নির্বাচনী মাঠেও ব্যর্থ নারায়ণগঞ্জ বিএনপি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০১৮
দীর্ঘ প্রায় ১০ বছর ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। আর এই ক্ষমতার বাইরে থাকাবস্থায় নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন। দলীয় আন্দোলন সংগ্রামসহ কোন কর্মসূচিতেই নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদেরকে জাগানো সম্ভব হয়নি। সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের তেমন কোন ভূমিকা রাখতে দেখা যায়নি। শুধুমাত্র মনোনীত প্রার্থীদেরকেই মাঝে মাঝে সংশ্লিষ্ট এলাকায় দেখা মিলেছে। তাদের ছাড়া অন্য কোন নেতাকর্মীদেরকে তেমন কোন ভূমিকা রাখতে দেখা যায়নি। এমনকি শীর্ষ পদে থাকা নেতারাও নিস্ক্রীয় ভূমিকা পালন করেছেন।
সূত্র বলছে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই টানা দুই মেয়াদ ধরে ক্ষমতার বাইরে রয়েছে বিএনপি। ২০০৮ সালের নির্বাচনের পরাজয়ের মধ্য দিয়ে প্রথম দফা এরপর ২০১৪ সালের দশম জতীয় সংসদ নির্বাচন বর্জনের মধ্য দিয়ে দ্বিতীয় দফায় ক্ষমতার বাইরে থেকে যায় বিএনপি। এই দুই দফা ক্ষমতায় বাইরে থেকে নারায়ণগঞ্জ বিএনপি দিন দিন একটি নিস্ক্রিয় সংগঠনে পরিণত হয়। দলীয় কোন আন্দোলন সংগ্রামে রাজপথে কর্মসূচি পালন করা তো দূরের কথা এমনকি রাজপথের ধারে কাছেও ঘেঁষতে পারেননি তারা।
ক্ষমতার হারানোর প্রথমদিকে কিছু সময়ের জন্য রাজপথে নেতাকর্মীদের দেখা মিললেও ২০১৭ সালের ১৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষণা হওয়ার পর থেকে পুলিশের ভয়ে রাজপথ থেকে হারিয়ে যান নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর একের পর এক হামলা মামলায় নেতাকর্মীরা হয়ে পড়েন ঘরছাড়া। নেতাকর্মীদেরকে বেশিরভাগ সময় আদালতমুখী থাকতে হয়। গ্রেফতারের ভয়ে শীর্ষ নেতাকর্মীদের থাকতে হয় কর্মসূচির বাইরে। কর্মসূচি পালনকালে তাদের নেতাকর্মীর সংখ্যাও কমে যায়। ফলে তাদের আন্দোলন সংগ্রামও তেমন জোরদার হয়ে উঠে না।
এরই মধ্যে গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদ- দেন আদালত। এই রায়কে ঘিরেও নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা তেমন কোন জোড়ালো আন্দোলন গড়ে তুলতে পারেননি। পরবর্তীতে গত ৩০ অক্টোবর সেই সাঁজা বেড়ে ১০ বছর হওয়াতে নারায়ণগঞ্জ বিএনপির আন্দোলন জমেনি। শুধুমাত্র নামকাওয়াস্তেই কর্মসূচি পালন করে গেছেন। তাদের দলীয় প্রধান মাসের পর মাস কারাভোগ করলেও আন্দোলন সংগ্রামে নিস্ক্রীয়ই থেকে যান নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা।
একই সাথে গত ১০ অক্টোবর বুধবার ২১ আগস্ট চালানো গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের মৃত্যুদ- দেন আদালত। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, হারিছ চৌধুরী, সাবেক সাংসদ কায়কোবাদসহ ১৯ জনের যাবজ্জীবন দেওয়া হয়। এই রায়কে ঘিরে নেয়া কর্মসূচিগুলোতেও ফ্লপ মেরেছেন নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা। তারা শুধুমাত্র মুখে আর সামাজিক যোগাযোগ মাধ্যমেই আন্দোলন করে যান। বাস্তবে এর কোন প্রতিফলন দেখা যায়নি।
