কলোরাডো সুপ্রিমকোর্টের ঐতিহাসিক রায়
নির্বাচনে অযোগ্য ট্রাম্প
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৩
আজকাল রিপোর্ট -
আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে বড় ধাক্কা খেলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের সমর্থকরা ক্যাপিটল হিলে যে তান্ডব চালিয়েছিলেন, সেটির ফল ভুগতে হলো ট্রাম্পকে। ২০২৪ সালে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যে লড়তে পারবেন না তিনি। মঙ্গলবার কলোরাডো সুপ্রিমকোর্ট এক ঐতিহাসিক রায়ে এই নির্দেশ দিয়েছে।
রায় অনুসারে, আগামী প্রেসিডেন্ট নির্বাচনে কলোরাডো অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন না ট্রাম্প। কলোরাডো সুপ্রিমকোর্টের সাত বিচারকের একটি বেঞ্চ ৪-৩ ভোটে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এই রায় দেন। এ সময় তারা মার্কিন সংবিধানের ‘বিদ্রোহ’ সংক্রান্ত ধারাগুলোর আশ্রয় নেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে সংবিধানের চতুর্দশ সংশোধনীর ধারা-৩ প্রয়োগ করে তাকে পুনরায় প্রেসিডেন্ট নির্বাচনের জন্য অনুপযোগী বলে ঘোষণা করা হলো।
এর আগেও ট্রাম্পকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার আরজি জানিয়ে বিভিন্ন রাজ্যের আদালতে আবেদন করা হয়েছিল; কিন্তু সেসব প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। আগামী এক মাস পর ট্রাম্পের বিরুদ্ধে এ রায় কার্যকর হবে। এই সময়টুকু দেওয়া হয়েছে মূলত ট্রাম্পকে এই রায়ের বিরুদ্ধে আপিলের সুযোগ দেওয়ার জন্য। কলোরাডো সুপ্রিমকোর্টের এই রায় অন্য অঙ্গরাজ্যের জন্য প্রযোজ্য নয়।
কলোরাডো সুপ্রিমকোর্টের এই রায়ের পর এক বিবৃতিতে ট্রাম্পের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণার মুখপাত্র স্টিভেন শেউং এই রায়কে ‘সম্পূর্ণ ত্রুটিপূর্ণ’ বলে অভিহিত করেছেন এবং বিচারকদের সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, যেসব বিচারক এই রায়ের সঙ্গে যুক্ত তারা সবাই ডেমোক্রেটিক গভর্নরদের আমলে নিযুক্ত।
শেউং বলেন, ‘সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের প্রভাবশালী নেতৃত্বের বিপরীতে ক্রমবর্ধমান হারে ভোটাররা তাকে সমর্থন জানানোয় ডেমোক্রেটিক পার্টির নেতারা বিভ্রান্তির মধ্যে আছেন। তারা নিজেরাই বাইডেনের ব্যর্থ শাসনামলের প্রতি বিশ্বাস হারিয়েছে এবং এখন আমেরিকান ভোটাররা যাতে আগামী নভেম্বরে তাকে (বাইডেন) অফিস থেকে বের করে না দেয় তা ঠেকাতে যথাসাধ্য চেষ্টা করছে।’ এ সময় শেউং জানান, ট্রাম্পের আইনজীবীরা দ্রুতই এই রায়ের বিরুদ্ধে আপিল করবে।
এদিকে, কলোরাডো সুপ্রিমকোর্টের রায়ের পর সংবাদ সংস্থা রয়টার্স এক রাজনৈতিক বিশ্লেষণ প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ট্রাম্প কি আরও জ্বলে ওঠার ‘রসদ’ পেলেন! বার্তা সংস্থাটি বলছে, দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রচারাভিযান সর্বশেষ কলোরাডোয় আইনি চ্যালেঞ্জের মুখে পড়ল। কিন্তু এই চ্যালেঞ্জই সম্ভবত রিপাবলিকান এই নেতাকে তাঁর দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে আরও বেশি শক্তির জোগান দেবে।
কলোরাডোর সুপ্রিম কোর্টের অভূতপূর্ব এ সিদ্ধান্ত রক্ষণশীল নেতৃত্বাধীন মার্কিন সুপ্রিম কোর্টে বাতিল হতে পারে। ডেমোক্র্যাট ও রিপাবলিকানÑউভয় প্রধান দলের দাতা এবং রাজনৈতিক বিশ্লেষকেরা বলেছেন, এ রায় ট্রাম্পের রাজনৈতিক ভিত্তিকে বরং পোক্ত করবে। তাঁর সেই যুক্তিতে ইন্ধন জোগাবে, যা তিনি বলে আসছেনÑ তিনি পক্ষপাতমূলক আইনি ব্যবস্থার ভুক্তভোগী।
পর্যবেক্ষকদের মতে, ট্রাম্পের প্রচারাভিযানের জন্য দরকারি তহবিল জোগাড়ে সহায়ক হবে আদালতের রায়, যেমনটা এ বছরের শুরুর দিকে হয়েছিল; যখন সাবেক এ প্রেসিডেন্টকে অভিযুক্ত করা হয়েছিল। অন্যান্য কথিত অপরাধের মধ্যে ২০২০ সালের নির্বাচনকে উল্টে দেওয়ার প্রচেষ্টা চালানোর জন্য অপরাধের অভিযোগও ছিল। অবশ্য সেগুলোর মধ্যে ‘বিদ্রোহ’ ছিল না।
