পশ্চিমতীর ফিলিস্তিনেরই
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৯
অবরুদ্ধ পশ্চিমতীর ফিলিস্তিনের ভূখন্ড বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেন, তুরস্ক সবসময় ফিলিস্তিনের সঙ্গে থাকবে। পশ্চিমতীরে ইসরাইলি দ্বিতীয় ধাপে উন্নীত করা হবে বেনইয়ামিন নেতানিয়াহুর এই ঘোষণার জবাবে তিনি এসব কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সম্প্রতি প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ইসরাইলি প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন পশ্চিমতীরে বসতি স্থাপন দ্বিতীয় ধাপে উন্নীত করা হবে। তিনি বলেন, ‘আমি আমাদের সার্বভৌমত্বের পরিধি বাড়াবো।’ নেতানিয়াহুর ঘোষণার জবাবে এরদোগান বলেন, পশ্চিমতীর ফিলিস্তিনের ভূখন্ড। সেখানে বসতি গড়া মানে ইসরাইলের অবৈধ দখলদারিত্বমূলক পদক্ষেপ। তুরস্ক সবসময়ই ফিলিস্তিনের পাশে রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অপর এক খবরে বলা হয়, পুনরায় ইসরাইলের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে ফিলিস্তিনি ভূখন্ডে আরও ইহুদি বসতি গড়ার বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিশ্রুতিকে দায়িত্বজ্ঞানহীন মন্তব্য বলে অভিহিত করেছে তুরস্ক। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসগলু বলেছেন, ইসরাইলের এ প্রয়াস গোটা মধ্যপ্রাচ্যের শান্তি বিনষ্ট করবে এবং অশান্ত হয়ে উঠবে। পশ্চিমতীরে ইসরাইলি দখলদারিত্ব কখনোই মানবে না তুরস্ক। খবর ডেইলি সাবাহর। মেভলুত কাভুসগলু বলেন, পশ্চিমতীর হচ্ছে ফিলিস্তিনি ভূখন্ড। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে অঞ্চলটি দখল করে নেয় ইসরাইল। এর পর থেকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অঞ্চলটিকে নিজের দখলে রেখেছে অবৈধ ইহুদি রাষ্ট্রটি। নেতানিয়াহুর এ বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। জেনেভা কনভেনশন অনুসারে পশ্চিমতীরে ইসরাইলের বসতি স্থাপন অবৈধ। কারণ দখল করা ভূমিতে বসতি স্থাপনে আন্তর্জাতিক আইনে নিষেধ রয়েছে। কিন্তু ইসরাইলের বক্তব্য হচ্ছে- ঐতিহাসিক, নিরাপত্তা, রাজনৈতিক সংযোগ ও বাইবেলের বিবরণ অনুসারে তারা এ বসতি স্থাপন করছেন। ইসরাইলের প্রতি মার্কিন সমর্থনের কঠোর সমালোচনা করছে গত ১৬ বছর ধরে তুরস্ক শাসন করে আসা প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের একে পার্টি। ২০১৪ সাল থেকে ইসরাইল-ফিলিস্তিন শান্তি আলোচনা স্থগিত অবস্থায় রয়েছে। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাচ্ছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। মেভলুত কাভুসগলু বলেন, পশ্চিম তীর হচ্ছে ফিলিস্তিনি ভূখন্ড। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে অঞ্চলটি দখল করে নেয় ইসরাইল। এরপর আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে অঞ্চলটিকে নিজের দখলে রেখেছে অবৈধ ইহুদি রাষ্ট্রটি। তিনি বলেন, ইসরাইলি সাধারণ নির্বাচনকে সামনে রেখে ভোট চাইতে নেতানিয়াহুর দায়িত্বজ্ঞানহীন বক্তব্য এই সত্যে কোনো পরিবর্তন আনতে পারবে না। অধিকৃত গোলান মালভূমিতে যেভাবে নিজেদের সার্বভৌমত্ব ঘোষণা করা হয়েছে, পশ্চিম তীরের ব্যাপারেও তেমনটি করা হচ্ছে না কেন প্রশ্ন করা হলে নেতানিয়াহু বলেন, এ বিষয়ে আলোচনা চলছে। শনিবার চ্যানেল টুয়েলভ নিউজ টেলিভিশনকে তিনি বলেন, অধিকৃত পশ্চিমতীরে আমি ইসরাইলি সার্বভৌমত্ব ঘোষণা করতে যাচ্ছি। অবৈধ বসতি বøক ও বিচ্ছিন্ন বসতির মধ্যে আমি কোনো ফারাক দেখি না। নেতানিয়াহুর এ বক্তব্যে চরম ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি নেতৃবৃন্দ। আন্তর্জাতিক আইন সমুন্নত রাখতে বিশ্ব নেতারা ব্যর্থ হয়েছেন বলে তারা দাবি করছেন। রোববার তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগানের মুখপাত্র ইব্রাহীম কালিন এই বক্তব্যেরই প্রতিধ্বনি করেন। তিনি বলেন, পশ্চিমা গণতান্ত্রিক দেশগুলো কি এ ঘটনায় কোনো প্রতিক্রিয়া জানাবে কিংবা তারা উত্তেজনা কমাতে ভূমিকা রাখবে? জেনেভা কনভেনশন অনুসারে পশ্চিমতীরে ইসরাইলের বসতি স্থাপন অবৈধ। ডেইলি সাবাহ, রয়টার্স, আনাদোলু।
- ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর
- চাঁদা না পেয়ে হামলা-ককটেল বিস্ফোরণ
- ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছ
- সুন্দরবনে থামছে না হরিণ শিকার, ৩৪৫৩ কেজি মাংস উদ্ধার!
- ইরান যুদ্ধে ‘আটকে’ গেছেন ট্রাম্প
- ‘পাকিস্তানে এক প্লেট বিরিয়ানির জন্য বিক্রি হয়ে যায় মানুষ’
- কান নষ্ট ভয়ংকর শব্দে
- বিশ্বের একমাত্র দেশ যেখানে নেই কোনও ট্রাফিক সিগন্যাল
- ফিলিস্তিনের দুটি মসজিদে ইসরায়েলিদের অগ্নিসংযোগ
- এবার কি ভারতে!
‘পোস্ট ডিলিট করো, নয়তো সমস্যা হবে’ - পাউরুটিতে ক্যানসারের উপাদান, পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
- দাঁত মাজার পেস্টেই বিষ!
- ‘গ্রি মেকানিক্যাল ইয়ংকার্স’ দিচ্ছে বিনামূল্যে কাপড় শুকানোর ড্রায়া
- জামালপুর সমিতির বার্ষিক বনভোজন অনুষ্ঠিত
- ইয়েলো সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- লং আইল্যান্ডে বৃহত্তম ইসলামিক হাই স্কুল প্রতিষ্ঠার উদ্যোগ
- এনসিপি ডায়াসপোারার স্মরণসভা ১ আগস্ট
- জ্যামাইকায় ‘জল খাবার’ রেস্টুরেন্ট উদ্বোধন
- নিউইয়র্ক সিনিয়র ডে কেয়ারের বনভোজন অনুষ্ঠিত
- ৯ আগস্ট সাউথ এশিয়ান প্যারেড জ্যাকসন হাইটসে
- মুনার বনভোজন অনুষ্ঠিত
- জামায়াতে ইসলামীতে নজীরবিহীন কান্ড!
- সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা
- মোদি সরকার বেকায়দায়
- কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তি রাষ্ট্রপতি
- রাষ্ট্রপতি চুপ্পু বললেন: কোথায় কি, কোথায় পদত্যাগ!
- আজকাল ৯৩২
- ভারতের আন্দোলনে রসদ যোগাচ্ছে ব্যাঙ্গাত্মক মিম ও রিলস
- ফ্রান্সে ১৫ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ
- কানাডায় বন্দুক সহিংসতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯০৪
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯২১
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১০
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- বিয়ে করছেন রাফসান-জেফার!
- আজকাল ৯০৯
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- স্বামী-স্ত্রী সর্বোচ্চ কতদিন কথা না বলে থাকা জায়েয?
- শিয়া সুন্নী দ্বন্দ্বের আদ্যোপান্ত
- পাঁচ অবস্থার আগে পাঁচ অবস্থার মূল্যায়ন করুন
- দুনিয়ার সর্বোত্তম সম্পদ নেককার স্ত্রী
- মৃতের আত্মা কখনও আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাত করতে আসে না
- কবরে কি নবীজীর ছবি দেখিয়ে প্রশ্নোত্তর করা হবে?
- কেমন হবে হাশরের ময়দান
- হিজামার স্বাস্থ্য উপকারিতা
- পরিচ্ছন্নতা ও সুস্বাস্থ্য সম্পর্কে নবীজির ১০ বাণী
- ইসলামের দৃষ্টিতে হিংসার কুফল
- জীবনে সুখী হওয়ার পাঁচ পরামর্শ
- মুসলিম হিসেবে মৃত্যু লাভের দোয়া
- পথ চলার আদব!
- কোরআন-হাদিসের আলোকে কবর জিয়ারতের দোয়া
- সন্তানের প্রতি লোকমান হাকীমের ১১ উপদেশ (প্রথম পর্ব)
