নেইমার কি আসলেই ধর্ষণ করেছিলেন?
প্রকাশিত: ৮ জুন ২০১৯
নেইমারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগকারী নারীর একান্ত ব্যক্তিগত বার্তা প্রকাশের অভিযোগ ওঠার পর তার সঙ্গে কথা বলেছে দেশটির পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পিএসজির এই ফরোয়ার্ডকে যেতে হয়েছিল রিও দে জেনেইরো পুলিশ প্রধানের কার্যালয়ে। এখন প্রশ্ন হচ্ছে নেইমার কি আসলেই ধর্ষণ করেছিলেন?
নাজিলা ত্রিনদাদে মেন্দে দি সৌজা নামের ওই নারীর অভিযোগ, গত ১৫ মে প্যারিসের একটি হোটেলে নেইমার তাকে ধর্ষণ করেন। ধর্ষণের অভিযোগটি নিয়ে তদন্ত হচ্ছে সাও পাওলোতে যেখানে দি সৌজা আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন। নাজিলার মেডিকেল পরীক্ষা করা চিকিৎসক বৃহস্পতিবার সাও পাওলোর পুলিশকে তার প্রতিবেদন দেন।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন জানায়, সামাজিক যোগাযোগের মাধ্যমে ওই নারীর অনুমতি না নিয়ে প্রকাশ করা ছবি এবং বার্তার বিষয়ে কথা বলতে কর্তৃপক্ষ নেইমারকে ডেকেছে।
নেইমার তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছিলেন, তাদের মধ্যে যা হয়েছিল, দুজনের সম্মতিতেই হয়েছিল। তিনি দাবি করেন, তিনি ওই নারীর বার্তাগুলো প্রকাশ করেছিলেন এটা দেখাতে যে, কথিত ধর্ষণের ঘটনার পরও তিনি তাকে বন্ধুত্বপূর্ণ বার্তা পাঠান।
ওই নারী ব্রাজিলের একটি টিভিকে দেয়া সাক্ষাৎকারে জানান, নেইমারের সঙ্গে যৌন মিলনে তার সম্মতি ছিল, কিন্তু যখন তিনি বলেন এটা করতে পারবেন না কারণ নেইমারের কাছে কোনো কনডম নেই, তখন সে ‘আগ্রাসী’ হয়ে ওঠে।
তিনি বলেন, যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, কনডম এনেছে কিনা, সে বলল-না। আমিও তাকে বললাম তাহলে কিছু হবে না। কিন্তু সে কথা শুনল না এবং ওই ঘটনা ঘটাল। আমি তাকে বললাম থামো, থামো, না! থামো, কিন্তু সে বেশি কিছু বলল না, শুধু ওই কাজই করল।
এর আগে ২৬ বছর বয়স্ক ওই নারী যৌন হয়রানির রাতের একটি ভিডিও প্রকাশ করেন। পরে ভিডিওটি ভাইরাল হয়ে যায়।
ভিডিওতে দেখা যায়, নেইমার ও অভিযোগকারী নারী ওই হোটেলের একটি কক্ষে প্রবেশ করেন। পরে তারা দুজন গল্প করতে থাকেন। এক পর্যায়ে ওই নারী নেইমারকে আঘাত করা শুরু করেন। এসময় তাকে আঘাত করতে নিষেধ করতে থাকেন নেইমার। তারপর ওই নারী বলেন, আমাকে আঘাত করতে যাচ্ছো তুমি। তাহলে আমি কী করবো? আমিও তোমাকে আঘাত করবো।
ওই ঘটনার পর নাজিলা ত্রিনদাদে জানান, গত ১৫ মে রাতে ফ্রান্সের প্যারিসের একটি হোটেলে ঘটনাটি ঘটে। তবে মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় তখন সেখানে কোনো অভিযোগ করেননি তিনি। দেশে ফিরে গত শুক্রবার (৩১ জুন) ব্রাজিলের সাও পাওলোতে তিনি পুলিশের দ্বারস্থ হন।
