নিউইয়র্ক মেয়র নির্বাচনে থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র পদে নির্বাচন করা থেকে সরে দাঁড়ালেন এরিক অ্যাডামস। প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে জনমত জরিপে বড় ব্যবধান তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেন তিনি।
গতকাল রোববার সামাজিক মাধ্যম এক্সে পোস্ট করা এক ভিডিও বার্তায় এরিক অ্যাডামস বলেন, ‘আমি এটা আমার মতো করে করেছি।’ এরপর দিয়ে অ্যাডামস ঘোষণা দেন, আমি নির্বাচনী লড়াই থেকে সরে যাচ্ছি। একইসঙ্গে তিনি মেয়র হিসেবে নিজের কর্মকালের সাফল্যগুলোর কথাও তুলে ধরেন।
তিনি আরও বলেন, ‘যে-ই হোক না কেন আমার পরবর্তী উত্তরসূরি, তাকে অবশ্যই আমাদের শুরু করা কাজ চালিয়ে যেতে হবে: জীবনযাত্রার ব্যয় কমানো, জীবনমান উন্নয়নে বিনিয়োগ করা এবং অপরাধ ও বিশৃঙ্খলারোধে পুলিশের সক্ষমতা, মানসিক স্বাস্থ্যসেবা, মাদক নিরাময়, গৃহহীনদের সহায়তা ও কমিউনিটিভিত্তিক উদ্যোগে জোর দিতে হবে।’
অ্যাডামস আরও যোগ করেন, ‘যদিও আমার পুনর্নির্বাচনী প্রচার এখানেই শেষ হলো। কিন্তু আমার জনসেবার পথ শেষ নয়। আমি এই শহরের জন্য লড়াই চালিয়ে যাব, যেমনটি গত ৪০ বছর ধরে করে আসছি—যেদিন আমি এনওয়াইপিডিতে যোগ দিয়ে আমাদের রাস্তাগুলোকে নিরাপদ এবং আমাদের ব্যবস্থাকে ন্যায়সংগত করার চেষ্টা শুরু করেছিলাম।’
এর আগে আরেক মেয়র প্রার্থী জিম ওয়ালডেন নির্বাচনী প্রচার থেকে সরে দাঁড়ান। এরপর থেকে ধারণা করা হচ্ছিল অ্যাডামসও নির্বাচন করবেন না। এটি সত্যিই হলো।
বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছিল, প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ মহল অ্যাডামসকে প্রশাসনে কোনো পদ দেওয়ার বিষয়ে আলোচনা করছিলেন, যাতে তিনি প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান এবং অ্যান্ড্রু কুয়োমো সরাসরি জোহরান মামদানির মোকাবিলা করতে পারেন।
বার্তায় অ্যাডামস রাজনীতিতে ক্রমবর্ধমান উগ্রবাদের বিষয়ে সতর্ক করেন। তিনি বলেন, আমাদের সন্তানদের শহর ও দেশকে ঘৃণা করতে উসকানি দেওয়া হচ্ছে। রাজনৈতিক ক্ষোভ রাজনৈতিক সহিংসতায় রূপ নিচ্ছে। স্থানীয় সরকারকে বিভাজনমূলক এজেন্ডা চাপিয়ে দেওয়ার জন্য বহু শক্তি কাজ করছে, যা প্রতিদিনের নিউইয়র্কবাসীর ক্ষতি করছে।
তিনি সতর্ক করে বলেন, বড় পরিবর্তন স্বাগত ও প্রয়োজনীয়। কিন্তু যারা দাবি করে যে সমাধান হলো পুরো সিস্টেম ধ্বংস করা, তাদের থেকে সাবধান থাকতে হবে। এটি পরিবর্তন নয়, বিশৃঙ্খলা।
অ্যাডামস ভোটারদের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রতিশ্রুতির চেয়ে প্রার্থীর বাস্তব কাজ দেখে সিদ্ধান্ত নেন।
অভিযোগ অনুযায়ী ঘুষ গ্রহণ ও অবৈধ অনুদান নেওয়ার মতো দুর্নীতির মামলায় অভিযুক্ত অ্যাডামস ডেমোক্র্যাটিক প্রাইমারির পরিবর্তে সরাসরি সাধারণ নির্বাচনে লড়াই করে পুনর্নির্বাচনের সম্ভাবনা বাঁচাতে চেয়েছিলেন। কিন্তু জনপ্রিয়তা কমে যাওয়া এবং বিপুলসংখ্যক নিউইয়র্কবাসী তার পদত্যাগ দাবি করার কারণে তার প্রচারণা কখনও গতি পায়নি।