এরকম পরিস্থিতি চলাকালিন অবস্থায়ই ঘনিয়ে আসে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করলেও এবারের নির্বাচনকে বিএনপি আন্দোলনের অংশ হিসেবেই অংশগ্রহণ করে। তারই ধারাবাহিকতায় বিএনপি থেকে মনোনয়ন দেয়া হয় নরায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জেলা বিএনপির সহ সভাপতি আজহারুল ইসলাম মান্নান। এছাড়া নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট থেকে জমিয়ত উলামা নেতা মনির হোসাইন কাসেমী এবং নারায়ণগঞ্জ-৫ আসনে নাগরিক ঐক্যের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য এস এম আকরাম।
এসকল মনোনীত প্রার্থীরা দলীয় প্রতিক পাওয়ার পর থেকেই সংসদীয় এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে এই প্রচার প্রচারণায় তারা সবসময় বর্তমান ক্ষমতাসীন দল আওয়ামীলীগের মনোনীত প্রার্থীদের চেয়ে পিছিয়ে রয়েছেন। এই নির্বাচনকে ঘিরেও নারায়ণগঞ্জ বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা জেগে উঠতে পারেননি। শুধুমাত্র প্রার্থীদেরকেই সংসদীয় এলাকায় মাঝে মধ্যে দেখা গেছে। তাদের সাথে জেলা ও মহানগর বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাকর্মীদের তেমন একটা দেখা যায়নি। যদিও তাদের অভিযোগ, তাদের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে।
তবে তৃণমূল পর্যায়ের মতে, সদিচ্ছা থাকলে মামলাকে উপেক্ষা করেও প্রার্থীদের পক্ষে নির্বাচনী মাঠে নামা যেত। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণমানুষের কাছে পৌছাতে পারলে অবশ্যই সাড়া পাওয়া যেত। আর সাধারণ মানুষের মাঝে সাড়া জাগাতে পারলে এই শক্তির মাঝে অন্য কোন শক্তি ঠিকে থাকতো পারতো না। কিন্তু নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের দ্বারা সেটা সম্ভব হয়নি। ফলে এটা আমাদের জন্য একটা ব্যর্থতাই বলা চলে
- ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজির সিলিন্ডার
- চাঁদাবাজদের তালিকায় বিএনপির নেতাকর্মীদের আধিপত্য
- রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে ভাঙচুর, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
- ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ২১৫৮ জন, মৃত্যু ৬
- মার্কিন হামলার উপযুক্ত জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ ইরান: আরাগচি
- হাফপ্যান্ট পরায় অ্যাথলেট স্নিগ্ধকে মেট্রোস্টেশনে হেনস্তা
- জুলাই-আগস্টে ৮৬২৬ কোটি টাকার বিদেশি ঋণ পরিশোধ
- ঢাকায় কবরের সংকট
- মনে হয় দেশে কোনো সরকার নেই বা সরকার আছে দখলবাজদের পক্ষে: হাসনাত
- সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর, মামলার মূল আসামি গেপ্তার
- কোনো ‘প্ল্যান’ ছাড়াই যা করেন জয়া আহসান
- ক্ষমতা যত কমছে, ততই বিপজ্জনক হচ্ছেন ট্রাম্প
- এবার মোহাম্মদপুরে শতাধিক মানুষ নিয়ে জমি দখল
- ফিলিস্তিনের শাসন ফিলিস্তিনিদের হাতেই থাকবে: চীন
- যুদ্ধ বন্ধে ইরানের সাত দিনের রোডম্যাপ প্রত্যাখ্যান করলেন ট্রাম্প
- যুদ্ধাপরাধীদের জায়গা আদালতে, জাতিসংঘের মঞ্চে নয়: এরদোয়ান
- ভুলে ছবি প্রকাশ, দেখা গেল গাজার ব্যাপক ধ্বংসযজ্ঞ
- যুক্তরাষ্ট্রে অবস্থানকারী বিদেশিদের জন্য জরুরি নির্দেশনা
- যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই শামা ওবায়েদকে হেনস্তার চেষ্টা
- টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি ও পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা
- তারেক রহমানের সাক্ষাৎ অনুষ্ঠানে বিশৃঙ্খলা
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
