নির্বাচনী প্রচারণায় ট্রাম্পের মন্তব্য নিয়ে বিতর্কের ঝড়
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি নাৎসি নন, বরং তিনি এর বিপরীত। মূলত গত রোববার ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত তার নির্বাচনী সমাবেশকে ১৯৩৯ সালের একটি নাৎসিপন্থি সমাবেশের সঙ্গে তুলনা করার প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন রিপাবলিকান নেতা।
সোমবার (২৮ অক্টোবর) জর্জিয়ার সমাবেশে ট্রাম্প অভিযোগ করেন, তার সমর্থকদের নাৎসি বলে অভিহিত করছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। যদিও হ্যারিস বাস্তবে এমন কোনো বক্তব্য দেননি। ট্রাম্প বলেন, কমলা হ্যারিসের নতুন লাইন হলো, যে তাকে ভোট দেবে না, সে নাৎসি।
গত সপ্তাহে হ্যারিস দ্য আটলান্টিক পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় বলেছিলেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট।
ওই প্রতিবেদনে দাবি করা হয়, ক্ষমতায় থাকার সময় ট্রাম্প অ্যাডলফ হিটলারের প্রতি নাৎসি জেনারেলদের আনুগত্যের প্রশংসা করেছিলেন। প্রতিবেদনটিকে সমর্থন করেন সাবেক মেরিন জেনারেল জন কেলি, যিনি ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত ট্রাম্পের চিফ অব স্টাফ ছিলেন। কেলি নিউইয়র্ক টাইমসকে বলেন, ট্রাম্পের আচরণ নাৎসিদের সংজ্ঞার মধ্যে পড়ে।
এই প্রতিবেদনের প্রতিক্রিয়া জানাতে গিয়ে কমলা হ্যারিস বলেন, তিনি মনে করেন, ট্রাম্প একজন ফ্যাসিস্ট এবং যারা তাকে ভালো জানেন, তাদের এই বিষয়ে বিশ্বাস করা উচিত।
সাম্প্রতিক দিনগুলিতে ডেমোক্র্যাটদের প্রচারণায়ও আটলান্টিকের প্রতিবেদন এবং কেলির মন্তব্য ব্যবহার করা হয়েছে।
সোমবার রাতে জর্জিয়ার সমাবেশে ট্রাম্প ওইসব মন্তব্যেরই প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, আমার বাবা আমাকে কখনো ‘নাৎসি’ বা ‘হিটলার’ শব্দ ব্যবহার না করার পরামর্শ দিয়েছিলেন। তিনি সবসময় বলতেন, ‘কখনো নাৎসি বলো না। কখনো ওই শব্দটি ব্যবহার করো না।’
ডেমোক্র্যাটদের নিয়ে মন্তব্য করতে গিয়ে সাবেক প্রেসিডেন্ট বলেন, তারা সেই শব্দগুলো ব্যবহার করে— সত্যি, এই দুটোই। প্রথমে ‘হিটলার’, পরে ‘নাৎসি’। আমি নাৎসি নই। আমি নাৎসির বিপরীত।
এসময় হ্যারিসের ‘ফ্যাসিস্ট’ মন্তব্যেরও জবাব দেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিদ্বন্দ্বীকে আক্রমণ করে রিপাবলিকান নেতা বলেন, তিনি ফ্যাসিস্ট, ঠিক আছে? তিনি একজন ফ্যাসিস্ট।
পরবর্তীতে ট্রাম্পের করা এই মন্তব্যের জবাব দিয়েছেন কমলা হ্যারিসও। তিনি বলেছেন, এটি নতুন কিছু নয়। ট্রাম্প বরাবরই এমন উসকানিমূলক ভাষা ব্যবহার করেন।
যুক্তরাষ্ট্রে সপ্তাহখানেক পরেই অনুষ্ঠিত হবে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে উভয় পক্ষের মধ্যে চলমান রাজনৈতিক বিতর্ক উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করেছে।
সূত্র: সিএনএন
- মধ্যবর্তী নির্বাচন: তিন আসনের পরাজয়ে সংখ্যাগরিষ্ঠতা হারাবে ট্রাম্
- ১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
- মার্কিন হামলা ঠেকাতে নারীদের অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে ইরান
- যুক্তরাজ্যে নৌকায় আসা প্রায় সব নারীই ধর্ষণের শিকার: শাবানা মাহমুদ
- সৌদি আরবে সেনা মোতায়েন করছে তুরস্ক ও পাকিস্তান
- যুক্তরাষ্ট্রে বিমানবন্দরের দুই লাগেজ কর্মী গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের চাপে পিছু হটল চীনের ‘বাণিজ্যিক সুপারঅস্ত্র’?
