নিউইয়র্কে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের এআই ব্যবহার নিষিদ্ধ
প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৬
নিউইয়র্ক সিটির সরকারি স্কুলগুলোতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে নিষেধাজ্ঞা আসছে। আগামী সপ্তাহ থেকে নতুন এই নিয়ম কার্যকর হওয়ার কথা রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এসব তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় এই স্কুল ব্যবস্থায় বছরে প্রায় ৯ লাখ শিক্ষার্থী পড়াশোনা করে। নতুন নীতির আওতায় তৃতীয় শ্রেণি পর্যন্ত শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের ল্যাপটপ ও ট্যাবলেট ব্যবহারের সুযোগও সীমিত করা হবে।
স্কুলে এআই ব্যবহারের বিরোধিতা করে আসছেন শিক্ষক ও অভিভাবকদের অনেকে। তাদের আশঙ্কা, এআইয়ের ওপর অতিরিক্ত নির্ভরতা শিশুদের মানসিক ও বুদ্ধিবৃত্তিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে নিজের চিন্তাভাবনা ও যুক্তি প্রয়োগের বদলে সফটওয়্যারের ওপর নির্ভরশীল হয়ে পড়ার প্রবণতাকে গবেষকেরা ‘কগনিটিভ সারেন্ডার’ বা ‘চিন্তার কাছে আত্মসমর্পণ’ হিসেবে উল্লেখ করছেন। এ ছাড়া এআই ব্যবহারের পরিবেশগত প্রভাব নিয়েও উদ্বেগ রয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, নবম শ্রেণি থেকে অর্থাৎ হাইস্কুল পর্যায়ে শিক্ষার্থীরা সীমিত পরিসরে এআই ব্যবহার করতে পারবে। তবে প্রযুক্তিটি সম্পর্কে শেখার মতো নির্দিষ্ট কিছু কাজেই এর ব্যবহার অনুমোদিত হবে।
মানসিক সহায়তা দেওয়ার দাবি করা এআই ‘কম্প্যানিয়ন চ্যাটবট’ও নিষিদ্ধ করা হবে। অন্যদিকে শিক্ষকরা পাঠ পরিকল্পনা তৈরি বা বার্তা লেখার মতো কাজে এআই ব্যবহার করতে পারবেন। তবে শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট মূল্যায়ন বা নম্বর দেওয়ার কাজে এআই ব্যবহার করতে পারবেন না।
শিক্ষা বিভাগ মধ্যম পর্যায়ের শিক্ষার্থীদের জন্য শ্রেণিকক্ষে স্ক্রিন ব্যবহারের সময় ৪৫ মিনিট এবং প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য ৩০ মিনিটে সীমিত রাখার সুপারিশ করেছে। তবে স্কুলের বাইরে শিক্ষার্থীরা কীভাবে এআই ব্যবহার করছে, তা পর্যবেক্ষণ করা কঠিন হবে বলে মনে করা হচ্ছে।
এআই ব্যবহারের বিষয়ে নিউইয়র্কের স্কুল ব্যবস্থায় এর আগেও নীতিমালা নেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চে একটি কাঠামো প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন কাজে এআই ব্যবহারের অনুমোদন নির্ধারণে ট্রাফিক লাইট পদ্ধতি ব্যবহার করা হয়েছিল। তবে ওই নীতিমালা নিয়ে অনেক শিক্ষক ও অভিভাবক অসন্তোষ প্রকাশ করেন। তাদের মতে, শিক্ষার্থীদের জন্য এআই ব্যবহারের সুযোগ সেখানে অতিরিক্ত বেশি ছিল।
এর পর নিউইয়র্কের স্কুল চ্যান্সেলর কামার স্যামুয়েলস স্বীকার করেন, নীতিমালা নিয়ে যোগাযোগের ক্ষেত্রে কর্তৃপক্ষ ‘ভুল করেছে’। অভিভাবকদের মতামত পর্যালোচনা করে ভবিষ্যৎ নীতিতে তা অন্তর্ভুক্ত করার কথাও জানান তিনি।
নতুন নীতিমালা তৈরির জন্য শিক্ষক, নির্বাচিত প্রতিনিধি, বিশেষজ্ঞ ও শিক্ষক ইউনিয়নের প্রতিনিধিদের নিয়ে একটি টাস্কফোর্স গঠন করবে শিক্ষা বিভাগ। আগামী বছরের এপ্রিলে এই কমিটি একটি প্রতিবেদন দেবে, যা নিউইয়র্কের স্কুলগুলোতে এআই ব্যবহারের দীর্ঘমেয়াদি নীতিমালা তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে।
সূত্র: দ্য গার্ডিয়ান
- মা হারালেন চিত্রনায়িকা পপি
- অর্ণব পরবর্তী ১০ ঘূর্ণিঝড় নিয়ে তথ্য প্রকাশ
- ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কোপা দেল রের সব ম্যাচ স্থগিত
- যুক্তরাষ্ট্রের ফেডারেল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সাইবার হামলা
- এক লিটার দুধের উৎপাদন খরচ ৪৪.৮০ টাকা, বিক্রি হচ্ছে ১০০-১১০ টাকায়
- যুক্তরাষ্ট্রকে শিক্ষা দিতে চায় ইরান
- স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি, নিহত বেড়ে ৬৪
- ইসরায়েলে রেকর্ড আসন পেয়েও কেন ‘কিংমেকার’ হতে পারছে না আরব দলগুলো?