অ্যাডামস নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোয় এখন প্রতিযোগিতা সীমাবদ্ধ হলো। এখন মামদানি, কুয়োমো ও কার্টিস স্লিওয়া রয়েছেন নির্বাচনের দৌঁড়ে। ডেমোক্র্যাট প্রভাবশালী নিউইয়র্কে মামদানিই এখনও এগিয়ে আছেন বলে ধরা হচ্ছে।
অন্যদিকে, মামদানি অভিযোগ করেছেন, ট্রাম্প ও তার ‘কোটিপতি দাতারা’ অ্যাডামসকে চাপ দিয়ে সরে দাঁড়াতে বাধ্য করেছেন, যাতে কুয়োমো সুবিধা পান। তিনি বলেন, নিউইয়র্কের জনগণ দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদের পরিবর্তে আরেকজন দুর্নীতিগ্রস্তকে মেনে নেবে না। আমরা ৪ নভেম্বর অর্থের রাজনীতি ও ছোট চিন্তার রাজনীতি থেকে বেরিয়ে এসে এমন এক সরকার গড়ব, যা নিয়ে প্রতিটি নিউইয়র্কবাসী গর্বিত হতে পারবে।
অন্যদিকে রিপাবলিকান প্রার্থী কার্টিস স্লিওয়ার প্রচারণা শিবির জানিয়েছে, তিনি প্রতিযোগিতায় থাকছেন। স্লিওয়ার মুখপাত্র বলেন, ‘কার্টিস স্লিওয়াই একমাত্র প্রার্থী যিনি মামদানিকে হারাতে পারেন। আমাদের পরিকল্পনা, সম্পদ ও অর্থায়ন অতুলনীয়। সর্বোপরি, আমাদের কাছে এমন সমাধান রয়েছে, যা কর্মজীবী মানুষদের নিউইয়র্ক সিটিতে টিকে থাকতে ও নিরাপদে বোধ করতে সহায়তা করবে।
কুয়োমো অ্যাডামসের সিদ্ধান্তকে কঠিন হলেও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমরা ধ্বংসাত্মক উগ্র শক্তির মুখোমুখি, যারা আমাদের শহরকে ধ্বংস করবে। এখনো দেরি হয়নি, আমরা একে থামাতে পারি।
তিনি আরও বলেন, অ্যাডামসের সাফল্যের অনেক কিছু নিয়ে গর্ব করার আছে। শুধু নিউইয়র্কেই এমন সম্ভব যে, বুশউইকের এক ভাড়া-বাড়ির ছেলে, যে একসময় গাড়ির কাচ পরিষ্কার করত আর পোস্টরুমে কাজ করত, সে-ই পরে মেয়র হতে পারে। আমাদের মতপার্থক্য থাকলেও এরিক অ্যাডামসের গল্প হলো দৃঢ়তার প্রতীক এই শহরের আত্মার প্রমাণ।
- ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরাইল
- যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা হবে কি না, জানালেন পেজেশকিয়ান
- পাকিস্তান কি তাহলে ৮ বছরের পুরোনো ঘটনার প্রতিশোধ নিচ্ছে?
- আমিরের পর এবার জামায়াত সেক্রেটারির এক্স অ্যাকাউন্ট হ্যাকড
- হার্ভার্ডের কাছে ১০০ কোটি ডলার ক্ষতিপূরণ চাইবো: ট্রাম্প
- ভয়ংকর ফল্টে পরপর দুইবার ভূমিকম্প, আফটারশকের আশঙ্কা
- প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরে বাংলাদেশ-জাপান চুক্তি
- ক্রিকেট আইনে বড় পরিবর্তন আনল এমসিসি
- এস আলমের মামলা লড়তে ব্রিটিশ ল ফার্ম নিয়োগ
- ২০ মিনিটের ব্যবধানে ফের ভূমিকম্প
- আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি দিলেন খামেনি
- বিএনপি কর্মীকে লক্ষ্য করে চলন্ত গাড়িতে গুলি
- প্যারিসে ইহুদি প্রাথমিক বিদ্যালয়ে ভাঙচুর
- ঢাকায় ভিসা আবেদন কেন্দ্র চালু তুরস্কের, ফি কত?