ফ্লোরিডার অ্যাটর্নি ও ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের মূল তহবিল সংগ্রহকারীর একজন জন মরগান। তিনি বলছেন, ট্রাম্প (আদালতের রায়) উদ্যাপন করছেন। মরগান মনে করেন, এ ঘটনা রিপাবলিকানদের ‘তহবিল সংগ্রহের বড় কারণ’ হয়ে উঠতে পারে।
কলোরাডোর আদালতের রায়ের বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্টে আপিল করার কথা জানিয়ে দিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের ৯ বিচারপতির মধ্যে ৬ জনই রক্ষণশীল। এই রক্ষণশীল বিচারপতিদের তিনজন নিয়োগ পেয়েছেন আবার ট্রাম্পের আগের মেয়াদে। অর্থাৎ, ট্রাম্পই তাঁদের নিয়োগ দিয়েছেন। এর ফলে সেখানে রায় ট্রাম্পের অনুকূলে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাম্প্রতিক রয়টার্স-ইপসোসের এক জরিপ বলছে, ২০২৪ এর নির্বাচনের আগে ৭৭ বছর বয়সী ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে সামান্য এগিয়ে আছেন।
অবশ্য ভিন্ন মত আছে কিছু বিশ্লেষকের। তারা বলছেন, কলোরাডোর আদালতের রায় ডেমোক্র্যাটদের অন্যভাবে সাহায্য করতে পারে। স্বাধীন ভোটাররা বরাবরই নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁদের মধ্যে যাঁরা বিশ্বাস করেন যে ট্রাম্প বিদ্রোহে জড়িত, তাঁদের প্রতি ডেমোক্র্যাটরা নতুন করে বিষয়টি ভেবে দেখার আবেদন জানাতে পারেন।
- এত কমছে কেন স্বর্ণের দাম, সামনে কী হবে?
- মালবাহী ট্রেন থেকে নাইকির শতকোটি টাকার জুতা চুরি
- এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী,দুই মাসেও অধরা সমন্বয়ক
- ট্রাম্পের ফোন ও চিঠিকে পাত্তা দিচ্ছেন না কিম
- নৈরাজ্য রোধে ঐক্যের যাত্রা
- বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার, সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি
- টানা সাড়ে ৫২ ঘণ্টা খেলে জিটিএ সিক্স শেষ করলেন ‘আইশোস্পিড’
- মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯
- ঢাকার সরকারি স্কুলে প্রথম শ্রেণির ভর্তি লটারি ১৫ ডিসেম্বর
- সাজেকে আইনশৃঙ্খলা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি
- পোল্যান্ডে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, ন্যাটো কি যুদ্ধে জড়াবে?
- ভারতে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কমেছে ৬৭ হাজার রুপি
- যুক্তরাষ্ট্রে খালেদা জিয়ার নামে সড়ক নামকরণের প্রস্তাব
- মিয়ানমারের জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি
- ২০৩০ সালের মধ্যে ‘ওয়ান র্যাঙ্ক, ওয়ান পেনশন’ পদ্ধতি
- ‘কুখ্যাত রাইকার্স কারাগার’ বন্ধের ঘোষণা মেয়র মামদানির
- চীনফেরত সাংবাদিকদের ফোন জব্দ করল হোয়াইট হাউস
- প্রথমবার ট্রাম্প, পুতিন ও শি এক মঞ্চে
- বাংলাদেশে ব্যাংকগুলো দেউলিয়ার দ্বারপ্রান্তে
- ইউএনডিপি’র সহযোগিতা চাইলেন জহির উদ্দিন স্বপন
- বাংলাদেশ ল’ সোসাইটির বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত
- জহিরুল ইসলাম ও আলাউদ্দিন আহমেদের যুগলবন্দি সন্ধ্যা অনুষ্ঠিত
- নিউইয়র্ক স্টেট বিএনপির উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা
- কনসুলেটে বিপ্লব ও সংহতি দিবস পালন
- বিপুল ভোটে জাতিসংঘে রোহিঙ্গা প্রস্তাব গৃহীত
- নিউইয়র্কে মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালিত
- ব্রঙ্কসে সিম্ফনি মিউজিকের প্রথম বর্ষপূর্তি উদ্যাপন
- নিউইয়র্কে নীলা ড্যান্স একাডেমির ‘নৃত্য অর্পণ’
- খাদ্য সহায়তা হারাতে পারে ৬৩ লাখ আমেরিকান
- যুক্তরাষ্ট্রের বিমান চলাচল স্বাভাবিক হওয়ার আশা
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯২৪
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯৩৮
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’ - আজ পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
