পশ্চিমবঙ্গের তিন আসনে কড়া নিরাপত্তায় ভোট গ্রহণ চলছে
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯
ভারতের লোকসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাতটা থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ১৩টি রাজ্যের ৯৭টি আসনে ভোট গ্রহণ চলছে।
৯৭টি আসনে ১ হাজার ৬০০ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে পশ্চিমবঙ্গের তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ ও জলপাইগুড়িতে লড়ছেন ৪২ জন প্রার্থী। তবে মূল লড়াই হচ্ছে তৃণমূল, বিজেপি, বাম দল ও কংগ্রেসের মধ্যে। শুরুতেই দু–একটি কেন্দ্রে ইভিএম কাজ করেনি বলে অভিযোগ পাওয়া যায়। তবে কর্তৃপক্ষ সেই ইভিএম সরিয়ে নতুন ইভিএম দিয়ে ভোট শুরু করে। দু–একটি কেন্দ্রে বিরোধী দলের এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে—এমন অভিযোগও পাওয়া যায়।
দার্জিলিংয়ে দাঁড়িয়েছেন ১৬ জন প্রার্থী, রায়গঞ্জে ১৪ জন ও জলপাইগুড়িতে ১২ জন প্রার্থী। প্রথম দফার নির্বাচনে ৫১ শতাংশ বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল। দ্বিতীয় দফার ভোটে তা বাড়িয়ে দেওয়া হয়েছে। এবার ৮০ শতাংশ বুথে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী নিয়োগ করা হয়েছে। বাকি ২০ শতাংশ বুথে রয়েছে রাজ্যের সশস্ত্র পুলিশ।
রায়গঞ্জ আসনে ১ হাজার ৬২৩টি, দার্জিলিংয়ে ১ হাজার ৮৯৯টি এবং জলপাইগুড়িতে ১ হাজার ৮৬৮টি বুথে ভোট নেওয়া হচ্ছে। তবে ভোট শুরুর সময় রায়গঞ্জের আবদুলঘাটা কেন্দ্রে কোনো ভোটকর্মীকে পাওয়া যায়নি।
পশ্চিমবঙ্গে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যে ৪২ জন প্রার্থী, তার মধ্যে ১৩ জনের বিরুদ্ধে রয়েছে ফৌজদারি অপরাধের মামলা। সবচেয়ে বেশি মামলা রয়েছে দার্জিলিং আসনের সিপিএম প্রার্থী সমন পাঠকের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। রায়গঞ্জ আসনের তৃণমূল প্রার্থী কানহাইয়ালাল আগরওয়াল এবং কংগ্রেস প্রার্থী দীপা দাসমুন্সির বিরুদ্ধে রয়েছে চারটি করে ফৌজদারি মামলা। এ ছাড়া দার্জিলিং কেন্দ্রের জন–আন্দোলন পার্টির প্রার্থী হরকা বাহাদুর ছেত্রী এবং জলপাইগুড়ি কেন্দ্রের এসইউসি প্রার্থী হরিভক্ত সরদারের বিরুদ্ধে রয়েছে তিনটি করে ফৌজদারি মামলা। মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া প্রার্থীর তথ্য যাচাই করে এ কথা জানিয়েছে পশ্চিমবঙ্গের ইলেকশন ওয়াচ ও এডিআর।
ইলেকশন ওয়াচ ও এডিয়ারের প্রতিবেদনে বলা হয়, পশ্চিমবঙ্গের ১৪ জন প্রার্থী কোটিপতি। তৃণমূল কংগ্রেসের তিন প্রার্থীই কোটিপতি। বিজেপি ও কংগ্রেসের তিন প্রার্থীর মধ্যে দুজন করে কোটিপতি।
এবার দার্জিলিং আসনে মূল লড়াই হচ্ছে চার প্রার্থীর মধ্যে। তাঁরা হলেন বিজেপির অমর সিং রাই, বিজেপির রাজু বিস্ত, সিপিএমের সমন পাঠক এবং কংগ্রেসের শঙ্কর মালাকার। রায়গঞ্জ আসনেও মূল লড়াই হবে চার প্রার্থীর মধ্যে। এঁরা হলেন তৃণমূলের কানহাইয়ালাল আগরওয়াল, বিজেপির দেবশ্রী চৌধুরী, বামফ্রন্টের মোহাম্মদ সেলিম এবং কংগ্রেসের দীপা দাসমুন্সি।
আর জলপাইগুড়ি আসনেও লড়ছেন চারজন। প্রার্থীরা হলেন তৃণমূলের বিজয়চন্দ্র বর্মণ, বিজেপির জয়ন্ত রায়, বামফ্রন্টের ভগীরথ রায় এবং কংগ্রেসের মণিকুমার ডারনাল।
আজ সকালে রায়গঞ্জ আসনের গোয়ালপোখরের একটি ভোটকেন্দ্রে ভোটদানে বাধা দেওয়ার খবর পেলে এবিপি আনন্দর সাংবাদিক পার্থপ্রতিম ঘোষ এবং ক্যামেরাম্যান স্বপন মজুমদার ঘটনাস্থলে গেলে তাঁদের বাঁশ ও লাঠি দিয়ে বেদম পেটানো হয়। ভেঙে দেওয়া হয় ক্যামেরা। গুরুতর আহত সাংবাদিকদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে।
