাষ্ট্রের নতুন আর্থিক সহায়তা স্থগিত হয়ে যায়। অবশ্য রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধি পরিষদে বাইডেন সরকারকে অর্থছাড় নিয়ে শেষ মুহূর্তে অচলাবস্থার অবসান হয়। তবে এ জন্য প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার কেভিন ম্যাকার্থিকে নিজ দলেই তোপের মুখে পড়তে হয়েছে। হারাতে হয়েছে স্পিকার পদ।
রিপাবলিকানদের মধ্যে কট্টরপন্থী অংশ ইউক্রেনে যুক্তরাষ্ট্রের সহায়তা বন্ধ করে দিতে চায়।
ওয়াশিংটন ডিসিভিত্তিক চিন্তক প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ারের (আইএসডব্লিউ) জ্যেষ্ঠ ফেলো জিম ডুবিক বলেন, ইউক্রেনের প্রতি কখন ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সহায়তা কমে আসবে, সেই ক্ষণের অপেক্ষায় আছেন পুতিন। সম্প্রতি মার্কিন কংগ্রেসে যা হয়েছে, তাতে পুতিনের হাত থাকতে পারে।
ডুবিক বলেন, ‘ইউক্রেনের সহায়তায় কাটছাঁট করে কংগ্রেস তো সরাসরি পুতিনের ইচ্ছার পক্ষেই কাজ করেছে। কংগ্রেসের সর্বশেষ ঘটনা বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে।’
বৃহস্পতিবার স্পেনে ইউরোপীয় নেতাদের বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও ওয়াশিংটনে ‘রাজনৈতিক ঝড়’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তিনি বলেন, তিনি এখনো আস্থাশীল, যুক্তরাষ্ট্রের দ্বিকক্ষের সমর্থন এখনো তাঁদের প্রতি আছে, থাকবে।
ইপিসি সম্মেলনে নেতারা বলেন, পুতিনের হিসাব হচ্ছে, ইউক্রেনকে সমর্থন দিতে দিতে দীর্ঘ মেয়াদে পশ্চিমা বিশ্ব ক্লান্ত হয়ে পড়বে। এতেই তাঁর জয়ের পথ খুলে যাবে।
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস বলেন, ‘আমি মনে করি, রাশিয়া আমাদের ক্লান্ত করে দিতে চায়। আমাদের তাঁদের দেখিয়ে দেওয়া উচিত, আমরা মোটেই ক্লান্ত নই। যত দিন দরকার আমরা ইউক্রেনকে সহায়তা করে যাব।’
ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে এক বৈঠকে জোর দিয়ে বলেন, তাঁরা ইউক্রেনকে ‘ক্লান্তিহীন’ সমর্থন দিয়ে যাবেন।
তবে এ দুজন যা-ই বলুন, ইইউতে যে চিড় ধরেছে, তা অনেকটা পরিষ্কার। গত রোববার অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের পর স্লোভাকিয়ার সরকার ইউক্রেনে সামরিক সহায়তা স্থগিত করার ঘোষণা দিয়েছে। নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী রবার্ট ফিকোর দল জয়ী হয়। এবার নির্বাচনে তাঁদের মূল বক্তব্যই ছিল, তাঁরা জয়ী হলে ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেবেন।
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
