নোয়াখালী সোসাইটি’র নির্বাচন ২৬ অক্টোবর
আজকাল রিপোর্ট -
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২৫
দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর নির্বাচন আগামী ২৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। ব্রুকলিনের এভিনিউ সি-তে অবস্থিত পিএস-১৭৯ স্কুলে ভোট গ্রহনের স্থান নির্ধারণ করা হয়েছে। এতে ২ হাজার ৪ শত ৬ জন সদস্য ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। গত রোববার দি গ্রেটার নোয়াখালী সোসাইটির অফিসে নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার সোহেল হেলাল ২০২৫ এর নির্বাচনী তফসিল ঘোষণাকালে এ তথ্য প্রকাশ করেন।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর নোয়াখালীর বাসিন্দাদের প্রাণের এবং প্রবাসী বাংলাদেশীদের মধ্যে অন্যতম বৃহৎ সংগঠন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্। প্রধান নির্বাচন কমিশনার তাঁর লিখিত বক্তব্যে বলেন, আগামি ২৬ অক্টোবর সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত ব্রুকলিনের ২০২ এভিনিউ সি- তে অবস্থিত পিএস-১৭৯ স্কুলে ভোট গ্রহণ করা হবে। সভাপতি, সহ-সভাপতি (২জন), সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক, ক্রীড়া-শিক্ষা ও সাংস্কৃতি সম্পাদক, দপ্তর সম্পাদক এবং কার্যকরি সদস্য (৫জন) পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আগামি ৪ বছরের জন্য কার্যকরি কমিটির এই নির্বাচনে ২ হাজার ৪ শত ৬ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ২১ সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ করা হবে। ২৩ সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিল, ২৪ সেপ্টেম্বর মনোনয়নপত্র বাছাই, ২৫ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য করা হয়েছে। প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ সেপ্টেম্বর। সংগঠনের কার্যালয়ে সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত এ সকল কার্যক্রম পরিচালিত হবে।
তফসিল ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন দি গ্রেটার নোয়াখালী সোসাইটি ইউএসএ ইনক্ এর বর্তমান সভাপতি নাজমুল হাসান মানিক ও সহ-সভাপতি তাজু মিয়া। এসময় নির্বাচন কমিশানের সদস্য, কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা, বৃহত্তর নোয়াখালীর বিভিন্ন আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত উল্লেখযোগ্যরা হলেন জাহিদ মিন্টু,মাহবুব হোসেন, ইউনূস জসিম,রুদ্র মাসুদ, রুবেল চৌধুরী ও জামাল উদ্দীন সহ অনেকে।
৫ সদস্যের নির্বাচন কমিশনের অন্য সদস্যরা হলেন ফারুক আহম্মেদ, অধ্যাপক এ কে এম ইব্রাহিম চৌধুরী রতন, আব্দুল মান্নান ও মোস্তাক মোশারফ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ২ হাজার ৪০৬জন ভোটারের মধ্যে ১৭’শ জন হচ্ছেন লাইফ মেম্বার। বাকী ৭’শ জন হচ্ছেন নিয়মিত সদস্য। চাঁদা পরিশোধ সাপেক্ষে কার্যনির্বাহী কমিটি ইতোমধ্যে হালনাগাদ ভোটার তালিকা প্রস্তুত করে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেছেন।
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- ব্রংকসের খলিল চাইনিজ রেষ্টুরেন্ট বিক্রি হয়ে গেল
- গভীর সংকটে জালালাবাদ এসোসিয়েশন
- যুক্তরাষ্ট্র বিএনপি’র তিন নেতাকে খুঁজছে পুলিশ
- নারায়ণগঞ্জের এমপিদের জেলাতেই থাকা শ্রেয় : তরুণের অভিমত
- এ বি সিদ্দিক এবং জাস্টিসকে নিয়ে জামালপুর জেলা সমিতির নতুন কমিটি
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- হোমিওপ্যাথিক ডক্টরস সোসাইটির ৪৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত
- জ্যাকসন হাইটসে গাড়ির ধাক্কায় বাংলাদেশি নিহত
- সড়ক ছাড়লেন শ্রমিকরা, যান চলাচল স্বাভাবিক
- বদলে গেল গ্রীনকার্ড ও ওয়ার্ক পারমিটের ডিজাইন
- আইসিটিইএবির নতুন কমিটি গঠিত
- সম্পাদকীয় নেতাদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ
- বিজয় দিবসে রাবিতে `ইচ্ছে`র পিঠা উৎসব
- বাংলাদেশিরা এখনও মূলধারায় স্থান করে নিতে পারেনি
- সাংবাদিকরা সমাজের দর্পণ : এমপি বাবু
