নির্বাচন নিয়ে রাজনীতিতে অনৈক্য
মাসুদ করিম, ঢাকা থেকে
প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৫
ঐকমত্য কমিশনে সাথে দলগুলোর বৈঠক
অর্ন্তবর্তি সরকার বাংলাদেশে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠার চেষ্টায় এখনও পর্যন্ত সফল হয়নি। প্রধান তিন দণ বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপির মধ্যে নানা বিষয়ে মতভেদ প্রখর। উদ্ভূত পরিস্থিতিতে একটা অনিশ্চয়তা কাজ করছে। অনৈক্যের সুর নির্বাচন সংক্রান্ত অংশীজনের মধ্যে আস্থার অভাবও দেখা যাচ্ছে। প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বারেবারে বলছেন, চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। অনেকে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যে আস্থা রাখতে পারছেন না। নির্বাচন নিয়ে দৃশ্যমান কোনও প্রস্তুতি দেখা না যাওয়ায় হতাশা বাড়ছে। এদিকে, প্রথাগত রাজনীতিতে পরিবর্তনের কথা বললেও নতুন দল এনসিপি শুরুতেই নানা বিতর্কে জড়িয়ে হোঁচট খাচ্ছে। অবৈধপন্থায় অর্থ উপার্জনসহ বিতর্কিত কর্মকান্ডে জড়িত হওয়ায় দু’ একজন নেতার নিরুদ্ধে ব্যবস্থাও নিয়েছে দলটি।
অর্ন্তবর্তি সরকারের কোনও কোনও কার্যক্রমও নির্বাচন নিয়ে অনিশ্চিত পরিস্থিতির সৃষ্টি করেছে। প্রধান উপদেষ্টা দেশের অভ্যন্তরে গণতন্ত্রে উত্তরণের বিশেষ দিকের বদলে দেশের বাইরে বিভিন্ন কর্মকান্ডে যোগ দিতে বেশি ঝুঁকছেন। সর্বশেষ কাতারে আর্থনা সামিটে বাংলাদেশের সরকার প্রধানের যোগদানের বিষয়টি সকলের নজর কেড়েছে। রাষ্ট্রীয় গুরুত্বের বিবেচনায় এই সম্মেলনটিতে সরকার প্রধানের যোগ দেবার মত কোনও বড় সম্মেলন নয়। কাতার বাদে অধ্যাপক ইউনূসই একমাত্র সরকার প্রধান যিনি এই সম্মেলনে যোগ দিয়েছেন। অর্ন্তবর্তি সরকারের মেয়াদ গণতান্ত্রিক সরকারের চেয়ে তুলনামূলক কম হওয়ায় কোনও বিদেশী বিনিয়োগকারী এই সরকারের আমলে বিনিয়োগ করতে আসার কথা নয়। কিছু রুটিন দায়িত্ব ছাড়া বৈদেশিক সম্পর্কে বেশি কিছু করার সুযোগ সীমিত।
সরকার জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে জাতীয় ঐক্য গড়ে তোলতে চায়। কিন্তু অনেক বিষয়েই অনৈক্য। প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতির ক্ষমতায়ন করার সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর ক্ষমতা সংক্রান্ত একাধিক বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছে দলটি। যেমন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী নয়; এমন প্রস্তাবের সঙ্গে কমিশনের সঙ্গে একমত থাকতে পারছে না বলে জানিয়ে দিয়েছে দলটি। সেইসঙ্গে একই ব্যক্তি সরকার প্রধান, দলের প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না; এমন প্রস্তাবেও দ্বিমত আছে দলটির। রবিবার (২০ এপ্রিল) জাতীয় সংসদের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকের বিরতিতে এসব কথা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ।
তিনি বলেন, দুইবারের বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না; বিষয়টি এমনভাবে বাধ্যতামূলক না রেখে উন্মুক্ত রাখতে চায় বিএনপি। তবে, প্রধানমন্ত্রীর বিদ্যমান ক্ষমতা বহাল রেখে রাষ্ট্রপতিকে ক্ষমতায়ন করার সুপারিশে একমত আমরা।
এছাড়া, অর্থবিল, আস্থা বিল, জাতীয় নিরাপত্তা ও সংবিধান সংশি¬ষ্ট বিষয় ছাড়া সংসদ সদস্যরা যেন স্বাধীনভাব নিজেদের মতামত দিতে পারেন, সে ব্যাপারে বিএনপির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমেদ।
বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, একই ব্যক্তি সরকার প্রধান ও দলীয় প্রধান হতে পারবে না– এমন চর্চা আমরা দেখি না। যুক্তরাজ্যেও আমরা দেখি, পার্টি প্রধানই সরকার প্রধান। এটি গণতান্ত্রিক চর্চা। যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন হয় এবং নির্বাচন কমিশনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের প্রচলন করা যায়, তাহলে সেই ভোটে যারা ক্ষমতায় আসবে, মনে করতে হবে জনগণ তাদেরকে সেই ক্ষমতা দিয়েছে।
বিএনপি সংবিধানের পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরে যাওয়ার প্রস্তাব করেছে উলে¬খ করে তিনি বলেন, সেখানে ধর্মনিরপেক্ষ বা বহুত্ববাদ কোনোটাই নেই। তবে কমিশন তাদের প্রস্তাবে স্বাধীনতার ঘোষণাপত্রে থাকা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের কথা যুক্ত করতে বলেছেন। আমরা সেখানে একমত হয়েছি।
এদিকে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে এনসিপি বিভিন্ন কর্মসূচি পালন করছে। তবে বিএনপি বলছে, তারা রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নন। এনসিপি সংস্কার সম্পন্ন করার পর নির্বাচন দাবি করছে। বিএনপি চায় দ্রুত নির্বাচন। এমন নানা বিষয়ে মতভেদ চলছেই। ##
- অফিস ৯টা থেকে ৪টা, ৬টায় মার্কেট বন্ধ: মন্ত্রিসভায় গুচ্ছ সিদ্ধান্ত
- একলাফে ১২ কেজি এলপিজি’র দাম বাড়লো ৩৮৭ টাকা
- ১১৬ টাকার তেল বিক্রি হচ্ছিল ১৬০ টাকায়, ব্যবসায়ীকে শাস্তি
- তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
- আরব দেশগুলোর ওপর ইরান যুদ্ধের খরচ চাপাতে চান ট্রাম্প
- অস্ত্র পরিবহনে ইসরায়েলকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি ফ্রান্স
- গ্ল্যামার জগতকে বিদায় জানিয়ে বিয়ে, প্রশংসায় ভাসছেন লুবাবা
- মিত্রদের ‘সাহস করে’ হরমুজে গিয়ে তেল ‘ছিনিয়ে নিতে’ বললেন ট্রাম্প
- হরমুজ প্রণালি কার্যত স্থবির, আজ পারি দিয়েছে মাত্র ৩টি জাহাজ
- ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের আইন পাস ইসরায়েলি পার্লামেন্টে
- মার্কিন প্রযুক্তি কোম্পানিকে লক্ষ্যবস্তু করার হুমকি ইরানের
- হামসহ ছয় টিকার সংকট
- চাঁদা তোলা নিয়ে যুবদলের দুগ্রুপে সংঘর্ষ, আহত ১০
- স্কুল-কলেজে ৩ দিন অনলাইন ক্লাস, ৩ দিন অফলাইনে
- একা হয়ে পড়ছেন ট্রাম্প, পোস্টে অধৈর্য ও অসহিষ্ণুতা
- এবার যুক্তরাষ্ট্রের জন্য আকাশসীমা বন্ধ করল স্পেন
- লিবিয়ার দালাল কে এই আজিজ
- সত্যি বলতে ইরানের তেল নেওয়াই আমার প্রধান কাজ : ট্রাম্প
- সিএমপি’র সাবেক কমিশনার জলিল মন্ডল গ্রেপ্তার
- কুমিল্লায় হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু
- ইরানে ব্রিটিশ সেনা পাঠানো নিয়ে যে সিদ্ধান্ত জানালেন স্টারমার
- হুহু করে বাড়ছে তাইজুল ইসলামের ফলোয়ার
- ‘জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ মঙ্গলবার’
- আর কত লোক মারা গেলে সড়কমন্ত্রী অস্বস্তি বোধ করবেন
- মার্কিন স্থল সেনাদের জন্য যে ‘নরক’ তৈরি করেছে ইরান
- ইরানে পারমাণবিক হামলা করবে যুক্তরাষ্ট্র
- যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখ লাখ মানুষের সমাগম
- গ্রিস উপকূলে ২২ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু: ২১ বাংলাদেশি উদ্ধার
- আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উদযাপন
- ব্র্রংকস কমিউনিটির উদ্যোগে আলবেনিতে বাংলাদেশ ডে
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৯
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- ইনস্টাগ্রামের ফিচার এখন হোয়াটসঅ্যাপে
- আজকাল ৮৯২
- আজকাল ৮৯১ তম সংখ্যা
- আজকাল ৮৯৪
- আজকাল ৮৯০
- টেলিগ্রামে ১০৮ পর্নোগ্রাফি চ্যানেল শনাক্ত, বন্ধে চিঠি
- হজযাত্রীদের নিবন্ধনের সময় আরও বাড়লো
- সব ভিসাতেই পালন করা যাবে ওমরাহ
- আজকাল ৮৯৫
- আজকের সংখ্যা ৯০৩
- শেখ হাসিনা একজন ছোটখাটো হিটলার: মাহমুদুর রহমান
- বড় জয়ে সিরিজ বাংলাদেশের
- ইতিহাসে সবচেয়ে বেশি ডলারের মালিক হলেন ইলন মাস্ক
- নোয়াখালী ও কুমিল্লা বিভাগের দাবিতে মানববন্ধন
- মার্কিন ভিসা বাতিল ৫১ বাংলাদেশির!
- প্রশাসনকে নিরপেক্ষ করবে যুক্তরাষ্ট্র
শলা-পরামর্শ করতে আসছেন হাস - তারেকের অপচেষ্টা প্রতিহত করবে ভোটাররা
- অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ৩৫ লাখ মামলা প্রত্যাহার
- নির্বাচনী কর্মকর্তাদের সাথে নারায়ণগঞ্জ প্রার্থীদের মতবিনিময় সভা
- গণসংযোগকালে যুবলীগ নেতা হত্যা
- ধর্ম ব্যবসায়ীরা ধোকা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসতে চায়:সালমা ওসমান
- মুখোমুখি বাইডেন-হাসিনা
জিতবে কে? - আমেরিকার ‘ধমকে’ প্রথম কুপোকাত আজম
- বাংলাদেশে বাজেট পেশ
যেসব পন্যের দাম বাড়বে-কমবে - এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’ চলবে রোববারও
- বাংলাদেশের নির্বাচন
বাইডেন-মোদী বৈঠকেই হাসিনার ভাগ্য নির্ধারণ? - সুন্দর আগামীর জন্য আবারও নৌকায় ভোট দিন: সোহেল তাজ
- রাষ্ট্রদূত হাস আসছেন ফাইলে কি থাকছে?
- দেশকে বাঁচাতে নির্বাচনে বিজয়ের কোনো বিকল্প নেই : এইচটি ইমাম
