নিউইয়র্ক বইমেলা শুরু আজ
আজকাল রিপোর্ট
প্রকাশিত: ২৫ মে ২০২৪
আজ শুরু হচ্ছে ৩৩তম নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলার। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত চারদিনব্যাপী এই মেলা উদ্বোধন করবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদা।
গতকাল বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত এক মতবিনিময় ও পরিচিতি সভায় এ কথা জানিয়েছেন আয়োজক সংগঠন মুক্তধারা ফাউন্ডেশনের কর্মকর্তারা। সব দিক থেকে এবারের বই মেলা অতীতের সব কিছুকে ছাপিয়ে যাবে বলে তারা মনে করছেন। বইমেলাকে ঘিরে ইতোমধ্যে নিউইয়র্ক অতিথিদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে।
মতবিনিময় সভায় জানানো হয়, জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আয়োজিত এবারের বাংলা বই মেলায় অন্তত ৪০টি প্রকাশনা সংস্থার ১০ হাজার নতুন বই থাকছে। বিভিন্ন দেশ থেকে অসংখ্য পাঠক, লেখক ও শিল্পীদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রকাশনা সংস্থাগুলো আসছে বাংলাদেশ, ভারত ও উত্তর আমেরিকা থেকে।
বইমেলার আহ্বায়ক লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌসের সঞ্চালনায় পরিচিতি সভায় অংশ নেন মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপার্সন ড. নুরুন নবী, কো-চেয়ারপার্সন নিনি ওয়াহিদ, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ সাহা, উপদেষ্টা ফারুক ভূঁইয়া প্রমূখ। উপস্থিত ছিলেন বিভিন্ন স্থান থেকে আগত অতিথিবৃন্দ। তারা তাদের অনুভূতি ব্যক্ত করে বলেন, এবারের বই মেলা বাংলা সাহিত্যে এক অনন্য মাত্রা যোগ করবে এবং সেই সাথে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করবে।
বাংলাদেশ, ভারত ও প্রবাস থেকে উল্লেখযোগ্য আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন পর্বে আলোচক হিসেবে থাকছেন ওয়াশিংটন বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, নিউইয়র্কের কনসাল জেনারেল মো. নাজমুল হুদা, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী, ঢাকা মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারা যাকের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আরেফিন সিদ্দিকী, কথাসাহিত্যিক ফরিদুর রেজা সাগর, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৌমিত্র শেখর দে, প্রবীন সাংবাদিক ও সাপ্তাহিক আজকাল প্রধান সম্পাদক মনজুর আহমদ, বিশ্ব ভারতীর অধ্যাপক ড প্রহ্লাদ রায়, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমদ, লেখক হাসান ফেরদৌস, ফেরদৌস সাজেদীন, আহমদ মাযহার, ছড়াকার লুৎফর রহমান রিটন, কবি সাইফুল্লাহ মহমুদ দুলাল, কলকাতার শুকতারা ও নবকল্লোল সম্পাদক রূপা মজুমদার প্রমূখ।
এবারের বইমেলায় রবীন্দ্র সঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যাসহ অনেকে সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় বইয়ের প্রদর্শনী ছাড়াও থাকছে আলোচনা, সেমিনার, বই পরিচিতি, চলচ্চিত্র প্রদর্শনী, তরুণদের অংশগ্রহণে বিশেষ পর্ব, বিতর্কসহ নানা আয়োজন।
আয়োজকরা জানিয়েছেন এবারই প্রথম বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর যুক্ত হয়েছে নিউইয়র্ক বইমেলায়। থাকছে মুক্তিযুদ্ধের উপর বিশেষ কয়েকটি চলচ্চিত্র। অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্য থেকে সেরা প্রকাশককে পুরস্কৃত করা হবে। দেয়া হবে সাহিত্যে অবদানের জন্য লেখকদের পুরস্কার ও সম্মাননা।
এবারে অংশগ্রহণকারী প্রকাশনা প্রতিষ্ঠানের মধ্যে থাকছে সময়, অনন্যা, নালন্দা, কথা প্রকাশ, বিদ্যা প্রকাশ, মাওলা ব্রাদার্স, মুক্তধারা নিউ ইয়র্ক, স্বদেশ শৈলী, কাশবন, ইত্যাদি, অন্বয়, দেব সাহিত্য কুটির, কাকলী, বিশ্বসাহিত্য কেন্দ্র, গ্রন্থকুটির, বাংলা একাডেমী, বাতিঘরসহ বেশ কিছু প্রতিষ্ঠান।