- জন্মদিনের পার্টিতে নাচে ঝড় তুললেন পরীমনি, সঙ্গী কে?
- উন্নত দেশ গঠনে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান
- আমি তোমার যত্ন নেব’ বলেই ধর্ষণ করেন ট্রাম্প
- ইউনিক্লোকে বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর
- ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগ ও দুই লাখ কর্মসংস্থানের ঘোষণা
- সৌদিকে সামরিক সহায়তা দিচ্ছে মিসর, ক্ষুব্ধ হুতি
- একই পরীক্ষায় রোগীর খরচ কোথাও ৬৫৭, কোথাও ১৩০০
- ডেমোক্র্যাটরা কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে যেসব সংকটে পড়বেন ট্রাম্প
- ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৭০০ কোটি ডলার
- নেতানিয়াহু শিবির ৫২, বিরোধী জোট ৫০, সরকার গঠনে জটিলতা
- নেতানিয়াহু থাকছেন নাকি বিদায় নিচ্ছেন, রায় আজ
- ব্যালন ডি’অর জিতলেন হ্যারি কেইন
- জনমত জরিপকে ‘ভুয়া’ বললেন ট্রাম্প, নিজের সমর্থন ৬০ শতাংশ দাবি
- ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলার প্রস্তুতি যুক
- সরকারবিরোধী বিক্ষোভে উত্তাল রোম
- বিদেশে পাচার হচ্ছে কোটি কোটি টাকার প্রত্নসম্পদ
- দেশ ছাড়ার খবর জানিয়ে রুমি বললেন— ‘আপনারা ভালো থাকেন’
- ভারতের গুয়াহাটিতে হোটেলে গুলি, নিহত ৫
- মাদকের অর্থে হোটেল রিসোর্ট
- যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে ইউরোপকে দূরত্ব বজায় রাখার আহ্বান ইরান
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আগাম ভোট দিলেন ট্রাম্প
- প্রশ্নবিদ্ধ বাংলাদেশিদের গ্রহণযোগ্যতা
- প্রতিমন্ত্রী নূরসহ বিগ বাজেটের মিডিয়া বিনিয়োগ নিয়ে চাঞ্চল্য
- আজকাল ৯২১
- ফেসবুক থেকে উধাও শাওনের আইডি!
- ১২০ ডলারের খাদ্য সহায়তা পাচ্ছে নিউইয়র্কের শিশুরা
- ব্রংকসে বাকার মেলায় মানুষের ঢল
- এনটিভি ও গোল্ডেন এজের হোম কেয়ার গালা ডিনার আজ
- নিউইয়র্কে আলোচনায় শামীম ওসমান
- আজকাল ৯২৪
- আজকাল ৯৩২
- আজকাল ৯৩৮
- আসামে মাটির নিচে মিললো মাছের সন্ধান, বিস্মিত বিজ্ঞানীরা
- উৎসব মুখর পরিবেশে নিউইয়র্কে ঈদ জামাত
- হজের আনুষ্ঠানিকতা শুরু সোমবার, রাতেই মিনায় যাবেন হাজিরা
- ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা
- আজ পবিত্র ঈদুল আজহা
- মধ্যপ্রাচ্যে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
- দীপ্তির জন্মের ৬ বছর আগেই এসএসসি পাশ করেছেন তার স্বামী
- আজকাল ৯২৫
- হোয়াটসঅ্যাপে সাইবার হামলা
- আজকাল ৯২৩
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
