নুসরাতের হত্যাকারীর ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
প্রকাশিত: ১১ এপ্রিল ২০১৯
ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির গায়ে আগুন ঢেলে হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ফেনীর শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন অব ফেনী (ডুসাফ)।
বৃহস্পতিবার বেলা সোয়া ১২টায় রাজু ভাস্কর্যের পাদদেশে নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগের মাধ্যমে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে খুনিদের ফাঁসির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে সাদ বিন কাদের সাদী বলেন, যারা খুনি অধ্যক্ষের পক্ষে রাস্তায় নেমেছে তাদের একেকজন একবিংশ শতাব্দীর জানোয়ার। আমরা তাদের শাস্তি দাবি করছি। শুধু নুসরাত নয়, এমন ঘটনা যাতে অন্য কারো সাথেও না ঘটে।
তিনি বলেন, ফেনীকে আগুনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে। আমরা এ ঘটনার বিচার চাই। যদি এমন লোমহর্ষক ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি না হয়, তবে ডুসাফের পক্ষ থেকে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আমরা আবার আন্দোলনে যাবো।
ফয়েজ উল্লাহ বলেন, এমন নৃশংস ঘটনা আমাদের হতবিহ্বল করেছে। আমি সেই মাদ্রাসা অধ্যক্ষের ফাঁসি দাবি করছি। একই সঙ্গে তার সহযোগীদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে আশা করছি।
মানববন্ধনে সংহতি জানিয়ে ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম খান বলেন, এর আগে ফেনীতে একটি ছেলেকে পুড়িয়ে মারা হয়েছিল। এখন নুসরাতকে পুড়িয়ে মারা হলো। এ ধরনের ঘটনা বারবার ঘটছে। আমি চাই এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
মানববন্ধন শেষে শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। মিছিলটি অপরাজেয় বাংলার পাদদেশে গিয়ে শেষ হয়।
মানববন্ধনে ডুসাফ’র শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সেখানে বক্তব্য রাখেন ডুসাফ’র সাবেক সভাপতি ফোরকান মাহমুদ, বর্তমান সভাপতি ও ডাকসুর স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের সাদী, সাধারন সম্পাদক ফখরুল ইসলাম শামীম, ফেনীর শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ফয়েজ উল্লাহ, ঢাবির মাস্টার্সের শিক্ষার্থী মুনির হোসাইন প্রমুখ।
- মেয়রের অনুদান পেল আটলান্টিক সিটির কমিউনিটি সংগঠ
- ‘লেখকের অঙ্গন’র গ্রন্থালোচনা অনুষ্ঠিত
- বরিশাল বিভাগীয় সোসাইটি ইউএসএ’র নতুন কমিটি
- প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে কর্মিসভা অনুষ্ঠিত
- বিসমিল্লাহ্ পোল্ট্রীতে হালাল লাইভ গোট বিক্রী শুরু
- নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের বারবিকিউ ও কমিউনিটি সম্মিলন
- ভারতের ওপর যুক্তরাষ্ট্রের ১০০ শতাংশ শুল্ক আরোপ
- যুক্তরাষ্ট্র ইউরোপীয় সখ্যতা হুমকির মুখে
- প্রধানমন্ত্রীর সফরে বিএনপির ব্যস্ততা
- যুদ্ধের ধাক্কা সামলাতে সুদের হার বাড়ালো যুক্তরাষ্ট্র
- কাদের সহ ৭ নেতার মৃত্যুদণ্ডের প্রতিবাদে বিক্ষোভ
- ২০ লাখ ডলারে বিক্রি ট্রাম্পের জন্মভিটা
- ফিকে হয়ে আসছে ট্রাম্পের দলের বিজয়
- আ’লীগ নেতাদের নিয়ে হাসিনার বৈঠকে আপত্তি দিল্লীর
- সেলিম-আলী পরিষদের ওজন পার্ক নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- গোল্ডেন এইজ প্রেজেন্টস সোনু নিগমের কনসার্ট
- ইরানের স্কুলে হামলায় যুক্তরাষ্ট্র জড়িত ও যুদ্ধাপরাধের সামিল
- ট্রাম্প চাইলেন অঙ্গরাজ্য বানাতে
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুখবর
- তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিক্ষোভ
- আজকাল ৯৪০
- ইজরাইলকে ৪০ হাজার বিধ্বংসী বোমা দিচ্ছেন ট্রাম্প
- জাতিসংঘে তারেকের ৯৬ ঘন্টার সফর
- `বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে জড়ানো নারীরা অশুভ`
- পশ্চিমা সম্প্রসারণবাদই ইউক্রেন সংকটের মূল: রুশ পররাষ্ট্রমন্ত্রী
- সাত মাসে ৪০০ ধর্ষণ, শিশুদের বিরুদ্ধে সহিংসতার ঘটনা ৬০৬
- মন্ত্রিসভায় পাস হলেও গেজেট হচ্ছে না পে-স্কেলের
- র্যাব বিলুপ্ত, যাত্রা শুরু এসআরবির
- মধ্যবর্তী নির্বাচনের আগে ‘দুর্বল’ ট্রাম্প
- জ্বালানিসংকট সমাধানে কয়লা উত্তোলনে জোর
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- শেখ রাসেলের একটি প্রিয় খেলা
- ঢাকার ২৩ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার
- বিকাশের কাছে জিম্মি এজেন্টরা
- আবার ক্ষমতায় আসছে আওয়ামী লীগ: ইআইইউ
- ‘নগদ’কে অনুসরণ করে এগুচ্ছে বিকাশ!
- জাতিসংঘে অভিবাসন নিয়ে প্রধানমন্ত্রীর প্রস্তাবনা গৃহীত
- ৫০ হাজার আসনের ‘শেখ হাসিনা’ ক্রিকেট স্টেডিয়াম হচ্ছে পূর্বাচলে
- শেষ ঠিকানা আজিমপুর কবরস্থান
- শেখ হাসিনার হাতটি ধরে পথের শিশু যাবে ঘরে
- জাতীয় চেতনার স্মারক ‘দোয়েল চত্বর’
- ভেনামি চিংড়ি চাষে প্রতিমন্ত্রীর আশ্বাস
- সরকার যথাসময়ে পদক্ষেপ নেওয়ায় কোভিডের ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে: প্
- বেসরকারি মেডিকেল কলেজের দিকে মনোযোগ বাড়ানোর তাগিদ
- প্রচারণার শুরুতেই সহিংসতা অনাকাঙ্ক্ষিত: সিইসি
- আমিরাতের সঙ্গে বাণিজ্য সমঝোতা স্মারক সই
