নির্বাচনের আগে পাকিস্তানজুড়ে বিস্ফোরণ, নিশানায় প্রার্থীরা
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২৪
পাকিস্তানে সাধারণ নির্বাচনের বাকি আর মাত্র পাঁচদিন। তার আগেই দেশটিতে জায়গায় জায়গায় বোমা বিস্ফোরণ ও গুলির ঘটনা ঘটেছে। এসব হামলার প্রধান লক্ষ্য ছিল নির্বাচন কমিশন ও প্রার্থীরা। বিস্ফোরণগুলোতে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন আহত হয়েছেন।
পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, শুক্রবার (২ ফেব্রুয়ারি) বালোচিস্তানের বিভিন্ন শহরে হাতবোমা বিস্ফোরণে পিপিপি কর্মীসহ অন্তত ছয়জন আহত হয়েছেন। বোমা বিস্ফোরিত হয়েছে করাচির প্রাদেশিক নির্বাচন কমিশন (পিইসি) কার্যালয়ের কাছেও।
এদিন বালোচিস্তানের কালাত শহরের মুঘলসরাই এলাকায় অজ্ঞাত একজন মোটরসাইকেল আরোহী পিপিপির নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করে। সেটি বিস্ফোরিত হলে তিনজন পিপিপি কর্মী আহত হন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার কোয়েটার পূর্ব বাইপাস এলাকায় চার ঘণ্টার ব্যবধানে দুটি বিস্ফোরণ ঘটেছে।
অজ্ঞাত হামলাকারীরা একটি হাতবোমা নিক্ষেপ করলে প্রথম বিস্ফোরণটি ঘটে। বোমাটি একজন প্রার্থীর নির্বাচনী কার্যালয় লক্ষ্য করে ছোড়া হয়েছিল। এতে চারজন আহত হন।
প্রথম ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরেই ঘটে দ্বিতীয় বিস্ফোরণ। তবে সেখানে কেউ হতাহত হননি।
এছাড়া, খারান এলাকায় দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। বিস্ফোরকগুলো একজন রিটার্নিং কর্মকর্তা এবং বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রার্থী মীর এজাজ সানজরানির কার্যালয়ের কাছে স্থাপন করা হয়েছিল।
সিনেট চেয়ারম্যান সাদিক সানজরানির ছোট ভাই হলেন মীর এজাজ সানজরানি। এবারের নির্বাচনে তিনি চাগাই-কাম-নুশকি-কাম-খারান-কাম-ওয়াশুক থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পঞ্জগুরে হাতবোমা নিক্ষেপ করা হয়েছে ন্যাশনাল পার্টির প্রাদেশিক সভাপতি রেহমত সালেহের বাসভবনে। বিস্ফোরণে বাড়িটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
অজ্ঞাত লোকেরা গোয়াদরের জেওয়ানি শহরের একটি উচ্চ বিদ্যালয়েও গ্রেনেড নিক্ষেপ করেছে। গ্রেনেডটি স্কুলের ছাদে বিস্ফোরিত হয়। তবে কেউ হতাহত হননি।
কেচ জেলায় পিপিপি প্রার্থী মীর আব্দুল রউফ রিন্দের বাড়িতে গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। হামলার সময় তিনি বাড়িতেই ছিলেন। তবে বিস্ফোরণে কারও কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
শুক্রবার কেচ জেলার মান্দ এলাকায় স্বতন্ত্র প্রার্থী মীর ফিদা হাকিম রিন্দের গাড়িবহরে হামলা চালিয়েছে অস্ত্রধারীরা। তার গাড়িতে অন্তত তিনটি গুলি লাগে। তবে আরোহীরা অক্ষত রয়েছেন।
এদিন হামলা চালানো হয়েছে করাচির প্রাদেশিক নির্বাচন কমিশন কার্যালয়েও। রাতে পিইসি কার্যালয়ের বাইরে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।