- হ্যাকারদের চিহ্নিত করা হয়েছে, তাদের মুখোশ উন্মোচন করা হবে
- বিশ্বকাপ খেলবে পাকিস্তান, বয়কট করবে ভারত ম্যাচ
- দেশের বাজারে স্বর্ণের দরপতন, এখন ভরি কত?
- তৈরি পোশাকশিল্পে বিপদ সংকেত
- এপস্টেইনের নথিতে মামদানির মা মীরা নায়ারের নাম
- যারা বছরের পর বছর উধাও তারা মজলুমদের বলে গুপ্ত
- কমেছে জ্বালানি তেলের দাম, আজ থেকে কার্যকর
- ১২ ঘণ্টারও কম সময়ে ফের স্বর্ণের দামে বড় লাফ
- ইসিতে অনলাইনে কার্ড আবেদন, ১৪ হাজার সাংবাদিকের তথ্য ফাঁস!
- স্বেচ্ছাচারিতার বেড়াজালে ভালো গ্রাহকও খেলাপি!
- মহিলারা জামায়াতের আমির হতে পারবেন না
- ওয়াশিংটনের রায়ে বাংলাদেশ পাচ্ছে ৫১৬ কোটি টাকা
- অ্যাসেম্বলী ডিস্ট্রিক্ট৩৬ নির্বাচন ৩ মঙ্গলবার মেরী, ডিয়ানা ও রানা
- ইমিগ্রেশন ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারে ৭৫ কংগ্রেস্যানের চিঠি
- আজকাল সম্পাদকের জন্মদিন পালিত
- ম্যানহাটনে আইস বিরোধী বিক্ষোভকারীদের গ্রেপ্তার
- আজকাল এর ৮৯৩ তম সংখ্যা
- কোন দল জিতবে সংসদ নির্বাচনে
- টুটুলের কাছে পাওনাঃ রোকসানা মির্জা ও আজাদের কান্না
- ২০২৬ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ জানা গেল
- আজকাল ৮৮৪ তম সংখ্যা
- আজকাল ৮৮২ তম সংখ্যা
- আজকাল সংখ্যা ৮৭৯
- এক কোটি আইডি ডিলিট করল ফেসবুক, শুদ্ধি অভিযানের ঘোষণা
- কবির জন্য একটি সন্ধ্যা
- পবিত্র ঈদে মিলাদুন্নবী ৬ সেপ্টেম্বর
- ট্রাম্পের চাপে আরও ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা অ্যাপলের
- আজকাল ৮৮৭
- আজকাল ৮৮৬ তম সংখ্যা
- আজকাল ৮৮৯
- আজকাল ৮৮১ তম সংখ্যা
- জামাত কেন এবারই ক্ষমতায় যেতে চায়!
- বাচ্চাগুলোর ড্রপ আউট : দায় কার
- আজকাল ৮৮৫ তম সংখ্যা
- ইউটিউব ভিডিও নির্মাতাদের জন্য দারুণ খবর!
- রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ
- সহযোগিতা চাইলেন নারায়ণগঞ্জের ডিসি ও এসপি
- নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত
- রফিকুল ইসলাম বন্দর থানার নতুন ওসি
- জঙ্গিদে প্রার্থী বানিয়েছে বিএনপি : শামীম ওসমান
- শামীম ওসমানের হস্তক্ষেপে ৫ বছর পর বিদ্যুৎ পেল অর্ধশত পরিবার
- নৌকায় ভোট দিন উন্নায়ন পাবেন : এমপি বাবু
- রূপগঞ্জে ছাদ ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু
- নারায়ণগঞ্জে পায়ুপথে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগে আটক ৭
- নিউইয়র্ক সিটিতে ফিরে আসছে আশ্রয়প্রার্থীরা
- নারায়ণগঞ্জে ২০ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত
- সংবর্ধনায় অনুপস্থিত এডামস
হোকুলের প্রশংসায় প্রেসিডেন্ট বাইডেন - নিউইয়র্কের বাজারে বাংলাদেশের মিষ্টি
- শুক্রবার যেসব সড়কে বন্ধ থাকবে যানচলাচল
- গাজায় ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে নিউইয়র্কে বিক্ষোভ
- নারায়ণগঞ্জে ৫টি আসনে জয় পেতে মরিয়া আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর
