পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি ট্রাম্পের রাজনৈতিক কৌশল
প্রকাশিত: ৪ আগস্ট ২০২৫
রাশিয়ার এক কর্মকর্তার কথায় উত্তেজিত হয়ে সামাজিক মাধ্যমে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে মনে হয়েছে, যুক্তরাষ্ট্রের মতো শক্তিধর দেশের একজন প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের ফাঁপা হুমকিতে বিচলিত হয়ে পড়েছেন। অথচ মেদভেদেভ একসময়ের রুশ প্রেসিডেন্ট হলেও এখন তিনি মূলধারার রাজনীতি থেকে এক প্রকার বিচ্ছিন্ন।
সিএনএনের এক বিশ্লেষণে বলা হয়েছে, অনেকেই মনে করেন, এটি মূলত ট্রাম্পের রাজনৈতিক কৌশল। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে লক্ষ্যবস্তু না করে তিনি রাশিয়ার প্রতি কঠোর মনোভাব দেখিয়েছেন। এ ছাড়া, পারমাণবিক উত্তেজনার এ রকম কথাবার্তা দেশে অন্য রাজনৈতিক সমস্যা থেকে জনগণের মনোযোগ সরাতেও কাজে লাগতে পারে।
সম্প্রতি মেদভেদেভ সামাজিক মাধ্যমে একাধিক হুমকিস্বরূপ বার্তা দিয়েছেন। তিনি ট্রাম্পের নির্ধারিত সময়সীমার সমালোচনা করেন, যেখানে ট্রাম্প রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে শান্তিচুক্তিতে পৌঁছানোর আলটিমেটাম দিয়েছেন। মেদভেদেভ বলেন, এ ধরনের প্রতিটি চূড়ান্ত সময়সীমা যুদ্ধের দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। ট্রাম্পের মনে রাখা উচিত, সোভিয়েত আমলের ‘ডেড হ্যান্ড’ পারমাণবিক প্রতিশোধ ব্যবস্থা কতটা ভয়ানক হতে পারে।
এই ব্যবস্থা শত্রুর পারমাণবিক হামলা টের পেলেই স্বয়ংক্রিয়ভাবে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র ছুড়ে দিতে পারে। ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলেন, মেদভেদেভ এখন আর রাশিয়ার কোনো সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি নন। এই মতামত অনেক রুশ নাগরিকেরও। তাদের কাছে মেদভেদেভ একজন প্রাসঙ্গিকতা হারানো রাজনীতিক, যার কোনো বাস্তব ক্ষমতা নেই। পারমাণবিক হামলা চালানোর তো প্রশ্নই আসে না। তাহলে প্রশ্ন ওঠে, ট্রাম্প কেন এমন একজনের কথার জবাবে এভাবে প্রতিক্রিয়া দেখালেন?
এর একটি সম্ভাব্য উত্তর হলো, এটি ট্রাম্পের জন্য রাশিয়ার প্রতি কঠোর মনোভাব প্রদর্শনের একটি সুবিধাজনক উপায় হতে পারে। তিনি এমন একজন ব্যক্তিকে নিশানা করেছেন, যাকে রাশিয়ায় গুরুত্বহীন ভাবা হয়। অথচ তিনি সরাসরি পুতিনকে কিছু বলেননি। এর মাধ্যমে তিনি সরাসরি ক্রেমলিনের সঙ্গে সংঘাতে না গিয়েই রাজনৈতিক অবস্থান নিতে পেরেছেন।
ট্রাম্প বলেছেন, তিনি রাশিয়ার কাছাকাছি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশ দিয়েছেন। কিন্তু বাস্তবে মার্কিন নৌবাহিনীর অনেক পারমাণবিক সাবমেরিন প্রতিনিয়ত মহাসাগরে টহল দেয়, যেগুলোয় শত শত পারমাণবিক অস্ত্র থাকে। এসব সাবমেরিনের ক্ষেপণাস্ত্র হাজার হাজার মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। সুতরাং তাদের অবস্থান সামান্য পরিবর্তনে রাশিয়াকে আঘাত করার সামর্থ্যে খুব বেশি পার্থক্য তৈরি হয় না।
তবে ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন, তা প্রায় শেষ হয়ে এসেছে। বাস্তবতা হলো, রাশিয়া ইউক্রেনে তাদের সামরিক লক্ষ্য পূরণের আগ পর্যন্ত পিছু হটার কোনো ইঙ্গিত দেয়নি। তাই সাম্প্রতিক পারমাণবিক হুমকিতে মস্কোর কৌশল বদলে যাবে– এমনটা আশা করা যায় না।
একই সময়ে ট্রাম্প রাশিয়ার জ্বালানি তেল কেনা ভারত ও চীনের মতো দেশগুলোর ওপর দ্বিতীয় পর্যায়ের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে ভাবছেন। তবে এই পদক্ষেপ মার্কিন অর্থনীতির ওপরও প্রভাব ফেলতে পারে। এ অবস্থায় পারমাণবিক প্রস্তুতির মতো আলোচনায় জনমত ও সংবাদমাধ্যমের মনোযোগ ঘুরিয়ে দেওয়াটা কার্যকর হতে পারে।
অবশ্যই, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক উত্তেজনার যে কোনো আলোচনা বিশ্বজুড়ে গুরুত্ব পায়। কিন্তু বর্তমানে ওয়াশিংটন ও মস্কোর সম্পর্ক যতই চাপের মধ্যে থাকুক না কেন, তা এখনও সরাসরি পারমাণবিক সংঘর্ষের পথে নেই।
এদিকে রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সোচি শহরে শনিবার রাতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। হামলায় একটি তেলের ডিপোতে আগুন লেগে যায়। রোববার শহরটির স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
অন্যদিকে, ইউক্রেনে এক পার্লামেন্ট সদস্য ও কয়েকজন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। ড্রোনসহ বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম কেনার সময় বড় ধরনের ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়। ইউক্রেনের দুর্নীতিবিরোধী সংস্থাগুলো এ কেলেঙ্কারির তথ্য উদ্ঘাটন করেছে।
- হরমুজে বাণিজ্যিক জাহাজ চলাচলে ইরান-ওমানের চুক্তি স্বাক্ষর
- হাওয়াইয়ে হারিকেন লালার আঘাতের শঙ্কা, বিদ্যুৎহীন ৪২ হাজারের বেশি
- ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট
- ইরান যুদ্ধে ৪৫টি রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র
- অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী
- পাসওয়ার্ডের বিকল্প ‘পাসকি’, কতটা নিরাপদ?
- নিউইয়র্কে হাইস্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ব্রডওয়ে অফার
- দুর্ঘটনার পর যুক্তরাষ্ট্রের টেক্সাসে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট স্থগ
- যুক্তরাষ্ট্রের পার্কে গুলিতে নিহত ১, আহত ৪
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- দেশের মানুষের ভাগ্য পরিবর্তনই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
- ইরানে হামলার জন্য ক্ষমা চাইবেন না ট্রাম্প
- নিউইয়র্কে নাহার এর অ্যাপ্রিসিয়েশন লাঞ্চ
- রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই’র আহবায়ক কমিটি গঠিত
- নিউইয়র্কে গ্লোবাল শর্ট ফিল্ম ফেস্ট অনুষ্ঠিত
- হিলসাইড কমিউনিটির সঙ্গে কুইন্স বরো প্রেসিডেন্টর সভা
- জ্যাকসন হাইটসে ওয়াহেদ আলী মন্ডলের ওপর হামলা
- প্যাট্রিয়ট অব বাংলাদেশের জুলাই বিপ্লব বর্ষপূর্তি পালন
- মক্কা চুক্তি ঘিরে সৌদি আরব ও আমিরাতের মধ্যে উত্তেজনা
- সবিতা ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড’ পেলেন
- চলে গেলেন মির্জা আজম
- জুলাই গণঅভ্যুত্থান স্মরণে যুক্তরাষ্ট্র বিএনপি
- সাইবার লায়ন্স ক্লাবের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত
- কবিরহাট উপজেলার বার্ষিক বনভোজন
- বিয়ানীবাজারের ভোটাদের সঙ্গে ৪ প্রার্থীর মতবিনিময়
- বাড়ির মালিকদের ওপর কর বাড়াতে আদালতের না
- বাংলাদেশিদের নেতৃত্বে সাউথ এশিয়ান ইউনিটি প্যারেড অনুষ্ঠিত
- শিবিরের সেই নেতার কাছে কনস্যুলেটের দুঃখ প্রকাশ
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকাল ৯০৭
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯০৮
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯০৯
- আজকাল ৯১২
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯২৪
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