- অটোরিকশা বন্ধ হলে ঢাকা অবরুদ্ধ করার হুঁশিয়ারি
- যুক্তরাজ্যে চরম আইনি ঝুঁকিতে বাংলাদেশি শিক্ষার্থী ও কর্মীরা
- এলপিজির দাম বাড়ল, ভোক্তার পকেট কাটছে আরও বেশি
- জন্মনিবন্ধনে আজন্ম ভোগান্তি
- হঠাৎ ৩০ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, জানে না বাংলাদেশ ব্যাংক
- অটোরিকশায় রক্তাক্ত মহাসড়ক
- যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে এই যুদ্ধ থামাতে পারবে না: আরাগচি
- বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
- তাঁতীবাজার থেকে ‘পালিয়েছিলেন’ পিচ্চি রাজা, দুই পুলিশ গ্রেপ্তার
- ১০ এয়ারবাস কিনতে ৭ অক্টোবর চুক্তি
- বাংলাদেশে আঞ্চলিক অফিস খোলার প্রস্তাবে ইতিবাচক মেটা: শামা ওবায়েদ
- এবার লালনের মাজারে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা
- চতুর্থ মাসের কেমোথেরাপি চলছে, লাইভে আরও যা জানালেন তানিয়া বৃষ্টি
- আমার বুদ্ধি সবচেয়ে বেশি: ট্রাম্প
- ট্রাম্পের সঙ্গে ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিয়ে নিবন্ধনে আসছে বড় পরিবর্তন
- শেখ হাসিনাকে হস্তান্তরের প্রশ্নে বিশদ ব্যাখা দিলেন ত্রিবেদী
- ইরান ইস্যুতে ট্রাম্পের ভূমিকায় অসন্তুস্ট মার্কিনিরা
- ইরান-ইয়েমেন পরিস্থিতি নিয়ে ট্রাম্পের শীর্ষ কর্মকর্তাদের গোপন বৈঠক
- সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান
- ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৬০৮
- ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’
- টাইমস স্কয়ারে ১০ ও ১১ অক্টোবর মহালয়া ও দুর্গোৎসব
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- আজকাল ৯৩২
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- অবৈধদের সন্তানরা নাগরিকত্ব পাবে না
- আমি আমার ৩টি টার্গেট ঠিক করে নিয়েছে : এসপি হারুন
- নতুন ইমিগ্র্যান্ট ঠেকাতে সিনেটে বিল পাস
- নির্বাচনী প্রচারণায় ধানের শীষের পাশে নেই বিএনপি
- রোববার থেকে স্টুডেন্ট লোন মওকুফ কার্যক্রম শুরু
- যুক্তরাষ্ট্রের প্রাথমিক নিষেধাজ্ঞা তালিকায় ১১ বাংলাদেশির নাম
- কাল ঘড়ির কাঁটা পিছিয়ে দিন
- যুক্তরাষ্ট্রজুড়ে রাতভর ফ্লাইট উড্ডয়ন বন্ধ
- ছড়িয়ে পড়েছে বিষাক্ত গ্যাস
- ডিপোর্টেশন আতংকে বাংলাদেশি শিক্ষার্থীরা
- ট্রাম্প-বাইডেন দু’জনই বুড়ো, কাউকে পছন্দ না ভোটারদের
- নাগরিকত্ব পেতে ইন্টারভিউ দিতে হবে না
- অনিশ্চয়তার মুখে ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থী
- ইংরেজিতে দুর্বলদের জন্য দুঃসংবাদ
নাগরিকত্ব পরীক্ষায় পরিবর্তন আসছে - যুক্তরাষ্ট্রে ২৫২ বাড়ি আমলা-পুলিশের