এ ছাড়া রায়গঞ্জের হেমতাবাদে কেন্দ্রীয় বাহিনী না আসায় ভোট বয়কট করেছেন স্থানীয় লোকজন।
- পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনায় দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখা সম্ভব
- ইকরার নেশা ও গোপন বাসর ফাঁস, আলভীর বিস্ফোরক অভিযোগ
- সংঘাতের আগেই হরমুজ পার হয়ে ১৫ জাহাজ চট্টগ্রাম বন্দরে
- কমিউনিটির সেবায় বাংলা ট্রাভেলস
- ইরানে আজ ‘কঠোর আঘাত হানার’ হুমকি দিলেন ট্রাম্প
- স্ক্যামার বাংলাদেশি নিয়াত গ্রেফতার:কমিউনিটিতে আতংক
- তবে কি ইরানের কাছে হেরে যাবে যুক্তরাষ্ট্র
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশনের ইফতার অনুষ্ঠিত
- নিউইয়র্কে ট্যাক্সি চালিয়ে ৬ শিক্ষা প্রতিষ্ঠান গড়লেন
- সোসাইটি পেল স্টেটের ২০ হাজার ডলার অনুদান
- ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশি নিহত
- প্রভাবশালি ক্রিস্টি নোয়েমকে ট্রাম্পের বরখাস্ত
- সংসদ ভবন পরিদর্শনে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল
- নিউইয়র্কে এসএসসি ২০০৩ ব্যাচের ইফতার
- পাম্পে ঝুলছে ‘তেল নেই’ ঢাকায় ঝাপিয়ে পড়েছে ক্রেতারা
- আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশনের ইফতার ১১ মার্চ
- খালেদা জিয়া পেলেন স্বাধীনতা পুরস্কার
- ইরান কি আরেকটি গাজা হবে?
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার
- একাই লড়ছে ইরান, চাপে ট্রাম্প
- ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দিচ্ছে না ভারত
- বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাসে হামলার হুমকি ইরানের
- ঘড়ির কাঁটা মিলিয়ে নিন
- ট্রাম্প-মামদানি প্যাকেজ
সানিসাইডে ১২ হাজার এপার্টমেন্ট - মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সামরিক ঘাঁটি
- আজকাল ৯১২
- ইরানে কেউ নেতৃত্ব দিতে চাইলেই সে মারা যাচ্ছে : ট্রাম্প
- হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী
- আগে উঠে সিট দখল, মতিঝিল মেট্রো স্টেশনে নতুন নিয়ম
- বড় ৫ চাপের মুখে বাংলাদেশের অর্থনীতি
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- পবিত্র রমজান মাস শুরু হতে পারে ১৭ ফেব্রুয়ারি
- শুভ জন্মদিন সাদমান
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- ডাকসু ইলেকশন মেটিকুলাসলি ডিজাইন্ড!
- শাহ নেওয়াজ গ্রুপে নতুন মুখ
- হোটেল রুমে একাধিক গোপন ক্যামেরা, অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
- নেশা থেকে মুক্ত হতে, যা করবেন...
- অবৈধ সম্পর্কের শীর্ষ ১০ দেশ
- টাইম ম্যাগাজিনের ‘পারসন অব দ্য ইয়ার’ খাশোগি
- মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪
ট্রাম্পের মুখোমুখি পেন্স - কমিউনিটির স্বার্থে দুই তরুণের উদ্ভাবিত প্লাটফর্ম ‘লিস্টুলেট ডট কম
- সাপ্তাহিক আজকাল সংখ্যা ৭৮১
- নেশার অপর নাম ফোর্টনাইট গেম!
- বিরোধীদের অভিযোগ, বাজার সিন্ডিকেটে মন্ত্রী জড়িত
- কে কত বিলিয়নের মালিক?
- এই সংখা ৮১৪
- যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু যুদ্ধ অনিবার্য হয়ে উঠছে : রাশিয়া
- যে কোনো সময় মহাপ্রলয়ের আশঙ্কা বিজ্ঞানীদের, যা ঘটতে চলেছে…
- শেখ হাসিনাকে চায় না যুক্তরাষ্ট্র!
- সাত বছরের শিশুর আয় ১৭৬ কোটি টাকা
