নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৬
নানা আয়োজনের মধ্যদিয়ে নিউইয়র্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুক্তরাষ্ট্র বিএনপি ও অঙ্গসংগঠনগুলো। এ উপলক্ষ্যে সিটির বিভিন্ন জায়গায় আলাদা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠা থেকে শুরু করে বর্তমান পর্যন্ত বিভিন্ন বিষয়ের পাশাপাশি চলতি মাসে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফরের নান বিষয় আলোচনা হয়।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে গত ১ সেপ্টেম্বর নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র বিএনপি। জাতীয় ও দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এ সময় কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপন করেন নেতাকর্মীরা।
উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় সদস্য ও যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর, বিএনপির কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান ভুঁইয়া মিল্টন, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি শরাফত হোসেন বাবু, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুস সবুর, গোলাম ফারুক শাহীন ও মোশাররফ হোসেন সবুজ, যুবদলের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু সাঈদ আহমদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি অলিউল্লাহ আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদ, নারী নেত্রী নীরা রব্বানী, বিএনপি নেতা দেওয়ান কাউসার, মাকসুদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানের মূল আলোচনায় ছিল আগামী ২১ সেপ্টেম্বর বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমন। তাকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ব্যাপক অংশগ্রহণের প্রস্তুতির কথা জানান নেতারা।
ডাইভারসিটি প্লাজার সমাবেশে আগামী ২১ সেপ্টেম্বর দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক আগমনকে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করা হয়। তার সফরকে ঘিরে নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে বলে জানান নেতারা। ডাইভারসিটি প্লাজায় উপস্থিত নেতা-কর্মীদের আলোচনার বড় অংশজুড়ে ছিল আগামী ২১ সেপ্টেম্বর।
ব্রুকলিনে অনুষ্ঠান :
এদিকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে গত ২ সেপ্টেম্বর ব্রুকলিনের বৈঠক খানা রেস্টুরেন্টেও যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত হন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। মহান মুক্তিযুদ্ধ ও জুলাই আন্দোলনের শহীদদের জন্যও দোয়া করা হয়।
সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের সাবেক পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ডা. মজিবুর রহমান মজুমদার। তিনি তার বক্তব্যে জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তার অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্ব নিয়েও বক্তব্য দেন।
আলোচনা সভা যৌথভাবে সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম আনোয়ার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্রের সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন।
সভায় আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহসভাপতি আলহাজ সোলাইমান ভূঁইয়া, নিয়াজ আহমেদ জুয়েল, সৈয়দ মুরাদুল হাসান রেজা, জাকির এইচ চৌধুরী, সায়েদুল হক, ডা. শামীম দেওয়ান, মাকসুদ চৌধুরী, নাছিম আহমেদ, সৈয়দা মাহমুদা শিরিন, শেখ আলী, এম শহিদুল ইসলাম, ডা. তারেক জামান, নুর আলম, হাবিবুর রহমান হাবিব, শেখ জহির, ফরহাদ হোসেন মৃধা, মোরশেদ আলম ও মোহাম্মদ নুরুজ্জামান লালটুসহ যুক্তরাষ্ট্র বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতারা।
একই সঙ্গে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য সফর ঘিরেও প্রস্তুতি সভা করা হয়।
- গ্রিন কার্ড ও ওয়ার্ক পারমিট ফরমে সেপ্টেম্বর থেকে পরিবর্তন
- অষ্টম শ্রেণি পর্যন্ত নিউইয়র্কের সরকারি স্কুলে এআই ব্যবহার নিষিদ্ধ
- মক্কা জোটে বাংলাদেশের অবস্থান নিয়ে চিন্তিত নয় ইরান: রাষ্ট্রদূত
- নিউইয়র্কে কুমিল্লা সমিতির বনভোজন অনুষ্ঠিত
- প্রবাহের আয়োজনে কবি নজরুল ও মতিউর রহমান মল্লিকের স্মরণসভা
- সেলিম-আলী পরিষদের নির্বাচন পরিচালনা কমিটি গঠন
- শিশুর পাসপোর্ট পেতে বাবা-মা’র নাগরিকত্ব লাগবে
- পরম্পরা মিউজিক একাডেমির বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- সুনামগঞ্জ জেলা বন্ধন সোসাইটির বনভোজন অনুষ্ঠিত
- জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটি’র বারবিকিউ পার্টি
- আটলান্টিক সিটিতে বিএএসজের ব্যাক টু স্কুল কর্মসূচি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ি প্রতিনিধির দায়িত্ব নিলেন আইরিন খান
- কুনু-ফিরোজ পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির সভা
- যুক্তরাষ্ট্র ও ইরান আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে
- লায়ন্স ক্লাবের নতুন কমিটির বর্ণাঢ্য অভিষেক
- নিউইয়র্কে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলামনাই’র বনভোজন অনুষ্ঠিত
- ব্যাংক অব আমেরিকার ভাইস প্রেসিডেন্ট গুলিতে নিহত
- সেলিম-আলী পরিষদের মনোনয়নপত্র সংগ্রহ
- নারায়ণগঞ্জ সোসাইটির বনভোজনে দৃষ্টিকাড়া উপস্থিতি
- মসজিদে হামলায় ৩ জন নিহত
১৭ বছরের কিশোরী হত্যা মামলায় আসামী - মিউজিক্যাল নাইট ৩ অক্টোবর গাইবেন ইমরান, কনা ও ঝিলিক
- ইরান যুদ্ধ স্থগিতে পথ খুঁজছেন ট্রাম্প
- নিউইয়র্ক সাইবার বিজনেস লায়ন্স ক্লাবের স্কুল সামগ্রী বিতরণ
- চেয়ারম্যান ঢাকায়, সেক্রেটারি নির্বাচনে, ভাইস চেয়ারম্যান ভ্রমণে
- প্রেসিডেন্ট পদে ওকাসিওকে মেয়র মামদানীর সর্মথন!
- ট্রাম্প ও তারেকের সাক্ষাৎ শিঘ্রই
- কালো ও সংখ্যালঘুদের স্কলারশীপ বন্ধ করতে হবে
- জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে আবারও ধাক্কা খেলেন ট্রাম্প
- অবৈধ অভিবাসী ধরতে এবার রোবট ডগ কিনছে ট্রাম্প
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- আজকাল ৯১০
- মেটার ঘোষণা: ব্রাউজার ও ডেস্কটপে বন্ধ হচ্ছে মেসেঞ্জার
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১১
- আজকাল ৯১৫
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- আজকাল ৯১২
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- আজকাল ৯২৪
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
