নিউইয়র্কে গায়ে আগুন দেওয়া ব্যক্তির মৃত্যু
নিউজ ডেস্ক
প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪
নিউইয়র্কের যে আদালতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার বিচারকাজ চলছে; সেই আদালতের সামনে শুক্রবার নিজের গায়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন এক ব্যক্তি। ওই ব্যক্তির মৃত্যুর খবর দিয়েছে বিবিসি। তারা জানিয়েছে, শনিবার ভোরে নিউইয়র্ক সিটি পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
মৃত ব্যক্তির নাম ম্যাক্সওয়েল আজারেলো। তার বয়স ৩৭। শুক্রবার দাহ্য তরল পদার্থ ঢেলে নিজের গায়ে আগুন ধরিয়ে দেওয়ার পর গুরুতর দগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি মারা যান।
গায়ে আগুন দেওয়ার আগে ওই ব্যক্তি বাতাসে প্রচারপত্র ছুড়ে ছিলেন। একটি প্রচারপত্র রয়টার্স সাংবাদিকদের নজরে এসেছে। তাতে ‘শয়তান ধনকুবেরদের’ কথা উল্লেখ করা হয়েছে এবং জনগণকে এ ধরনের দুর্নীতি সামনে নিয়ে আসার আহ্বান জানানো হয়েছে। তাতে আলাদা করে অবশ্য ট্রাম্পের নাম উল্লেখ নেই।
ম্যানহাটন আদালতে ট্রাম্পের বিচার শুরুর প্রথম দিনে বিক্ষোভকারী ও ট্রাম্প সমর্থকসহ উৎসুক জনতা ভিড় করেছিল। ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি এ মামলায় বিচারকাজের জন্য ১২ সদস্যের পূর্ণ জুরি বাছাইয়ের পরই এই হতবাক করা ঘটনা ঘটে। তবে এ ঘটনায় আদালতের নিরাপত্তা বিঘ্নিত হয়নি বলে জানান জরুরি কর্মীরা। ঘটনার সময় ট্রাম্প আদালত ভবনে ছিলেন। পরে তিনি সেখান থেকে চলে যান।
আজারেলো গত সপ্তাহে কোনো এক সময়ে তার ফ্লোরিডার বাড়ি থেকে নিউইয়র্কে গিয়েছিলেন। নিউইয়র্ক পুলিশের কাছে তার অতীত অপরাধের রেকর্ড নেই। ফ্লোরিডাতে তার পরিবার জানে না যে তিনি নিউইয়র্কে গেছেন।
নিজের সঙ্গে যৌন সম্পর্কের বিষয়ে মুখ না খুলতে ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের সময় সাবেক পর্ন তারকা স্টর্মি ড্যানিয়েলসকে প্রায় ১ লাখ ৩০ হাজার ডলার ঘুষ দিয়েছিলেন ট্রাম্পের তৎকালীন আইনজীবী মাইকেল কোহেন। ঘুষের এ মামলায় ট্রাম্প দোষী নাকি নির্দোষ-সেটিই আগামী কয়েক সপ্তাহে মূল্যায়ন করে দেখবে ১২ সদস্যের জুরি। আগামী সোমবার প্রাথমিক আইনি যুক্তিতর্ক শুনতে পারেন আদালত।
ট্রাম্পই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট, যিনি ফৌজদারি মামলায় বিচারের মুখোমুখি হয়েছেন। এবারের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের মধ্যেই এ মামলায় ট্রাম্পের বিচার চলবে।
- আটলান্টিক সিটিতে ফ্যাশন শো
- আটলান্টিক সিটিতে জমজমাট ঘুড়ি উৎসব
- ভার্জিনিয়ায় বাইটপোর অ্যাপ্রিসিয়েশন পার্টি
- বার্থ ট্যুরিজম ঠেকাতে ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা
- গ্রেটার নোয়াখালী সোসাইটি মাসিক সভা অনুষ্ঠিত
- ওজন পার্কে চারুকণ্ঠের বাংলা স্কুলের উদ্বোধন
- নিউইয়র্কের ২৫ লাখ পরিবারে বিদ্যুৎ-গ্যাস বিলে ছাড় পাবে
- প্রেসিডেন্ট ট্রাম্পের যে বৈঠকে মেয়র মামদানির বাসভবনে
- অবৈধদের নির্বাসনে পাঠাতে আদালতের আপত্তি
- জ্যাকসন হাইটসে আড্ডা রেষ্টুরেন্টের উদ্বোধন
- মা’দের বিরল সম্মান জানালো কিশোরগঞ্জ এসোসিয়েশন
- ‘সাংবাদিকতার পথ কখনোই মসৃণ নয়’
- সরকারি সহায়তা নিলে গ্রিনকার্ড নয়
- বোয়িংতো কিনলামঃ বিমান কি আসবে!
- নিউইয়র্কে ষষ্ঠ ভাসানী সম্মেলন ভাসানীকে রাষ্ট্রীয়ভাবে জাতীয় নেতার
- জাতিসংঘের সামনে বিএনপির স্বাগত মিছিল
- আরও ১১ বোয়িং কেনার চুক্তিকে ঐতিহাসিক বললেন ট্রাম্প
- জাতিসংঘের সামনে আঃলীগের প্রতিবাদ সমাবেশ
- জাতিসংঘে ড. খলিলের দপ্তরে লিগ্যাল অফিসার জাইমা
- জাতিসংঘে কিভাবে আসন নির্ধারিত ও ব্রাজিলই কেন প্রথম বক্তা
- মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্প থেকে দূরে থাকছেন প্রার্থীরা
- বাংলাদেশ শান্তিময় মানবিক বিশ্ব দেখতে চায়
- আজকাল ৯৪১
- মার্কিন রণতরিতে ৮ সেনার আত্মহত্যার চেষ্টার কথা স্বীকার
- জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ শুরু হতেই প্রতিনিধিদের ওয়াকআউট
- ‘বার্থ ট্যুরিজম’ ঠেকাতে নতুন ভিসা নীতি যুক্তরাষ্ট্রের
- বিশ্বের সেরা শহরের তালিকা প্রকাশ, শীর্ষে নিউইয়র্ক
- বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ডোনাল্ড ট্রাম্প
- ৯ লাখ টাকায় আপসের দাবি, তাতে কি ছাড়া পাবে ওই কিশোর
- সেই মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ জব্দ করল চীন
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- আজকের সংখ্যা ৯১৭
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- আজকাল ৯১৫
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- শীর্ষ গোয়েন্দাদের যুক্তরাষ্ট্রে রহস্যময় সফর
- নতুন নামে করোনার ‘সিকাডা’ ভ্যারিয়েন্ট
- আজকাল ৯১৩
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯১৬
- এবার স্টেডফাস্টের ১০ লাখ গ্রাহকের তথ্য ফাঁস
- আজকাল ৯১৪
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- বট বাহিনীর নৃত্য, আমিনুলের তেল ও বিব্রত জাইমা
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- আজকাল ৯৩৮
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
