নিজেদের অন্তঃকোন্দলে নারায়ণগঞ্জ ঐক্যফ্রন্টের পরাজয়
নিউজ ডেস্ক
প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০১৮
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ঐক্যফ্রন্ট নিজেদের অন্তঃকোন্দলের কারণে তেমন কোন সুবিধা করতে পারেনি। ফলে নির্বাচনের আগেই তাদের নৈতিক পরাজয় স্পষ্ট হয়ে ওঠে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিবিদরা।
নির্বাচনের পূর্বে ঐক্যফ্রন্টের সমর্থন পাওয়া না পাওয়ার নিয়ে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত ফ্রন্টের টিকেট বাগিয়ে নেন তুলনামূলক কম জনপ্রিয় নেতারা।
নারায়ণগঞ্জ-১: এবারের একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নারায়ণগঞ্জ-১ আসনে নেতাকর্মীদের আপত্তি থাকা সত্ত্বেও বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামানকে মনোনয়ন দেয়া হয়। ফলে বিএনপির অনেক নেতাকর্মীকেই তার সাথে দেখা যায়নি। যার সূত্র ধরে কাজী মনিরুজ্জামানের পক্ষে সংসদীয় এলাকায় নির্বাচনী প্রচার প্রচারণাও তেমন জমে উঠেনি। প্রায় অনেকটা ফাঁকা মাঠেই বিপক্ষ দলীয় মনোনীত প্রার্থীরা প্রচারণা চালিয়ে গেছেন।
নারায়ণগঞ্জ-২: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপির টিকেট পেয়েছে নজরুল ইসলাম আজাদ। স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তার নির্বাচনী এলাকায় তিনি নেতাকর্মীদের সাথে মনোনয়ন পাওয়ার আগে কোন যোগাযোগ রাখেননি। এবং নির্বাচনী প্রচার প্রচারণায় এলাকার নেতাকর্মীদের সাথে সমন্বয় ঘটাতে ব্যর্থ হয়েছেন নজরুল ইসলাম আজাদ। তারই ধারাবাহিকতায় এবার ভোটের দিনেও সংসদীয় এলাকায় তার দেখা পাওয়া যায়নি। নেতাকর্মীদের সাথেও তার তেমন একটা যোগাযোগ রক্ষা করেনি। ফলে আড়াইহাজার আসনের অনেক কেন্দ্রই বিএনপির কোন নেতাকর্মী ছিল না। অনেকটা খালি মাঠেই গোল দিয়েছেন বিপক্ষের প্রার্থীরা।
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনেও বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত ধানের শীষ প্রতীকের জমিয়ত উলামার প্রার্থী মুফতি মনির হোসাইন কাসেমীকে নিয়েও স্থানীয় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ছিল। তাকে প্রার্থী করার বিষয়টি অনেকেই সহজভাবে মেনে নিতে পারছিলেন না। ফলে মুফতি মনির হোসাইন কাসেমীরও নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠেনি। প্রচারণা চলাকালীন সময়ে সংসদীয় এলাকায় দুই একদিনের বেশি তাকে দেখা যায়নি। একই সাথে বিএনপির নেতাকর্মীরাও তাকে সঙ্গ দেয়নি।
নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন সাবেক সাংসদ অ্যাডভোকেট আবুল কালাম। কিন্তু তাকে পাশকাটিয়ে মনোনয়ন বাগিয়ে নেন জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম।
এ আসনে বিএনপির নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী এস এম আকরাম শুরুর দিকে বেশ জোরালো ভাবেই নির্বাচনী প্রচারণা চালায়। কিন্তু তার এই সক্রিয়তায় সঙ্গ দেয়নি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালামের অনুসারীরা। প্রচারণার প্রথমদিকে কিছুটা সক্রিয়তা দেখালেও মাঝপথে এসে এস এম আকরামকে অনেকটা একাই ছেড়ে দিয়েছেন আবুল কালাম সমর্থিত কর্মী সমর্থকরা।
- চট্টগ্রামে অধ্যাপক ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন
- পৃথিবী থেকে এক আলোকদিন দূরত্ব পার করল ভয়েজার-১
- আলাস্কায় সিনেট নির্বাচনে ডেমোক্র্যাট পেলটোলার জয়
- আল-আকসায় শতাধিক ইসরাইলির অনুপ্রবেশ
- ১ গোলে হেরে সাফের সেমিফাইনাল থেকে বাংলাদেশের বিদায়
- ১৫ বছরে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসী বেড়েছে ১৪১ শতাংশ
- কালো তালিকাভুক্ত প্রতিষ্ঠানের হাতে শতকোটি টাকার কাজ
- একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি, বৈঠক ঘিরে রহস্য-উদ্বেগ
- ‘হামমুক্ত’ দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র
- ৯ দিনে গ্রামীণ ব্যাংকের ৩৭ শাখায় হামলা-আগুন
- আ.লীগের হামলায়, নড়াইলে বিএনপির ২ নেতা নিহত
- জিটিএ সিক্স খেলতে স্ত্রীর সঙ্গে ‘চুক্তি’, এক সপ্তাহ সংসারের কোনো
- পর্ন তারকাকে ঘুষ দেওয়া মামলায় সাজা বাতিল চেয়ে ট্রাম্পের আপিল
- ডিসেম্বরের পর আয়কর রিটার্ন জমায় বাড়তি কর, কত গুনতে হবে?
- রাশিয়ায় ইউক্রেনের দূরপাল্লার হামলা, সমালোচনা যুক্তরাষ্ট্রের
- যুক্তরাষ্ট্রে বড় ব্যাংকগুলোর অনলাইন লেনদেনে বিপর্যয়
- সৌদি আরবের একাংশ দখলে নিয়েছে হুথিরা: টাকার কার্লসন
- জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ
- যুক্তরাষ্ট্র-জাপানের ‘আলু যুদ্ধের’ নতুন মোড়
- বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় দ্বিতীয় ঢাকা
- ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পালটাপালটি হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ
- মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্কে বিভ্রাট
- কারাগারে আর বাঁচতে পারবেন কিনা, শঙ্কায় ইমরান খান
- লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে আ.লীগ-এনসিপি সংঘর্ষ, আহত ৪
- ইরান সংঘাত দীর্ঘস্থায়ী যুদ্ধে রূপ নিতে দেবেন না ট্রাম্প: ভ্যান্স
- সাঈদ খোকনকে ডিবিতে হস্তান্তর
- তুরস্কে মোসাদের দুঃসাহসিক অভিযান,ইরানি জেনারেলকে তুলে নিয়ে হত্যা
- মৃত্যুদণ্ড নিয়ে বদলে গেল মার্কিনিদের অবস্থান, জরিপে চমক
- টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টারগুলো থেকে চিকিৎসকরা বছরে কমিশন পান
- লিটন-হৃদয়ের শতকে দক্ষিণ আফ্রিকায় রেকর্ড সংগ্রহ বাংলাদেশের
- আজকাল ৯২১
- আজকাল ৯৩২
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯২৪
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯৩৮
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৫
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- মন্তব্য প্রতিবেদন
কর্নেল অলির প্রার্থীতা ও কাজি মন্টুর কলাম - ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- আজকাল ৯২৬
- আজকাল ৯২৩
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- মন্তব্য প্রতিবেদন
ম্লান যুক্তরাষ্ট্র বিএনপি : উজ্জীবিত ‘নিষিদ্ধ’
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