কর্র্মকর্তারা জানিয়েছেন, অজ্ঞাত দুর্বৃত্তরা একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক ভরে কমিশনের পার্কিং এলাকায় রেখে গিয়েছিল। একজন পরিচ্ছন্নকর্মী ব্যাগটি তুলে একটু দূরে নিয়ে ছুড়ে ফেলেন। আঘাতের ফলে ব্যাগে থাকা বোমার ফিউজ বিস্ফোরিত হয়। তবে টাইম ডিভাইস সক্রিয় না থাকায় বিস্ফোরক পদার্থগুলো বিস্ফোরিত হয়নি।
- ইলহান ওমরের বাসায় ফেডারেল এজেন্টদের অভিযান
- ট্রাম্পকে নির্বাচনে ২৭৬ মিলিয়ন ডলার দিলেন ইলন মাস্ক
- বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে বিতর্কের আয়োজন
- আবাস’র নবনির্বাচিত কমিটি ঘোষণা
- নিউইয়র্কে বিডিএফএনএ’র সম্বর্ধনা ও মতবিনিময়
- হুইপ জি কে গউছকে নিউইয়র্কে সংবর্ধনা
- ‘কুনু-ফিরোজ’ প্যানেলকে ঢাকাবাসী’র সমর্থন
- সোসাইটিতে স্বতন্ত্র প্রার্থী রাব্বি সৈয়দের ইশতেহার
- নিউইয়র্কে আইস পুলিশ নিষিদ্ধ করুন
- ৯ মাসে সিটিতে মুসলিমবিদ্বেষী ৩২ হামলা
- অবৈধদের বহিষ্কারে বিমানের পরিবর্তে জাহাজ
- ২৪ অক্টোবর জামাইকা মসজিদের ফান্ডরেইজিং ডিনার
- বাংলাদেশের অর্থনীতিতে অশনি সংকেত
- প্রধানমন্ত্রী মোদীর চ্যালেঞ্জান কে এই নেহা বোরা
- গোল্ডেনএজ হোম কেয়ারও সাইবার লায়নের উদ্যোগে টিকাদান কর্মসূচী
- ওয়াশিংটনে ইউনূস,ওয়াকার ও মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক!
- কুনু-ফিরোজ প্যানেলের ইশতেহার প্রকাশ
- ব্রঙ্কসে সেলিম-আলী পরিষদের নির্বাচিত সভা
- বড় ভাইয়ের মৃত্যু শোক কাটার আগেই ছোট ভাইয়ের মৃত্যু
- গভর্নর নির্বাচনে জরিপে এগিয়ে হোকুল
- তারেক রহমানের নির্দেশে ড.ইউনূসের বিশেষ নিরাপত্তা
- কুনুর ভরসা বিয়ানীবাজারেঃপাশা সেলিমের হাতে
- সিনেটের যে ৮টি আসনে উদ্বিগ্ন ট্রাম্প
- আজকের সংখ্যা আজকাল ৯৪৪
- ড.ইউনূসকে হয়রানি ও হেনস্তায় তীব্র ক্ষোভ সাবেক ১২ উপদেষ্টার
- ইরানে ফের হামলার ছক?
- ইরান নিয়ে সম্ভবত আমরা বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
- তেলের দাম বাড়াতে হুতিরা হামলা চালাচ্ছে: ট্রাম্প
- সৌদির রাষ্ট্রীয় তেল কোম্পানিতে হুথিদের হামলা
- কেন হুথিদের হামলা ঠেকাতে পারছে না সৌদি?
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯৩২
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩৮
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মালিতে অতর্কিত হামলায় ওয়াগনারের ৫০ সৈন্য নিহত
- তালিকা বানাবে পাঁচ প্রতিষ্ঠান ঢাকা অফিস
- খিজির হায়াৎ হত্যার পরিকল্পনাকারী ২ জঙ্গি রিমান্ডে
- ৫ কোম্পানির বোতলজাত পানি মানহীন
- মসজিদ ভাঙা নিয়ে চীনে বিক্ষোভ চলছে
- ইসরায়েলের হামলায় ১৯০০ ফিলিস্তিনি নিহত
- দণ্ডপ্রাপ্তকে নির্বাচনের সুযোগ দিলে সংবিধান লঙ্ঘন হবে
- হাওলাদার-নাসিরের আবেদন কার্যতালিকা থেকে বাদ
- আবার ধেয়ে আসছে কানাডার ধোঁয়া
- স্প্র্যাটলি দ্বীপপুঞ্জে মার্কিন জাহাজ ‘অনুপ্রবেশের’ দাবি চীনের
- শ্রীনগরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু
- রানির শেষকৃত্যে যে তিন দেশকে আমন্ত্রণ জানায়নি ব্রিটেন
- নাইকো দুর্নীতি মামলায় খালেদার হাজিরা সোমবার
- শীতে জবুথবু পুরো ভারত
- যুক্তরাজ্যের শরণার্থী হোটেলের বাইরে সহিংস বিক্ষোভ, গ্রেফতার ১৫