- দিনাজপুর সমিতির সভাপতি জাভেদ ও সেক্রেটারী বিপুল
- আর্জেন্টিনার নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের
- অবসর বয়সের আগে কর্মরতদের আয়ের সীমা বাড়ছে
- লস অ্যাঞ্জেলেসে গাড়ি চাপায় ৩ পথচারী নিহত
- বিশ্ব নেতাদের প্রতি জাতিসংঘ মহাসচিবের আহ্বান
- নিউইয়র্কে সাদেক হোসেন খোকা স্মরণে দোয়া মাহফিল
- শিবচর অ্যাসোসিয়েশন নামে নতুন সংগঠনে যাত্রা
- ফিলাডেলফিয়ায় ’৭১-এর অস্ত্রবাহী জাহাজ অবরোধের ইতিহাস স্মরণ
- জ্যামাইকা ফ্রেন্ডস সোসাইটির ২৫ বছরপূর্তি অনুষ্ঠান জানুয়ারিতে
- যুক্তরাষ্ট্রে মানব পাচারে আটক ৭ বাংলাদেশি
- বাফেলো ডিটেনশন সেন্টারে আটক ৫০ বাংলাদেশি
- ইকবাল সোবহান চৌধুরীসহ আটক সকল সাংবাদিকের মুক্তি দাবি
- নিউইয়র্কে বিপ্লব ও সংহতি দিবস পালন
- ব্রুকলিনে ভবন ধসে ৮ জনের মৃত্যু : আহত ১৭
- শপথ নিলে প্রথম বাংলাদেশি মেয়র মুহিত
- মাইক্রোসফটের সেবায় বিপর্যয় প্রভাব ৭৪ দেশে
- ৪ ঘণ্টার অচলাবস্থার পর যুক্তরাষ্ট্রে ফের ফ্লাইট চলাচল শুরু
- ঢাকায় ভারত-যুক্তরাষ্ট্রের রহস্যময় বৈঠক!
- গোল্ডেন এজের গৌরবময় এক দশক উৎযাপন
- জামাইকা মুসলিম সেন্টারে ওয়াক্ত নামাজ ও জুমা শুরু
- যুক্তরাষ্ট্র আওয়ামী নেতৃবৃন্দের দিল্লী যাত্রা
- চাক শুমারকে বার্নি স্যান্ডার্সের না
- নিউইয়র্কে ৪০ হাজার ডলার পার্কিং টিকেট!
- ইসরাইলী লবিস্ট গ্রুপ আইপ্যাক’র বিপরীতে হাবিবি প্যাক গঠন
- পুঁজিবাদের দেশে বড় শহরগুলো সমাজতন্ত্রী মেয়র
- ওয়াশিংটনের কেন্দ্রবিন্দুতে নিউইয়র্কের ৩ সন্তান
- আজকাল ৯৪৮
- নিউইয়র্কে বহুতল ভবন ধসে নিহত ২, আহত ১৭
- এক দশকের গৌরবময় পথচলা উদযাপন করল গোল্ডেন এজ হোমকেয়ার
- নিউইয়র্কে আবাসিক ভবনে ভয়াবহ আগুন
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯৩২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- আজকাল ৯২৩
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৬
- হোপে আশাহত বাংলাদেশ
- জাতীয় দলের দরজাও বন্ধ হচ্ছে মদ এনে নিষিদ্ধ ৫ ফুটবলারের
- ধোনিকে দিয়ে জুতার ফিতা বাঁধালেন যে নারী!
- লাইভে সঞ্চালিকা বলে ফেললেন ‘সেক্স’!
- ইংলিশ তারকা ওয়েন রুনি গ্রেফতার
- বিবাহবার্ষিকীতে দারুণ উপহার দিলেন সাকিব
- সিলেট পর্ব থেকেই জিং বেল!
- বিপিএল কমিটিকে যে প্রস্তাব দিতে চান নাফিসা কামাল
- ডুফা কাপে চ্যাম্পিয়ন বনশ্রী অ্যাভেঞ্জার্স
- আউট, অর নট-আউট!
- জয়ের ধারায় ফিরল রিয়াল মাদ্রিদ
- প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে বাংলাদেশের জয়
- ‘২০ বছর’ খেলতে চান মাশরাফি
- ২০৮ করেও অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেলো না ভারত
- বিপিএলে খেলতে পারবেন ভারতীয় ক্রিকেটাররা
