নিউইয়র্কে তুলকালাম
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫
জাতিসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গীরা হেনস্তার শিকার হয়েছেন। সোমবার (২২ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকাল তিনটার দিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরের বাইরে আওয়ামী লীগ সমর্থিত কিছু প্রবাসী তাদের হেনস্তা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে লাঞ্ছিত করে। অন্যদিকে, ডিম নিক্ষেপ ও হেনস্তার সঙ্গে জড়িত থাকার অপরাধে ঘটনার ছয় ঘণ্টা পর জ্যাকসনহাইটস এলাকা থেকে নিউইয়র্ক পুলিশ যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে আটক করে। পরে তাকে মুচলেকায় মুক্তি দেওয়া হয়। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস তাঁর পাঁচজন সফরসঙ্গী নিয়ে এমিরেটসের একটি ফ্লাইটে নিউইয়র্কের স্থানীয় সময় সোমবার বিকাল ৩টা ১১ মিনিটে জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। প্রধান উপদেষ্টা সরকারি প্রটোকল নিয়ে বের হয়ে যান। তাঁর চলে যাওয়ার প্রায় ১ ঘণ্টা পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আ
সরেজমিনে দেখা যায়, টার্মিনাল দিয়ে বের হওয়ার সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং হুমায়ুন কবির পাশাপাশি অবস্থানে হেঁটে পার্কিং স্পটের দিকে যাওয়ার সময় তাদেরকে ‘বাংলাদেশের দুশমন’ বলে স্লোগান দেওয়া হয়। এ দুজনকে অনুসরণ করছিলেন এনসিপির আখতার হোসেন ও ডা. তাসনিম জারা। ‘রাজাকার’, ‘কিলার’ বলে গালাগাল করে তাদের ক্ষণে ক্ষণে থামিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এর মধ্যেই আখতার হোসেনের ওপর দুটি ডিম ছুড়ে মারে বিক্ষোভকারীরা। এ সময় আখতার ‘ইনকিলাব জিন্দাবাদ’ বলে জবাব দেওয়ার চেষ্টা করেন।
এদিকে মির্জা ফখরুল ও আখতার হোসেন গাড়িতে ওঠার পরও রাস্তায় শুয়ে তাদের গাড়ি আটকে দেওয়ার চেষ্টা করেন কয়েকজন বিক্ষোভকারী।
হেনস্তার প্রতিক্রিয়ায় যা বলেছেন আখতার হোসেন ও তাসনিম জারা : জেএফকের ঘটনায় এনসিপির আখতার হোসেন বলেন, ‘হাসিনার গুলির সামনে দাঁড়িয়ে ভয় পাইনি, ভাঙা ডিমে কিছু যায় আসে না।’ পরিকল্পিতভাবে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এ হামলা চালানো হয়েছে বলে তাঁর অভিযোগ। আর ডা. তাসনিম জারা বলেন, ‘এই হামলা দেখিয়ে দিল পরাজিত শক্তির ভয়-হতাশা কতটা গভীর।’
প্রেস সচিবের প্রতিক্রিয়া : প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল ইসলাম হেনস্তার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত আখ্যায়িত করে বলেন, ‘এটি একেবারেই অনাকাঙ্ক্ষিত ঘটনা। বিষয়টি কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। সরকার এ ঘটনায় দুঃখ প্রকাশ করছে।’
বিএনপি মহাসচিবের প্রতিক্রিয়া : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছেন, ‘নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা আবারও প্রমাণ করল, আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য বিন্দুমাত্র অনুশোচনা করে না। আওয়ামী লীগ আজ পর্যন্ত যা করেছে, সবকিছুর বিচার আইনের মাধ্যমে হবে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।’
প্রবাসীদের প্রতিক্রিয়া ও বিতর্ক : বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই বলেছেন, দেশের রাজনৈতিক দ্বন্দ্ব এখন বিদেশের মাটিতেও ছড়িয়ে পড়ছে, দেশের মর্যাদা ক্ষুণ্ন করছে। অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও এনসিপি নেতারা পর্যাপ্ত নিরাপত্তা পাননি। আবার কেউ কেউ সমালোচনা করেছেন যে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস সরকারি প্রটোকল মেনে নিরাপদে চলে গেলেও তাঁর সফরসঙ্গীরা নিরাপত্তাহীন থেকে যান।
ম্যানহাটনে ফের বিক্ষোভ : জেএফকের ঘটনার পর আওয়ামী লীগের প্রবাসী নেতা-কর্মীরা ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলের সামনে বিকাল ৫টার দিকে আবারও বিক্ষোভ দেখায়। এর জবাবে আখতার হোসেনের নেতৃত্বে একদল নেতা-কর্মী হোটেলের নিচে অবস্থান নিয়ে ‘ইনকিলাব জিন্দাবাদ, ওয়ান টু থ্রি ফোর ফ্যাসিজম নো মোর’ স্লোগান দেন। এ সময় ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