আমন্ত্রিত শিল্পীদের মধ্যে থাকছেন রেজওয়ানা চৌধুরী বন্যা, অস্ট্রেলিয়া থেকে নিরুপমা রহমান, গবেষক ও কণ্ঠশিল্পী আফজাল হোসেন, অভিনেতা ও পরিচালক আহকাম উল্লাহ, আবৃত্তি শিল্পী লিলি ইসলাম প্রমুখ। এছাড়া যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক থেকে অনেক শিল্পী সংগীত পরিবেশন করবেন।
অংশগ্রহণকারী সহযোগী সংগঠন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকা, অন্য থিয়েটার, টরন্টো, জনকন্ঠে নজরুল নিউ জার্সি, বহ্নিশিখা সঙ্গীত নিকেতন, সঙ্গীত পরিষদ, উদীচী, আড্ডা, বাফা, আনন্দধ্বনি সহ বেশ কিছু সংগঠন।
নিউইয়র্ক বাংলা বইমেলাকে সামনে রেখে প্রতিবছরই একটি স্মারক সংকলন প্রকাশিত হয়। এবারের এই সংকলনে নিউইয়র্ক বাংলা বইমেলার ইতিহাস এবং নানান গুরুত্বপূর্ণ দিক তুলে আনার চেষ্টা করা হয়েছে বলে মতবিনিময় সভায় জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে মুক্তধারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক বিশ্বজিত সাহা বলেন, এ বছরের বইমেলার একটি উল্লেখযোগ্য সংযোজন ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরের সৌজন্য জেনোসাইড ’৭১ এই শীর্ষক একটি চিত্র প্রদর্শনী। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি ডা. সারোয়ার আলী প্রদর্শনীটি উদ্বোধন করতে ইতোমধ্যেই নিউইয়র্কে পৌঁছেছেন। জেনোসাইড এখনো কেন আন্তর্জাতিক স্বীকৃতি পায়নি, এই শীর্ষক একটি সেমিনারও থাকছে অনুষ্ঠানসূচিতে।
- ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮৮ বিলিয়ন ডলার চাইলেন ট্রাম্প
- মুন্সীগঞ্জ বিক্রমপুর অ্যাসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠিত
- বিএনপির জিল্লু ৬ মাস পর ফিরলেন
- শত্রুর বিরুদ্ধে মিন্টুর হুংকার
- ৩০ জুনই নির্বাচনী মহড়ার প্রাথমিক দৃশ্য
- যুক্তরাষ্ট্রের আদালতে আইস’র গ্রেপ্তার সাময়িকভাবে নিষিদ্ধ
- নতুন তারকার জন্ম হয়নি এবারের বিশ্বকাপে
- বঙ্গবন্ধু গোল্ড কাপের পুরস্কার বিতরণ
- নিউইয়র্কে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- অভিবাসী বিতারণে সুপ্রিম কোর্টের রায়ে ট্রাম্পের বিজয়
- প্রধানমন্ত্রীর চীন সফরে ভারত চাপে
- সেই রাজকুমার হারলেন
- বিশেষ একাউন্ট: প্রবাসীরা বিনিয়োগ ফেরত আনতে পারবে
- ডেমোক্র্যাটিক প্রাইমারি
বাংলাদেশি প্রার্থীরা কে কোথায় - রাজনীতিতে কিংমেকার মামদানি!
- সিটিজেনশীপ আবেদন ফি ১৩৩০ ডলার হচ্ছে
- আমাদের ছিলেন একজন শামসুল হক
- আজকাল ৯২৮
- ‘বিশ্বকাপ বিক্রি হয়ে যাচ্ছে’
- নিউইয়র্কে মেয়র মামদানি-সমর্থিত প্রার্থীদের জয়জয়কার
- এবার শ্যামলীতে হাসপাতালের অব্যবস্থাপনায় শিশুর মৃত্যু
- ব্রাজিল-স্কটল্যান্ড মহারণ, নেইমারের অপেক্ষায় কোটি ভক্ত
- একমাত্র পারমাণবিক অস্ত্রই পারে বিশ্বযুদ্ধ ঠেকাতে: রাশিয়া
- সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত
- খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান
- জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
- ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান ও বিউটি পার্লার
- দিল্লি বিমানবন্দরের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’
- অলস ২৩ হাজার কোটির বিনিয়োগ
- ট্রাম্পের ব্যবহারের জন্য নতুন বিলাসবহুল এয়ার ফোর্স ওয়ান
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকের সংখ্যা ৯০৩
- আজকাল ৯০২
- আজকাল ৯০০
- আজকাল ৯০৪
- বেগম রোকেয়া পদক পেলেন ফুটবলার ঋতুপর্ণা
- আজকাল ৯০১
- উস্কানির অভিযোগে ইলিয়াসের আরেক পেজ সরাল মেটা
- গ্রেফতারের আগে খালেদাকে নিয়ে শওকত মাহমুদ
- ফেসবুক অ্যাপে ফের বড় পরিবর্তন
- কাবা শরিফ ও মদিনায় ৩০ দিনে ৭ কোটি ৮৮ লাখ মুসল্লি
- আজকাল ৯২১
- অর্ধশতাব্দী পর ফের চাঁদে মানুষ পাঠানোর প্রস্তুতি নাসার
- আজকাল ৯০৫ তম সংখ্যা
- সিনেটে ইমিগ্র্যান্ট বিরোধী ‘স্টপ সিটিজেনশিপ অ্যাবিউজ’ বিল উত্থাপ
- নির্বাচনের আগে হচ্ছে না বিশ্ব ইজতেমা
- আজকাল ৯০৬ তম সংখ্যা
- এটা আমার নতুন অধ্যায়ের সূচনা, বহিষ্কার হওয়ার পর রুমিন ফারহানা
- আজকাল ৯০৭
- আজকাল ৯০৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
